আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতনেদারল্যান্ড পার্লামেন্টের সদস্য হিসেবে প্রথম বারের মতো একজন হিজাবি মুসলিম নির্বাচিত হয়েছেন। রবিবার নেদারল্যান্ডের আবহাওয়া কর্মী কৌথার বাউচল-খাটকে পার্লামেন্টের সদস্য হিসেবে ঘোষণা দেয়া হয়। টুইটারের এক পোস্টে বাউচলখাট জানান, সব বাধার পর আমরা বিজয়ী। সবার প্রতি ধন্যবাদ। সবার সঙ্গে মিলে ঘৃণাকে জয় করে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশা করি। ২৭ বছর বয়সী বাউচলখাট মরোক্ক বংশোদ্ভূত একজন আবহাওয়া কর্মী। নেদারল্যান্ডের গ্রোয়িন লিংকস পার্টি থেকে তিনি পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবেন। বাউচলখাটের বিরুদ্ধে ডানপন্থী দলের সদস্যরা দীর্ঘ দিন যাবত ঘৃণা ও বৈষম্য মূলক প্রচারণা চালিয়ে আসছে। তদুপরি তীব্র প্রচারণা ও নির্বাচনে নিজ দলের পরাজয়ের পরও নির্বাচনে তার বিজয়ে অনেকের নজরে আসেন তিনি। প্রসঙ্গত, এক খোলা চিঠিতে স্বাক্ষর করে যুক্তরাজ্যের শতাধিক রাজনীতিবিদ, সমাজকর্মী, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার ব্যক্তি ও প্রতিষ্ঠান বাউচলখাটের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বর্ণবাদ ও ইসলামবিদ্বেষের বিরুদ্ধে নিন্দা জানান। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, কৌথার বাউচলখাট নির্বাচনে ১৯ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ডাচ সংবাদ মাধ্যম গ্লামাউর-কে প্রদত্ত এক সাক্ষাতকারে বাউচলখাট জানান, নেদারল্যান্ডের অনেকে আমার ধর্মকে সন্ত্রাসবাদের সঙ্গে নেতিবাচকভাবে সম্পৃক্ত করতে চান। তাছাড়া আমার মতো মুসলিমকে জলবায়ু বিষয়ক কর্মসূচীতে সম্পৃক্ত দেখে বেশ অবাক হন। মহান আল্লাহ আমাদেরকে পৃথিবী দান করেছেন। পৃথিবীকে বসবাসযোগ্য রাখা আমাদের সবার কর্তব্য। গন্ডামাউর, এবাউট ইসলাম।
রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ডিএমপির মোট ৫০ থানার ওসিকে নতুন করে দায়িত্ব প্রদান করা হলেও, তাদের মধ্য থেকে চার থানার কর্মকর্তাকে সরাসরি গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
নেপালের জেন-জি রা ফুঁসে উঠেছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি প্রজন্ম। তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু জুড়ে। এমনকি তারা পার্লামেন্টেও ঢুকে পড়েছে।