অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নতুন বেতন কাঠামোয় বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনা

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার: জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না।

বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ নতুন বেতন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্য পরিমাণে বাড়লেও উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের হার কিছুটা কমানো হয়েছে: বেসামরিক গ্রেড: ২০ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত আগের মতোই ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল থাকছে। তবে ৫ম গ্রেডে ৪ শতাংশ, ৪র্থ ও ৩য় গ্রেডে ৩.৫ শতাংশ এবং ২য় গ্রেডে ২.৭৫ শতাংশ নির্ধারণ করা হচ্ছে। সশস্ত্র বাহিনী: ক্যাপ্টেন ও তার নিচের পদে ৫ শতাংশ, মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদে ৩.৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমতুল্য পদে ২.৭৫ শতাংশ ইনক্রিমেন্ট রাখা হয়েছে।

গ্রেড ও মূল বেতন কাঠামো বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত থাকছে। এতে সর্বনিম্ন (২০তম গ্রেড) মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ (১ম গ্রেড) বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাতা ও অন্যান্য সুবিধা, বাড়িভাতা: ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাতার হার মূল বেতনের ৫০-৬৫% থেকে কমিয়ে ৪০-৬০% করার প্রস্তাব হলেও, মূল বেতন বৃদ্ধি পাওয়ায় সার্বিক অর্থ বাড়বে। চিকিৎসা ভাতা: চাকরিজীবীদের ক্ষেত্রে ৫০ বছর বয়স পর্যন্ত ৩,০০০ টাকা এবং ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত ৪,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পেনশনভোগী ৬০ থেকে ৭০ বছর বয়সীদের জন্য ৫,০০০ টাকা এবং ৭০ বছরের ঊর্ধ্বদের জন্য ৬,০০০ টাকার প্রস্তাব রয়েছে। মোবাইল ভাতা: প্রথমবারের মতো সব স্তরের কর্মীর জন্য এই সুবিধা আসছে। ১ম থেকে ৫ম গ্রেডের জন্য ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের জন্য ১৫০ টাকা প্রস্তাব করা হয়েছে। অন্যান্য ভাতা: যাতায়াত ভাতা বাড়িয়ে ৩০০-৬০০ টাকা, টিফিন ভাতা ২০০-৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০-৩০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। তবে বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০% থেকে কমিয়ে ১৫% করা হচ্ছে।

বাস্তবায়ন ও সুবিধাভোগী গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ এবং এর সাথে সামঞ্জস্য রেখে যৌথ বাহিনী নির্দেশাবলি-২০২৬ অনুমোদন পায়। আগামী ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে প্রায় ২৪ লাখ সক্রিয় সামরিক-বেসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও সুবিধাভোগী উপকৃত হবেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্বেচ্ছায় দেশে ফিরলেন লিবিয়ার আটককেন্দ্রে থাকা ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ

কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড : ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ