আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি: সংগৃহীত
সংস্কার ১১ ডিসেম্বর ২০২৫: রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
গত বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে নিখোঁজ হয়। শিশুটি কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে জমি থেকে মাটি আনার সময় একটি ট্রলি আটকে যায়। রাকিব উদ্দীন ও তার স্ত্রী তাদের দুই বছরের সন্তানকে নিয়ে ট্রলিটি দেখতে যান। এ সময় শিশুটি মায়ের কোল থেকে নেমে হাঁটতে হাঁটতে পরিত্যক্ত ওই গভীর নলকূপের গর্তে পড়ে যায়।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও সফল হয় নি। এরপর তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট উদ্ধারকাজে যুক্ত হয়। শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। পাশাপাশি এক্সকেভেটর দিয়ে গর্তের পাশ থেকে মাটি খনন শুরু হয়।
বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট তিনটি এক্সকেভেটরের সহায়তায় ৪০ ফুট মাটি খনন করেও শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে রাত ৯টার দিকে তাকে মাটির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
সংস্কার/ইএমই
রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ডিএমপির মোট ৫০ থানার ওসিকে নতুন করে দায়িত্ব প্রদান করা হলেও, তাদের মধ্য থেকে চার থানার কর্মকর্তাকে সরাসরি গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
নেপালের জেন-জি রা ফুঁসে উঠেছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি প্রজন্ম। তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু জুড়ে। এমনকি তারা পার্লামেন্টেও ঢুকে পড়েছে।
দখলদার বাহিনী হিসেবে আরও একটি দেশ ছাড়তে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র।