০১ মে ১৮৬৫ঃআর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ে প্যারাগুয়ের বিরুদ্ধে একটি আতাত গড়ে তোলে। ১৮৭৬ঃরাণী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়। ১৮৮৬ঃশিকাগোর শ্রমিক আন্দোলনের স্মরণে মে দিবস পালিত হয়।
বিস্তারিত১ জুনঃ হিজরত কালীন সময়ে গারে ‘সওর’ বা ‘সওর গুহা’ হতে বের হয়ে হুজুর সা. ও আবু বকর সিদ্দীক রা. সর্বপ্রথমে মদীনার উপকণ্ঠে যে স্থানে অবতরণ করেন তার নাম ‘কোবা’। হুজুর সা. হিজরতের সময় পূর্বে আগত বহু সাহাবায়ে কেরাম ও আনসারদের সাথে মিলিত হন, যাদের মধ্যে যোবায়ের ইবনুল আওয়াম রা. বিশেষ ভাবে উল্লেখযোগ্য। কেননা তিনিই প্রথম মোহাজের পিতা। তারই গৃহে আব্দুল্লাহ ইবনু যোবায়ের রা. হিজরী ১ ঈসায়ী ৬২২ সালের ১ জুন জন্ম গ্রহণ করেন।
বিস্তারিত৩ জুনঃ ১৯৪৯ সালে তৎকালীন পাকিস্তানী রাজনীতিতে পট পরিবর্তনের এক ঐতিহাসিক সূচনা হয়। পূর্ব পাকিস্তানের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতৃবৃন্দ তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাকিস্তান মুসলিম লীগের সাথে ভিন্নমত পোষণ করে ১৯৪৯ সালের ৩ জুন বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন।
বিস্তারিত৫ জুনঃ সারাবিশ্বে পরিবেশ সংরক্ষণের অধিকার নিয়ে প্রতিবছর পরিবেশ দিবস পালিত হয়। ১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘের উদ্যোগে মানব পরিবেশ সম্মেলনের পর ঐ বছরই জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭ তম অধিবেশনে পরিবেশ দুষণ, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি ব্যাপারে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
বিস্তারিত৭ জুনঃ ঐতিহাসিক ৭ জুন উপমহাদেশের মুসলিম জাগরণ ও তাদের আজাদী আন্দোলনের পুরোধা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, শিক্ষা বিস্তারের অগ্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নওয়াব স্যার সলিমুল্লাহর জন্মদিন। স্যার সলিমুল্লাহর অবদানের কারণেই আজ ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছি আমরা। অথচ তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন করা হয় না।
বিস্তারিত৯ জুনঃ হঠাৎ শত্রু পক্ষের আঘাতে কাতাদাহ ইবনু নোমান রা. এর একটি চোখ বের হয়ে গেলে রাসূলুল্লাহ সা. কাতাদাহ রা. এর সেই চোখটি যথাস্থানে লাগিয়ে দেন। তখন কাতাদাহ রা. এর সেই চোখটিতে অপর চোখ অপেক্ষা খুবই ভাল দেখছিলেন। বদর যুদ্ধে রাসূলুল্লাহ সা. এর কয়েকটি মোজেযার মধ্যে এটাও একটি।
বিস্তারিত১০ জুনঃ কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার মাঝআইল গ্রামের সৈয়দ পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৩৭ সালে খুলনা জেলা স্কুল থেকে এস, এস, সি এবং কলকাতা সেন্ট্রাল কলেজ থেকে তিনি ইংরেজীতে অনার্স বিষয়ে অধ্যয়ন শেষ করেন।
বিস্তারিত২১ জুনঃ মুসলিম দার্শনিক ইবনে সিনা দর্শন শাস্ত্রের একজন সুপন্ডিত হিসেবে খ্যাতি অর্জনের সাথে সাথে তিনি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আধুনিক চিকিৎসা ব্যবস্থার জনক হিসেবে প্রতিষ্ঠিত। তিনি প্রথম চিকিৎসা বিজ্ঞানের আধুনিক অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে ধারণা দেন।
বিস্তারিত২৩ জুনঃ আল-আজহার ইউনিভার্সিটি বিশ্বের প্রাচীনতম ইসলামী শিক্ষা কেন্দ্র। খলীফা আল-মুইজ হিজরী ৩৫৮ সালে মিশর জয় করেন। তিনি ছিলেন শিক্ষানুরাগী খলীফা। ধর্মীয় ভিতকে সুদৃঢ় করার উদ্দেশে আল-আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রথমে এটি একটি মসজিদ ছিল।
বিস্তারিত০১জুন ১৭৭৪ঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানী বিলুপ্ত হয়। ১৮৪১ঃ মোহাম্মদ আলী মিশরের বংশানুক্রমিক শাসক হন। ১৯১৫ঃ আকাশ থেকে বিমান যোগে সর্বপ্রথম বৃটেনে বোমাবর্ষণ। ১৯৬১ঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা।
বিস্তারিততরুণদের কর্মস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে বৈশ্বিক মহামারি করোনা সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ দু’টি প্রকল্পে বড় অংকের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে জীবিকা নির্বাহ ও উদ্যোক্তা তৈরীর জন্য ৬০ কোটি ডলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ১শ’ কোটি টাকা। বিশ্ব ব্যাংকের ওয়াশিংটনের হেড অফিস এই অর্থের অনুমোদন দেয়। বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিস্তারিতচলতি ২০২০-২১ অর্থবছর শেষে বাংলাদেশের মাথাপিছু আয়ের প্রাক্কলন ২ হাজার ২২৭ ডলার। এদিকে ভারতের হালনাগাদ তথ্য বলছে, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের প্রভাবে দেশটির মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৭ ডলার। এ হিসাবে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
বিস্তারিতইসরাইলের রাজনৈতিক আকাশে ফের অন্ধকারের ঘনঘটা। সরকার গঠন করতে পারলেন না নেতানিয়াহু। প্রেসিডেন্ট এখন অন্য দলকে সরকার গঠন করার জন্য ডাকবেন। মধ্যরাতের মধ্যে তাকে সরকার গঠন করতে হতো। কিন্তু প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় প্রেসিডেন্টের অফিসকে নেতানিয়াহু জানিয়ে দিলেন, তিনি সরকার গঠন করতে পারবেন না।
বিস্তারিতবিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির নতুন র্যাঙ্কিংয়ে আধিপত্য বিস্তার করেছে চীন। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) দ্বারা প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, তালিকায় শীর্ষ দশের মধ্যে সাতটি বিমানবন্দরই রয়েছে চীনে।
বিস্তারিতকুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ট্র্যাজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিস্তারিতঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনলাইন পরীক্ষা নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্তারিত