অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিশ্ব মেডিটেশন দিবস

বাংলাদেশে প্রথম বারের মতো ২১ মে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। বছর দিবসটির প্রতিপাদ্যনিয়মিত মেডিটেশন, সুস্থ সফল সুখী জীবন সারা দেশে লাখো মানুষ এদিন বিভিন্ন স্থানে থেকেও  ঠিক একই সময়ে, মেডিটেশনে নিমগ্ন হন। লাখো ধ্যানীর সমবেত নিমগ্নতার ভেতর দিয়েই মূলত দিবসটিকে উদযাপন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বছর প্রথম বারের মতো পালিত হলো দিবসটি। দিবস উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে সচেতনতা মূলক ডকুমেন্টারি, বিশেষ মেডিটেশন প্রকাশ বিশেষ আলোচনার আয়োজন করা হয়। কোয়ান্টাম ইউটিউব চ্যানেলে দিনব্যাপী সরাসরি অনুষ্ঠিত হয় সচেতন মূলক নানা অনুষ্ঠান। আহ্বান জানানো হয় একটি প্রতিযোগিতার। যেখানে অংশগ্রহণকারীরা মেডিটেশন বিষয়ক রচনা, ছবি, ফটো ভিডিও তৈরী করে জুনের মধ্যে পাঠাতে পারবেন। প্রতিযোগিতার জন্যে ঘোষণা করা হয় ৫৮টি পুরস্কার। প্রত্যেক বিজয়ী পাবেন ১০ হাজার টাকা মূল্যমানের বই।  জাতীয় প্রেস ক্লাব চত্বরে দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করে কোয়ান্টাম। কোয়ান্টাম মিডিয়া সেলের আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুজ্জামানের সঞ্চালনায় মেডিটেশন সংক্রান্ত অনুভূতি বর্ণনা করেন জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য কোয়ান্টাম গ্রাজুয়েট সাংবাদিক কাজী রওনাক হোসেন। এরপর মেডিটেশনের মাধ্যমে প্রশান্তিতে ডুবে যান উপস্থিত সবাই। এছাড়া কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিটি শাখা/ সেলে ছিল বিশেষ আয়োজন।

প্রসঙ্গত, কয়েক বছর ধরে পৃথিবীজুড়ে কিছু প্রতিষ্ঠান সংগঠনের উদ্যোগে ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিভিন্ন শ্রেণী পেশা-বয়সের লাখো মানুষ এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। উজ্জীবিত হচ্ছেন নতুন শক্তি উদ্যমে। নতুন গতি অনুভব করেছেন স্বাস্থ্য মনে। মেডিটেশনের কার্যকারিতাও এখন বিশ্বব্যাপী স্বীকৃত। রোগ প্রতিরোধ, নিরাময়, আত্মনিয়ন্ত্রণ, আত্মশক্তির বিকাশ কিংবা আত্মিক প্রশান্তির জন্যে মেডিটেশন এখন সচেতন মানুষের নিত্যসঙ্গী। একাধিক গবেষণায় প্রমাণিত যে, নিয়মিত মেডিটেশন চর্চায় রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউন সিস্টেম) উদ্দীপ্ত হয় এবং মানসিক স্বাস্থ্য অটুট থাকে। করোনাকালেও বহু মানুষ যখন দিশেহারা হয়ে পড়েছিল, তখন মেডিটেশন সুস্থ জীবনচর্চায় যারা অভ্যস্ত; অটুট মনোবল প্রাণবস্ত সুস্থতা নিয়ে তারা নিজ কর্তব্য পালন করে গেছেন চমৎকারভাবে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক সমন্বয় মিসেস সুরাইয়া রহমান বলেন, কোয়ান্টাম বিশ্বাস করে, দেশের সকল পর্যায়ে মেডিটেশন চর্চা বিস্তৃত হলে দেশ রূপান্তরিত হবে সুস্থ সবল কর্মোদ্যমী সুশৃঙ্খল জনগোষ্ঠীতে। জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারব আরো বহু দূর। তাই আসুন নিয়মিত মেডিটেশনের মাধ্যমে প্রশান্তি সুস্বাস্থ্য সজীবতায় আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলি। মানবিকতাকে ছড়িয়ে দেই পরিবারে, সমাজে সারা দেশে।

সম্পর্কিত খবর

দেশব্যাপী ইফার সীরাত প্রতিযোগিতা শুরু : থাকছে নগদ পুরস্কার

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে

৪০ দিন জামাতে নামাজ : ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল ও নগদ পুরস্কার

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা

প্রধানমন্ত্রী একুশে পদক বিতরণ ও বইমেলার উদ্বোধন করবেন

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

চট্টগ্রামে বই বিনিময় উৎসব : একদিনে প্রায় ২৫ হাজার বিনিময়

চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার