আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতইসরাইলি
আগ্রাসনে বিধ্বস্ত গাজার পুনর্র্নিমাণে সহায়তার ঘোষণা দিয়েছে চীন। চীনের ইন্টারন্যাশনাল
ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির
(সিআইডিসিএ) মুখপাত্র তিয়ান লিনের বরাত দিয়ে এই
তথ্য জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন। তিনি বলেন, গাজায়
বাস্তুচ্যুতদের আবাসন এবং আহতদের সাহায্যে
চীন সহায়তা পাঠাবে। এছাড়া গাজায় পুনর্র্নিমাণ ও চিকিৎসা সহায়তা
হিসেবে ৫০ কোটি মার্কিন
ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বিষয়টি
দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়।
কাতার
ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, প্রেসিডেন্ট
আবদেল ফাত্তাহ এক বিবৃতিতে বলেছেন,
সাম্প্রতিক ঘটনার ফলস্বরূপ গাজা উপত্যকায় পুনর্র্নিমাণের
জন্য মিশর ৫০ কোটি
মার্কিন ডলার সরবরাহ করবে।
এছাড়াও বিশেষজ্ঞ মিশরীয় নির্মাণ সংস্থাগুলি পুনর্র্নিমাণকে বাস্তবায়িত করবে। জাতিসঙ্ঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় দফতরের (ওসিএইচএ) তথ্য অনুসারে, গাজায়
ইসরাইলি আগ্রাসনে অন্তত ৯০ হাজার ফিলিস্তিনি
বাস্তুচ্যুত হয়েছেন। অধিকৃত জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা
থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি
স্থাপনে ইসরাইলি আদালতের আদেশের জেরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক
বিক্ষোভে পরপর কয়েক দফা
মসজিদুল আকসায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। ৭ মে থেকে
১০ মে পর্যন্ত এই
সকল হামলায় এক হাজারের বেশি
ফিলিস্তিনি আহত হয়েছেন বলে
জানিয়েছে জাতিসঙ্ঘের মানবিক সাহায্য বিষয়ক দফতর ইউএনওসিএইএ।
মসজিদুল
আকসা চত্ত্রে মুসল্লিদের ওপর ইসরাইলি নিরাপত্তা
বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে মসজিদ থেকে সৈন্য সরিয়ে
নিতে ইসরাইলকে আলটিমেটাম দেয় গাজা নিয়ন্ত্রণকারী
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আলটিমেটাম শেষ হওয়ার পর
গাজা থেকে ইসরাইলের বিভিন্ন
লক্ষ্য বস্তুতে হামাস রকেট হামলা শুরু
করে।
ইসরাইলি
সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরাইলি
ভূখন্ডে শত শত রকেট
নিক্ষেপ করেছে হামাস। ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
আয়রন ডোমে বেশিরভাগ রকেট
ধ্বংস করা হলেও বেশ
কিছু রকেট ইসরাইলের বিভিন্ন
স্থানে আঘাত হানে। রকেট
হামলায় ইসরাইলের ১২ অধিবাসী নিহত
ও সাত শ’ ৯৬
জনের বেশি আহত হয়েছেন।
ইসরাইল
ভূখন্ডে হামাসের রকেট হামলার পরিপ্রেক্ষিতে
১০ মে রাত থেকেই
গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।
ইসরাইলি বিমান হামলায় ৬৫ শিশু ও
৩৯ নারীসহ ২৩২ ফিলিস্তিনি নিহত
হন। হামলায় আহত হয়েছেন আরো
এক হাজার নয় শ’ গাজাবাসী।
গাজায় ইসরাইলের টানা ১১ দিনের
আগ্রাসনের পর ইসরাইল
ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয়। মিসরীয় উদ্যোগে
এই যুদ্ধবিরতির প্রচেষ্টায় ইসরাইলি মন্ত্রিসভার অনুমোদনের পর শুক্রবার সকাল
থেকে তা কার্যকর হয়।
(সূত্র : আলজাজিরা)
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যাচারী শাসক’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে
পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা, মহাকাশ উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্ক সফরকালে পাকিস্তান
অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে
পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা