আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন, ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২. আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ৩. মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, ৪. শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সভাপতি, ৫. মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের সাধারণ সম্পাদক, ৬. সাদ্দাম হোসেন, নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি, ৭. শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মামলার সব আসামিই পলাতক।
মৃত্যুদণ্ডের পাশাপাশি পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন, ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল। বাজেয়াপ্ত সম্পত্তির ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। দুপুর ১২টা ১০ মিনিটে রায় পড়া শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে ৫৫৭ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান।
রায়ের শুরুতেই ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এরপর বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। সবশেষে সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।
রায়ের আগে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানিয়েছিল। অন্যদিকে আসামিপক্ষ তাদের খালাস চেয়েছিল।
এর আগে গত ১৭ আগস্ট শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সোমবার রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটিতে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।
আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন এম হাসান ইমাম ও ইসরাত জাহান। ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে শুনানি করেন এম হাসান ইমাম। অন্যদিকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে শুনানি করেন ইসরাত জাহান।
সংস্কার/ইএমই
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.