অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গাজা ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান : নেতানিয়াহুর সমালোচনায় এরদোগান

ছবি : সংগৃহীত

সংস্কার ২৭ মে ২০২৬ বুধবার: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অত্যাচারী শাসক বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং একদিন নেতানিয়াহু মুসলিমদের কাছ থেকেই উপযুক্ত জবাব পাবেন।

বুধবার ইস্তাম্বুলের চামলিজা মসজিদে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এরদোগান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গাজায় যারা দুঃখ-কষ্ট ও গভীর বেদনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন, তাদের প্রতি তুরস্ক ও তুর্কি জনগণের পক্ষ থেকে আন্তরিক সংহতি ও শুভেচ্ছা রইল।

তিনি বলেন, ধর্মীয় উৎসব সাধারণত পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সামাজিক সংহতি জোরদারের উপলক্ষ। তবে গাজা উপত্যকার চলমান পরিস্থিতি এবার তুরস্কসহ বিশ্বের মুসলমানদের ঈদ আনন্দকে ম্লান করে দিয়েছে।

এরদোগান আরও বলেন, তার বিশ্বাস নেতানিয়াহু একদিন বিশ্বের মুসলিমদের কাছ থেকেই তার কর্মকাণ্ডের উপযুক্ত জবাব পাবেন।

গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকেই তুরস্ক এ অভিযানের অন্যতম কঠোর সমালোচক। এরদোগান নিয়মিত যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি এবং ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।

অন্যদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, মঙ্গলবার এরদোগান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তারা তুরস্ক-ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা, মহাকাশ উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্ক সফরকালে পাকিস্তান

৩৩ বছরের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ উদ্বোধন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে

ইব্রাহিমি মসজিদের দরজা ফিলিস্তিনিদের জন্য বন্ধ - এলাকায় নিষেধাজ্ঞা জারি

পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা

গাজায় অঙ্গহানি ছয় হাজারেরও বেশি ফিলিস্তিনির, শিশুরাই সবচেয়ে বিপর্যস্ত

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি সামরিক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এখন সেখানে কেবল ভবন নয়, ভেঙে পড়েছে অসংখ্য মানুষের জীবনও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, অন্তত ৬ হাজার ফিলিস্তিনি তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন-যার মধ্যে প্রায়