বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি নির্ভীক মসজিদে সমাপ্ত হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে কমডোর সোয়াডস্ কমান্ড, কমডোর এম মঞ্জুর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা এবং নৌসদস্যগণ উপস্থিত ছিলেন
বিস্তারিতআনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি রাহ.-এর ৬২তম সালানা ওরস মাহফিল নগরীর আলমগীর খানকায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্মারক আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশসহ উপমহাদেশে সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার পুনরুজ্জীবন ঘটিয়েছেন তিনি।
বিস্তারিতকরোনা ভাইরাস মহামারির কারণে বাংলাদেশের ৭৭ শতাংশ পরিবারের গড় মাসিক আয় কমেছে। আর ৩১ শতাংশ পরিবারে ঋণ বেড়ে গেছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বেসরকারি সংস্থা ব্র্যাক, ইউএন উইমেন বাংলাদেশ ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটি যৌথভাবে এই গবেষণা চালায়।
বিস্তারিতআফ্রিকার দেশ কেনিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির অন্তত ১০ সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় রাজধানী নাইরোবির কাছে এ দুর্ঘটনা ঘটেছে। কেনিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দেশটির কাজিয়াদো কাউন্টিতে বিমানবাহিনীর মি১৭১ই মডেলের একটি হেলিকপ্টার মাটিতে নামার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
বিস্তারিত১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে ধাপে ধাপে সরিয়ে নেয়া হবে সমস্ত মার্কিন সেনা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। কিন্তু মার্কিন গোয়েন্দারা তার আগেই সতর্ক করে দিয়েছেন, সেনা সরে যাওয়ার ছয় মাসের মধ্যেই কাবুল চলে যাবে তালেবানদের দখলে।
বিস্তারিতএবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ইহুদি এক সিনেটর। ১১দিন ব্যাপী হামাস-ইসরাইল যুদ্ধে ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় শত শত ভবন ধ্বংস করেছে। মিশরের সহায়তায় দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ওই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বিস্তারিতসারা বিশ্বের মধ্যে বসবাসের অযোগ্য শহরের তালিকায় অন্যতম রাজধানী ঢাকা। এই অসম্মানসূচক অর্জন থেকে বেরিয়ে এসে রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য করে গড়ে তুলতে দরকার দুর্নীতিমুক্ত ও টেকসই সমাধানের প্রতি আন্তরিক হওয়ার। রাজধানীর সড়ক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য মেট্রোরেল, ফ্লাইওভার, ফুটওভারব্রীজসহ বেশ কিছু কাজ শুরু হয়েছে অনেক আগে।
বিস্তারিতপেশাদার ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)’র নতুন সভাপতি নাসিমুল হাসান দোদুল (এনটিভি), সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসেন খোকন (দৈনিক ইনকিলাব) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শামীম (ঢাকা প্রেস ২৪ডটকম)।
বিস্তারিতবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হয়েছেন নায়ক আলমগীর। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্টিয়ারিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
বিস্তারিতভীষণ তাৎপর্যপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মহাদেশটির ক্লাব পর্যায়ের সকল প্রতিযোগিতা থেকে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করেছে তারা। সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। সংস্থাটির ক্লাব কম্পিটিশন কমিটি ও নারী ফুটবল কমিটির করা সুপারিশের অনুমোদন দিয়েছে তাদের নির্বাহী কমিটি।
বিস্তারিতকোপা আমেরিকার সবচেয়ে সফল দল উরুগুয়ে। ফুটবলের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১৫ বার শিরোপা জিতেছে তারা। কিন্তু ২০১১ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর আর শেষ চারেই উঠতে পারেনি অস্কার তাবারেজের দল। এবার যেন কিছুটা ছন্দ ফিরেছে দলটিতে।
বিস্তারিত১. প্রশ্ন: মুজিবনগর সরকার আর কি নামে পরিচিত ছিল? উত্তর.................................................... ২. প্রশ্ন: প্রথম মুজিবনগর সরকারে সদস্য সংখ্যা কত ছিল? উত্তর: .................................................... ৩. প্রশ্ন: মুজিবগনর সরকারের শপথবাক্যা পাঠ করান কে? উত্তর: .................................................... ৪. প্রশ্ন: মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির নাম কি ছিল? উত্তর: ...................................................... ৫. প্রশ্ন: মুজিবনগর সরকারের প্রধামন্ত্র্রীর নাম কি ছিল?
বিস্তারিতবয়স মাত্র পাঁচ মাস। অসহায় বাবা-মায়ের চোখের সামনে পাথরে পরিণত হয়ে যাচ্ছে শিশু মেয়েটি। অতি বিরল জিনগত রোগের শিকার ব্রিটেনের লেক্সি রবিনস। ধীরে ধীরে তার শরীরের সমস্ত মাংসপেশী পরিণত হচ্ছে হাড়ে। ২০ লাখের মধ্যে একজনের শরীরে এই লক্ষণ দেখা যায়।
বিস্তারিতএকবার ভাবুন তো যে একই গাছের একটি ডালে ল্যাংড়া ঝুলছে, সেই গাছেরই আবার অন্য ডালে ঝুলে আছে আমরূপালী। আমরূপালী থেকে চোখ সরতেই হয়তো দেখতে পাবেন পাতার ফাঁকে উঁকি মারছে ফজলি! এই বিরল দৃশ্য দেখতে হলে যেতে হবে প্রতিবেশী ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুরে।
বিস্তারিতইসলামের চতুর্থ রুকন বা ভিত্তি হচ্ছে হজ। এই হজ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রসিদ্ধ হাদীসে বলেছেন, "ইসলামকে পাঁচটি স্তম্ভের উপর তৈরি করা হয়েছে, আল্লাহ তা'য়ালা এক ও অদ্বিতীয় এ বিষয়ে এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর প্রেরিত রাসূল এ বিষয়ে সাক্ষ্য দেয়া, নামায আদায় করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমজান মাসে রোজা রাখা।" (বুখারী ও মুসলিম) একজন মুসলিম এর ওপর হজ করা ফরজ হয় যখন তার এতোটুকু সম্পদ থাকে, যা দিয়ে সৌদি আরবের মক্কা মুকাররমায় অবস্থিত বাইতুল্লাহ বা আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া ও আসার খরচ সংকুলান করার ক্ষমতা থাকে।
বিস্তারিততারপর যখন লোকটি দুনিয়াতে বসবাস করতে থাকে তখন সে তার নিজের ইচ্ছায় বেঁচে থাকতে পারে না, সে যে রকম চায় সবকিছু তার মনের মত হয় না। সে চায় সুস্থ থাকতে কিন্তু পারে না, চায় ধনী ও অভাব মুক্ত থাকতে কিন্তু তা হয় না। তার ইচ্ছার বিরুদ্ধে তার ওপর বিপদ-আপদ আসতেই থাকে। সে পিপাসিত, ক্ষুধার্ত ও অসুস্থ হতে বাধ্য হয়, কোনো কিছু তাকে বিরত রাখতে পারে না। কোনো কিছু মনে রাখতে চাইলে সে পারে না, ভুলে যায়।
বিস্তারিত