অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ জুলাই ২০২৬ শনিবার: টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া, যেখানে প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত এবং সাড়ে ৩ লাখের বেশি মানুষ পানিবন্দি রয়েছেন।

জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সূত্র জানায়, সাতকানিয়ার পাশাপাশি বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা ও হাটহাজারীর নিম্নাঞ্চলও এখনও পানির নিচে। অনেক সড়ক ডুবে যাওয়ায় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছাতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বন্যায় হাজার হাজার বসতঘর প্লাবিত হয়েছে, অসংখ্য কাঁচা ঘর ধসে পড়েছে এবং অনেক পরিবার গৃহহীন হয়েছে। রান্নার সুযোগ না থাকায় দুর্গতরা শুকনো খাবারের ওপর নির্ভর করছেন। বিশুদ্ধ পানি, শিশুখাদ্য, ওষুধ ও স্যানিটেশন সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে অনেক মানুষ ঘরের চাল, উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়েছেন।

মাত্র তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বড় বন্যার মুখে পড়েছে সাতকানিয়া। সাঙ্গু ও ডলু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদালত ভবন, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, থানা ও পৌরসভা কার্যালয়ে ঢুকে পড়েছে। পরিস্থিতির কারণে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ডলু নদীর প্রবল স্রোতে রামপুর এলাকায় কয়েকশ ফুট বেড়িবাঁধ ভেঙে নতুন করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অধিকাংশ আঞ্চলিক সড়ক পানির নিচে থাকায় অনেক গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঁশখালীতে পাঁচ শতাধিক মাটির ঘর ধসে গেছে এবং বৈলছড়ি এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী সড়ক তলিয়ে যাওয়ায় শহরের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

চন্দনাইশে শঙ্খ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় দুটি পৌরসভা ও আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর এলাকায় সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় দূরপাল্লার যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

পুইছড়ি ইউনিয়নের বাসিন্দা মহিউদ্দিন বলেন, ঘরবাড়ি ডুবে গেছে, রান্না করা যাচ্ছে না, বিশুদ্ধ পানির সংকটে মানুষ খাবারের জন্য অসহায় হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা আজগর জানান, প্রতিদিনই পানি বাড়ছে এবং দ্রুত ত্রাণ না পৌঁছালে পরিস্থিতি আরও খারাপ হবে।

বন্যায় কৃষি খাতে বড় ধরনের ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৬ হাজার ৫৯১ হেক্টর আউশ ধান, ৫৬৫ হেক্টর আমনের বীজতলা এবং ৪ হাজার ১৬৭ হেক্টর গ্রীষ্মকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি দ্রুত না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

মৎস্য খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে ৭ হাজার ৩৭৫টি পুকুর-দিঘি ও ৪৫টি চিংড়ি ঘের প্লাবিত হয়ে প্রায় ১ হাজার ৮০৫ টন মাছ এবং ৪৮ লাখ ৪০ হাজার পোনা ভেসে গেছে। এতে প্রায় ৩৯ কোটি ৩১ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে মাঠপর্যায়ের আরেক জরিপে ৯ হাজার ৯৩৩টি পুকুর ও ৩২০টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে, যেখানে সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ৯১ কোটি টাকা। পানি নেমে গেলে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।

পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, হাটহাজারী ও চন্দনাইশের শত শত মাছচাষি কয়েক লাখ থেকে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। হালদা নদীর রেণুপোনা লালনের জন্য ব্যবহৃত অনেক পুকুর প্লাবিত হওয়ায় মূল্যবান রেণুপোনাও ভেসে গেছে। এতে ভবিষ্যতে মিঠাপানির মাছ উৎপাদন ও সরবরাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রয়েছে। উদ্ধার, ত্রাণ বিতরণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে কাজ করছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া, উদ্ধার কার্যক্রম জোরদার করা এবং পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়

পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি আপিলের রায় বৃহস্পতিবার

সংবিধানের পঞ্চদশ সংশোধনী, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ কয়েকটি বিধানকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ টানা তিন দিনের শুনানি শেষে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন। শুনানিতে