আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ এপ্রিল ২০২৬ রবিবার: বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।
এ প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে, ‘ক’ গ্রুপ: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি (অনূর্ধ্ব ১৫ বছর) ‘খ’ গ্রুপ: ৯ম থেকে দ্বাদশ শ্রেণি (অনূর্ধ্ব ১৯ বছর) ‘গ’ গ্রুপ: বিশ্ববিদ্যালয় পর্যায় (অনূর্ধ্ব ২৭ বছর)
প্রতিটি গ্রুপের জন্য নির্ধারিত সীরাত গ্রন্থ রয়েছে। ‘ক’ গ্রুপের জন্য— সীরাতে খাতামুল আম্বিয়া (মুফতি মুহাম্মদ শফী রাহ.) এবং নবীয়ে রহমত (সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী)। ‘খ’ গ্রুপের জন্য— সীরাতুল মুস্তাফা (১ম-৩য় খণ্ড, আল্লামা ইদরীস কান্ধলভী) এবং আর রাহীকুল মাখতুম (আল্লামা সফিউর রহমান মোবারকপুরী)। ‘গ’ গ্রুপের জন্য— সীরাতুন্নবী (১ম-৪র্থ খণ্ড, ইবনে হিশাম) এবং সীরাত বিশ্বকোষ (৪র্থ-৬ষ্ঠ খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন)।
জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে। প্রথম স্থান অর্জনকারী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় ৪৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ৪০ হাজার টাকা। এছাড়া ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। বিভাগীয় ও জেলা পর্যায়েও বিভিন্ন পুরস্কার থাকবে।
আগ্রহী শিক্ষার্থীরা ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ে নাম নিবন্ধন করতে পারবে। অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। মে মাসের প্রথমার্ধে সারাদেশে একযোগে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয়ার্ধে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং জুন মাসের দ্বিতীয়ার্ধে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংস্কার/ইএমই
টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা
আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে
চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন ৬ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ প্রাঙ্গণে মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে এই অডিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলে। এতে গান, অভিনয় ও আবৃত্তি-এই