অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ফিলিস্তিনিদের ওপর হামলাআল-আকসায়

টানা ১১ দিন গাজায় ইসরাইলি বিমান হামলা বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা হয়েছিল। কিন্তু আল-আকসা মসজিদে জুমার নামাজের পর উল্লাসরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলের নিরাপত্তাবাহিনী। জড়ো হওয়া মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরাইলি বাহিনী টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড রাবার বুলেট নিক্ষেপ করে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, জুমার নামাজের পর আল-আকসা মসজিদ প্রাঙ্গনে যুদ্ধবিরতি উদযাপনে জড়ো হন কয়েক হাজার ফিলিস্তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনি মুসল্লিদের ওপর পুলিশ গুলি ছোড়ছে। জুমার নামাজে আল-আকসায় উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার ফিলিস্তিনি। নামাজের পরই তারা উদযাপনে মেতে ওঠেন। গাজার সমর্থনে তারা স্লোগ্রান দেন এবং মিষ্টান্ন বিতরণ করেন। ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রজেনফেল্ড দাবি করেছেন, ফিলিস্তিনিরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়তে শুরু করলে তারা দাঙ্গা দমনের পদক্ষেপ গ্রহণ করেন। পুলিশের হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলি পুলিশকে লক্ষ্য করে পাথর পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।

সম্পর্কিত খবর

গাজা ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান : নেতানিয়াহুর সমালোচনায় এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যাচারী শাসক’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে

মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা, মহাকাশ উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্ক সফরকালে পাকিস্তান

৩৩ বছরের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ উদ্বোধন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে

ইব্রাহিমি মসজিদের দরজা ফিলিস্তিনিদের জন্য বন্ধ - এলাকায় নিষেধাজ্ঞা জারি

পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা