বাংলাদেশে প্রথম বারের মতো ২১ মে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিয়মিত মেডিটেশন, সুস্থ সফল সুখী জীবন’। সারা দেশে লাখো মানুষ এদিন বিভিন্ন স্থানে থেকেও ঠিক একই সময়ে, মেডিটেশনে নিমগ্ন হন। লাখো ধ্যানীর সমবেত নিমগ্নতার ভেতর দিয়েই মূলত দিবসটিকে উদযাপন করা হয়।
বিস্তারিতভারতে অবস্থিত বিশ্বখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরী রাহ. আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিস্তারিত‘কপিরাইট রেজিস্ট্রেশন করুন, মেধাসম্পদ সংরক্ষণ করুন’ এমন প্রতিপাদ্য নিয়ে কপিরাইট সচেতনতায় নির্মিত হয়েছে দেশের প্রথম ডকুমেন্টারি। সংগীতকর্ম, নাট্যকর্ম, চলচ্চিত্রকর্ম, সাহিত্যকর্ম, ফটোগ্রাফ, স্কেচ, কম্পিউটার-সফটওয়্যারকর্ম, কম্পিউটার গেইম, ডাটাবেইজ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মসহ সৃজনশীল অঙ্গনের বিভিন্ন শাখায় চলমান বহু সমস্যা ও মতানৈক্যের সমাধান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডকুমেন্টারিটি নির্মিত হয়েছে।
বিস্তারিতইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার পুনর্র্নিমাণে সহায়তার ঘোষণা দিয়েছে চীন। চীনের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিআইডিসিএ) মুখপাত্র তিয়ান লিনের বরাত দিয়ে এই তথ্য জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন। তিনি বলেন, গাজায় বাস্তুচ্যুতদের আবাসন এবং আহতদের সাহায্যে চীন সহায়তা পাঠাবে। এছাড়া গাজায় পুনর্র্নিমাণ ও চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বিষয়টি দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়।
বিস্তারিতটানা ১১ দিন গাজায় ইসরাইলি বিমান হামলা ও বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা হয়েছিল। কিন্তু আল-আকসা মসজিদে জুমার নামাজের পর উল্লাসরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলের নিরাপত্তাবাহিনী। জড়ো হওয়া মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরাইলি বাহিনী টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।
বিস্তারিতএফবিসিসিআই আইকন, ৬০ মতিঝিল, ঢাকা এর রিনোভেটেড ভবন ও নতুন লোগো’র শুভ উদ্বোধন অনুষ্ঠান ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট জনাব সালমান এফ রহমান, এমপি।
বিস্তারিতজাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি কাকরাইল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ১৯৮৩ সালে এই দিনে হুসেইন মুহম্মদ এরশাদ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বিস্তারিতখেলাফত মজলিস : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত বিমান হামলা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। এসব বিক্ষোভ সমাবেশে গাজায় ইসরাইলের নির্বিচার বিমান হামলা, নারী-শিশু নির্বিশেষে নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা, ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও যুদ্ধাপরাধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলী নেতা ও সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিচার দাবি করা হয়েছে।
বিস্তারিত২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও বাংলাদেশ ইসলামিক পার্টির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট আবদুল মোবিনের আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। বাংলাদেশ ইসলামিক পার্টি ও তাঁর পরিবারের উদ্যোগে মরহুম আবদুল মোবিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামিক পার্টির মহানগর কার্যালয় ১০৭/১, কাকরাইল রোড ঢাকায় এক দোয়া মাহফিলের আয়্জোন করা হয়েছে।
বিস্তারিতবিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় চার বছর পরপর। এটাই চিরায়ত এবং বিশ্বকাপ চালুর পর থেকে এই নিয়ম মেনে চলা হচ্ছে। কিন্তু সউদী আরব আনুষ্ঠানিকভাবে নতুন এক প্রস্তাব পেশ করেছে ফিফার কাছে। ছেলে ও মেয়েদের জন্য দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজিত হোক, চায় আরব দেশটি। পরশু খবরটি নিশ্চিত করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিস্তারিতচলতি বছরের কোপা আমেরিকা টুর্নামেন্টের সহ আয়োজক দেশ হিসেবে থাকা হচ্ছে না কলম্বিয়ার। আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজনের কথা ছিল কলম্বিয়ার। দেশে হওয়ার কথা ছিল ফাইনাল। কলম্বিয়ায় চলমান সরকার বিরোধী আন্দোলনের কারণে মূলত টুর্নামেন্টটি সেখানে হচ্ছে না।
বিস্তারিতফিলিস্তিনে হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসারাইল। হত্যাযজ্ঞের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। নারী-শিশু ও সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর এমন নৃশংসতা নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে। প্রতিবাদে মুখর সবাই। ক্রীড়াবিদেরাও এর বাইরে নন। তারাও নিজ নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি জানাচ্ছেন সংহতি। দাবি তুলছেন অবিলম্বে ইসরাইলি বাহিনীর অত্যাচার বন্ধ করার।
বিস্তারিত১. প্রশ্ন: বাংলাদেশে প্রথম ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কত সালে: উত্তর.................................................... ২. প্রশ্ন: দিল্লীর সিংহাসনে প্রথম মুসলিম নারীর নাম কি? উত্তর: .................................................... ৩. প্রশ্ন: প্রশাসনিক বিভাগ প্রথম কে চালু করেন? উত্তর: .................................................... ৪. প্রশ্ন: কুতুবদিয়ায় বাতিঘরের আবিষ্কারকের নাম কি? উত্তর: ...................................................... ৫. প্রশ্ন: বাংলাদেশে কোন রাসায়নিক সারের চাহিদা সবচেয়ে বেশী?
বিস্তারিত১৪০০ পথশিশু ও অভুক্তদের মাঝে খাবার বিতরণ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো সাউথ। সপ্তাহব্যাপী এ খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় প্রতিদিন ২০০ মানুষকে খাওয়ানো হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন।
বিস্তারিতএকশ’ বছর ধরে যদি একটি মাছ পানিতে দাপিয়ে বেড়ায়, তাহলে অবাক হতেই হয়। এমনই একটি শতবর্ষী স্টারজিওন মাছ ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট নদীতে। বিশাল আকারের ওই মাছটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট নদীতে ধরা পড়া বিশালকায় ওই মাছটির ওজন ৯০ কেজির বেশি। লম্বায় এটি ৬ ফুট ১০ ইঞ্চি।
বিস্তারিতচীনের সিচুয়ান প্রদেশে তিন হাজার বছর আগের বিপুল সংখ্যক শিল্পকর্ম পাওয়া গেছে। যার মধ্যে সোনার তৈরী মুখোশের অবশিষ্টাংশও রয়েছে। মুখোশটি আনুষ্ঠানের সময় ব্যবহার করা হতো। বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কারটি চীনের প্রাচীন শু রাজবংশের সময়কার। তারা ৩১৬ খৃষ্টপূর্বাব্দে অঞ্চলটি শাসন করত।
বিস্তারিত