অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

ছবি : সংগৃহীত

সংস্কার ১ আগস্ট ২০২৬ শনিবার: আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সারিবদ্ধ হয়ে শেষ শ্রদ্ধা জানান।

তবে এটি কোনো সদ্য প্রয়াত সেনার মরদেহ ছিল না। ৮০ বছরেরও বেশি সময় আগে মারা যাওয়া এক অজ্ঞাত সেনার দেহাবশেষ উত্তোলনের আনুষ্ঠানিকতা ছিল এটি। সেনা নথিতে যার পরিচয় শুধু ‘এক্স-৩’ নামে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের হিসাব অনুযায়ী, ‘এক্স-৩’-এর মতো ৮০ হাজারের বেশি মার্কিন সেনার মরদেহ এখনো হয়তো খুঁজে পাওয়া যায়নি অথবা তাঁদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরীয় যুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধের সময় নিখোঁজ হওয়া সেনাদের সংখ্যাই এর বড় অংশ।

নিখোঁজ সেনাদের খুঁজে বের করা ও পরিচয় শনাক্তের দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা বিভাগের বিশেষ সংস্থা। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে বড় ধরনের যুদ্ধ না হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাওয়াই ও আলাস্কায় তীব্র যুদ্ধ হয়েছিল। বর্তমানে আলাস্কায় প্রায় ১২০ এবং হাওয়াইয়ে ১ হাজার ৯০০-এর বেশি পরিচয়হীন সেনার মরদেহ রয়েছে।

১৯৪২ সালের বিমান দুর্ঘটনা: ‘এক্স-৩’-এর গল্পের শুরু ১৯৪২ সালের ৩ জুন। সেদিন জাপানি বাহিনী অ্যালেউশিয়ান দ্বীপপুঞ্জের ডাচ হারবারে বোমা হামলা চালায়। এরপর মার্কিন বাহিনী সেখানে যুদ্ধ সরঞ্জাম পাঠাতে শুরু করে।

স্থানীয় ইতিহাসবিদ মাইকেল লিভিংস্টোন জানান, আলাস্কা উপদ্বীপের উত্তরে কোল্ড বে এলাকার কাছে একটি বিমান দুর্ঘটনায় পড়ে এবং এতে থাকা সবাই মারা যান। দুটি ইঞ্জিনের সি-৫৩বি বিমানটি দুই সামরিক ঘাঁটির মধ্যে নিয়মিত টহলের সময় ১৬ জন সেনাসহ বিধ্বস্ত হয়।

বিমানটির ধ্বংসাবশেষ ও ১০ সেনার মরদেহ কখনো পাওয়া যায়নি। বাকি ছয়জনের মরদেহ তীরে ভেসে এলে স্থানীয় এক পশম শিকারি তাঁদের সাময়িকভাবে দাফন করেন। পরে মার্কিন সেনাবাহিনী মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় কবরস্থানে নেয়। যুদ্ধ শেষে অধিকাংশ সেনার মরদেহ পরিবার বা নিজ এলাকার কবরস্থানে পাঠানো হলেও একজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। তাঁর নথিভুক্ত সংকেত ছিল ‘এক্স-৩’।

পরিবারের সদস্য হওয়ার সম্ভাবনা: টেক্সাসের ৭১ বছর বয়সী ক্রিস ফাইফার বহু বছর ধরে ওই দুর্ঘটনায় নিখোঁজ তাঁর পরিবারের এক সদস্যের সন্ধান করছেন। তাঁর বিশ্বাস, ‘এক্স-৩’ সম্ভবত তাঁর পরিবারের সদস্য, নেব্রাস্কার সেকেন্ড লেফটেন্যান্ট ইউজিন ক্রিস্টেনসেন।

ফাইফার জানান, পরিবার সবসময় জানত অ্যালেউশিয়ান দ্বীপপুঞ্জে তাঁদের একজন সদস্য মারা গেছেন। ক্রিস্টেনসেন মাত্র ২১ বছর বয়সে, কলেজে এক বছর পড়ার পর মার্কিন আর্মি এয়ার ফোর্সে যোগ দেন। যোগ দেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

নিজেও সেনাবাহিনীতে দায়িত্ব পালন করা ফাইফার বছরের পর বছর দুর্ঘটনা ও স্বজনের বিষয়ে নথি সংগ্রহ করেছেন। তিনি প্রতিরক্ষা দপ্তরের কাছে কবর খুলে দেহাবশেষ পরীক্ষা করার আবেদনও জানান।

তবে নিজের ধারণা নিয়ে নিশ্চিত নন ফাইফার। তাঁর ভাষায়, ‘এক্স-৩’ তাঁর স্বজন হতে পারেন, আবার নাও হতে পারেন। তাই পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হবে। তাঁর আক্ষেপ, পরিবারের আগের প্রজন্ম সত্য না জেনেই মারা গেছে। এখন অন্তত সেই সত্য জানার সম্ভাবনা তৈরি হয়েছে।

ডিএনএ পরীক্ষায় মিলবে চূড়ান্ত উত্তর: ডিফেন্স পিওডব্লিউ/এমআইএ অ্যাকাউন্টিং এজেন্সির জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যারন কামিংস জানান, ২০১৭ সাল থেকেই সংস্থাটি ঘটনাটি তদন্ত করছিল। তবে ফাইফারের পরিবারের আগ্রহ ও নিয়মিত যোগাযোগের কারণে তদন্তে গতি আসে। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও নিখোঁজ স্বজনের সন্ধান পেতে পরিবারের আগ্রহকে সংস্থাটি গুরুত্ব দেয়।

জুনের শেষ দিকে সিটকার বৃষ্টিভেজা মাটি থেকে প্রত্নতত্ত্ববিদ, দন্তবিশেষজ্ঞ ও চিকিৎসকদের একটি দল ধাতব আবরণযুক্ত কাঠের কফিনটি উদ্ধার করে। কফিনটি এখনো ভালো অবস্থায় রয়েছে।

এখন ঐতিহাসিক নথির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এর মধ্যে রয়েছে ডিএনএ পরীক্ষা এবং দাঁতের গঠন মিলিয়ে দেখা।

যদি পরীক্ষায় ‘এক্স-৩’ ইউজিন ক্রিস্টেনসেন বলে নিশ্চিত হন, তাহলে ফাইফারের ইচ্ছা অনুযায়ী নেব্রাস্কার পারিবারিক লুথেরান কবরস্থানে তাঁকে পূর্ণ সামরিক ও পারিবারিক মর্যাদায় সমাহিত করা হবে।

আর তিনি অন্য কেউ হলেও, দীর্ঘ ৮০ বছর পর তাঁর পরিচয় উদ্ধারের এই উদ্যোগ দেশের জন্য প্রাণ দেওয়া নিখোঁজ সেনাদের কাউকে ভুলে না যাওয়ার মার্কিন অঙ্গীকারেরই প্রতীক হয়ে থাকবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে