অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

চট্টগ্রামে বই বিনিময় উৎসব : একদিনে প্রায় ২৫ হাজার বিনিময়

ছবি : ইন্টারনেট

সংস্কার ৯ জানুয়ারী ২০২৬: চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার হাতেই ছিল পুরোনো বই, কারো হাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুরবীন, কারো ব্যাগে গণিত অলিম্পিয়াড প্রস্তুতির বই, আবার কারো হাতে হুমায়ুন আহমেদের গল্পের বই। এসব পুরোনো বই জমা দিয়ে পাঠকেরা বিনিময়ে নতুন বই সংগ্রহ করেন।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। আয়োজকদের তথ্যমতে, দিনব্যাপী এ আয়োজনে প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হরিশংকর জলদাস বলেন, চট্টগ্রামের অসংখ্য ঐতিহ্য ও ঐতিহাসিক স্থান রয়েছে। বই বিনিময় উৎসবও চট্টগ্রামের একটি নতুন ঐতিহ্য হিসেবে গড়ে উঠছে। এই ঐতিহ্য আমাদের সংরক্ষণ করতে হবে। স্মার্টফোনের যুগেও বইয়ের আবেদন যে কমে নি, এ ধরনের উদ্যোগই তার প্রমাণ।

বিকেলে সরেজমিনে দেখা যায়, জামালখান মোড়ের সড়কের দুপাশের ফুটপাথে সারি সারি বইয়ের স্টল সাজানো। প্রতিটি স্টলের সামনেই ছিল উপচেপড়া ভিড়। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে উৎসবে অংশ নেন।

এবারের বই বিনিময় উৎসবে কথাসাহিত্য, শিশুসাহিত্য, প্রবন্ধ, হুমায়ুন-ছফা, কবিতা, ইতিহাস, রাজনীতি ও আত্মজীবনী, ক্যারিয়ার ও বিজ্ঞান, একাডেমিকসহ মোট ১১টি স্টলে বই বিনিময়ের ব্যবস্থা রাখা হয়। একজন পাঠক তার পঠিত বই জমা দিয়ে অন্য বই বিনিময় করে বিনামূল্যে নিতে পারেন। এ কাজে দায়িত্ব পালন করেন একদল শিক্ষার্থী।

এবার উৎসবে নতুন সংযোজন হিসেবে ছিল আলোকচিত্র প্রদর্শনী। প্রায়োরিটি বাংলাদেশ শীর্ষক এ প্রদর্শনীতে বাংলাদেশের সাহিত্য, সিনেমা, লোকগান, ইতিহাস, চট্টগ্রাম, জাতিবৈচিত্র্যসহ বিভিন্ন বিষয়ের স্থিরচিত্র স্থান পায়।

বই বিনিময় উৎসবের সমন্বয়ক ও ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদ খান সাগর বলেন, বই নয়, জ্ঞানের বিনিময়এই স্লোগান সামনে রেখে ছয় বছর আগে পাঠক তৈরির উদ্দেশ্যে এ উৎসবের যাত্রা শুরু হয়েছিল। এখন এটি দেশের সাংস্কৃতিক জীবনে নতুন বৈচিত্র্য এনেছে। বইমেলার মতোই পাঠকেরা বই বিনিময় উৎসবের জন্যও অপেক্ষা করেন, যা তার কাছে বড় সফলতা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

দেশব্যাপী ইফার সীরাত প্রতিযোগিতা শুরু : থাকছে নগদ পুরস্কার

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে

৪০ দিন জামাতে নামাজ : ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল ও নগদ পুরস্কার

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা

প্রধানমন্ত্রী একুশে পদক বিতরণ ও বইমেলার উদ্বোধন করবেন

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

সমন্বিত সাংস্কৃতিক সংসদ সিজন–৬ চূড়ান্ত বাছাই পর্ব সম্পন্ন

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন ৬ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ প্রাঙ্গণে মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে এই অডিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলে। এতে গান, অভিনয় ও আবৃত্তি-এই