অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ছবি : সংগৃহীত

সংস্কার ১ আগস্ট ২০২৬ শনিবার: ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, সহিংসতায় উসকানি দেওয়া এবং ভারতের সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার কাজে জড়িত।

সম্প্রতি দেওয়া এক বক্তব্যে ভূষণ আরএসএসের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, গণআন্দোলন ও স্বাধীন সংবাদমাধ্যমকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংগঠনটির রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব উপেক্ষা করার সুযোগ নেই।

ভুক্তভোগীদের সহায়তার পাশাপাশি ঘৃণা ও সহিংসতায় উসকানিদাতাদের বিরুদ্ধে মামলা করতে আইনজীবী ও অধিকারকর্মীদের নিয়ে দেশব্যাপী আইনি প্রতিরক্ষা দল গঠনেরও আহ্বান জানান তিনি। একই সঙ্গে এত বড় সংগঠন হওয়া সত্ত্বেও আরএসএস কেন নিবন্ধিত নয় এবং এর অর্থের উৎস কেন স্বচ্ছ নয়, সে প্রশ্ন তোলেন। কর্ণাটকে নির্মিত বিশাল নতুন কার্যালয়সহ দেশজুড়ে সংগঠনটির অর্থের উৎস তদন্তের দাবি জানান তিনি।

প্রশান্ত ভূষণ আরও বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে আরএসএসের কোনো ভূমিকা ছিল না। সংগঠনটি প্রতিষ্ঠার সময় ভারতের সংবিধান ও জাতীয় পতাকাকেও অস্বীকার করেছিল, যা তাদের জাতীয়তাবাদী দাবির সঙ্গে সাংঘর্ষিক।

স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া বা সিমিকে নিষিদ্ধ করার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, আরএসএসের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ থাকার পরও সংগঠনটিকে কেন একইভাবে জবাবদিহির আওতায় আনা হয়নি।

ভূষণের দাবি, আরএসএসের আদর্শিক ভিত্তি মনুস্মৃতিনির্ভর, যা ভারতের সংবিধানে থাকা সমতা ও সামাজিক ন্যায়ের ধারণার বিরোধী। তাঁর মতে, এর মাধ্যমে সমাজে নারীবিদ্বেষ ও দলিতবিরোধী মানসিকতা ছড়িয়ে পড়ছে।

মূলধারার গণমাধ্যমের একটি অংশ নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি ডিজিটাল ও স্বাধীন সংবাদমাধ্যমকে আরএসএসের ইতিহাস, আদর্শ ও সহিংস কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, অপরাধী ও নিষ্ক্রিয় পুলিশ কর্মকর্তাদের আইনের আওতায় না আনা পর্যন্ত সহিংসতার এই চক্র বন্ধ হবে না। তাঁর মতে, আরএসএসের কর্মকাণ্ড প্রকাশ্যে আনা শুধু রাজনৈতিক লড়াই নয়, ভারতের সংবিধান রক্ষার জন্যও জরুরি।

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে