০১ এপ্রিল ১৮৫৮ খৃঃ বৃটেন কর্তৃক প্রদত্ত চরম পত্রের সময়সীমা পার হবার পর দ্বিতীয় বার্মিজ যুুদ্ধ শুরু হয়। ১৯৪৫ খৃঃ দ্বিতীয় বিশ্ব যুদ্ধে কিনাওয়ায় আমেরিকান অভিযান শুরু হয়। ১৯১৮ খৃঃবৃটেনের রয়াল এয়ারফোর্স গঠিত হয়। ০২ এপ্রিল ১৩৯৬ খৃঃসম্মিলিত খৃষ্টান বাহিনী সুলতান বাইজিদের নিকট পরাজিত হয়। ১৭৯২ খৃঃ আমেরিকার অর্থাগার প্রতিষ্ঠিত হয়।
বিস্তারিত৪ হাজার মেট্রিক টন ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু’জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছরের সশ্রম কারাদন্ড এবং ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন।
বিস্তারিতসিলেটের বিয়ানী-বাজার উপজেলার গজুকাঁটা সীমান্ত এলাকা পরিস্থিতির কোন সমাধান হয়নি। কমান্ডিং অফিসার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ পরিস্থিতিকে ঘোলাটে করার লক্ষ্যে ২শ’ বছরের পুরনো জামে মসজিদের পাশে নির্মানাধীন নতুন ভবনের স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য বিজিবিকে চাপ প্রয়োগ করে।
বিস্তারিতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত-বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চলতি ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ২০৩ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গ্রামীণ রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার এবং অবকাঠামো উন্নয়নে এসব অর্থ ব্যয় করা হবে। প্রতিটি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ এবং পৌরসভার অনুকূলে এসব বরাদ্দ দেয়া হয়েছে।
বিস্তারিতযুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বলডার নগরীর একটি গ্রোসারি মার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। নগরীর কিং সুপারস মার্কেট নামের বড় গ্রোসারি স্টোরে গুলির এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকা পুলিশ ঘিরে রাখে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
বিস্তারিতব্রিটেন ২০২৫ সালের মধ্যে সেনাবাহিনীর আকার ৭৬ হাজার ৫০০ থেকে ৭২ হাজার ৫০০তে নামিয়ে আনবে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এই তথ্য জানিয়ে বলেছেন, ‘ভবিষ্যতের হুমকি সমূহ’ মোকাবেলায় সেনাবাহিনীকে আরও সক্রিয় করতে নেয়া পরিকল্পনার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিস্তারিতনেদারল্যান্ড পার্লামেন্টের সদস্য হিসেবে প্রথম বারের মতো একজন হিজাবি মুসলিম নির্বাচিত হয়েছেন। রবিবার নেদারল্যান্ডের আবহাওয়া কর্মী কৌথার বাউচল-খাটকে পার্লামেন্টের সদস্য হিসেবে ঘোষণা দেয়া হয়। টুইটারের এক পোস্টে বাউচলখাট জানান, সব বাধার পর আমরা বিজয়ী। সবার প্রতি ধন্যবাদ। সবার সঙ্গে মিলে ঘৃণাকে জয় করে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশা করি।
বিস্তারিতবিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদার সাথে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ঢাকাস্থ আবহাওয়া সদর দফতরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন।
বিস্তারিতমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১ লাখ ৩৮ হাজার ৯০৪টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
বিস্তারিতপাথর-ঘাটায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভলপমেন্ট (পিএইচডি)-এর আয়োজনে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
বিস্তারিতইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ল্যাপটপ, ডেক্সটপ ক্রয়ের জন্য শিক্ষাঋণ দিচ্ছে অগ্রণী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির ‘প্রযুক্তি বিকাশ অগ্রণী’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬০ হাজার টাকা ঋণ পাবে। মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্তারিতসংশোধিত এমপিও নীতিমালা অনুসারে ১১তম গ্রেডে বেতন পাবেন ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকরা। ইতোমধ্যেই এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে সরকার। এ বিষয়ে অনলাইনে আবেদন নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। মঙ্গলবার (২৩ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিস্তারিত১১০ রত্ন গর্ভাকে সম্মাননা দেয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা জোনে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সচিব মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান কাজল, মেডিকেল অফিসার রহমত উল্লাহ, জ্যেষ্ঠ নগর পরিকল্পনাবিদ মো. মইনুল হোসেনসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিস্তারিতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার-২০২০-এ ভূষিত করেছে ভারত সরকার। ভারতের সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজের এক প্রতিবেদন থেকে একথা জানানো হয়। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ যখন মুজিববর্ষ উদযাপন করছে, ঠিক তখন বঙ্গবন্ধুকে সম্মান জানাতে পেরে তারা গর্বিত।
বিস্তারিতমধ্য প্রাচ্যের দেশ সউদী আরব ইয়েমেনে যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রাজি হলে ‘অতি দ্রুত’ এ পরিকল্পনা কার্যকর হবে বলে জানিয়েছে তারা। সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ এ তথ্য জানিয়েছেন।
বিস্তারিতইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ)-এর নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম জানিয়েছেন যে, স্বাস্থ্য খাতের অবনতির কারণে ইয়েমেনে প্রতি ২ ঘন্টায় ১ জন মহিলা মারা যান। তিনি বলেন যে, সেদেশে স্বাস্থ্য সেবার মাত্র ২০ শতাংশ মা ও শিশু সেবায় নিয়োজিত রয়েছে।
বিস্তারিত