আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০২ জানুয়ারী ২০২৬: সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন ৬ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ প্রাঙ্গণে মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে এই অডিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলে। এতে গান, অভিনয় ও আবৃত্তি-এই তিনটি বিভাগে দেশের ৮টি বিভাগের বাছাইকৃত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পী, অভিনেতা ও আবৃত্তিকারদের খুঁজে বের করা। সে উদ্দেশ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে প্রতিযোগীদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সারা দেশ থেকে বাছাইকৃত মোট ৩০০ প্রতিযোগীর মধ্য থেকে প্রতিটি বিভাগে ১০ জন করে প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদান করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ করা হয়। এছাড়া অন্যান্য অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে সম্মাননা গিফট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসাইন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সসাসের সহকারী নির্বাহী পরিচালক ইসরাইল হোসাইন শান্ত। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি ও বিচারকমণ্ডলী প্রতিযোগীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ের অডিশন পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।
সংস্কার/ইএমই
বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে
টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা
আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে
চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার