অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৪ হাজার মেট্রিক টন চাল আত্মসাৎ

৪ হাজার মেট্রিক টন ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু’জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছরের সশ্রম কারাদন্ড এবং ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন। আসামিরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৪নং কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা এবং একই ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য রোকসানা পারভীন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কোর্ট পরিদর্শক বিজন রায় বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা গেছে, আসামিরা ত্রাণের ৪ হাজার মেট্রিক টন চাল আত্মসাৎ করেন। এ ঘটনায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় ২০১১ সালের ১৮ আগস্ট মামলা দায়ের হয়। মামলার এজাহার করেছিলেন তালা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আব্দুল হাকিম। মামলাটি দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম তদন্ত করেছিলেন। দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় জেল-জরিমানা করা হয়। উল্লেখ্য, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাদের জেলহাজতে পাঠানো হয়।

সম্পর্কিত খবর

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি : তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি

১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন

সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায়

রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান