অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কদমতলীর গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬

ছবি : সংগৃহীত

সংস্কার ৫ এপ্রিল ২০২৬ রবিবার: রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ এপ্রিল) বিকেলে একই দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন পাঁচজনের মরদেহ উদ্ধার এবং একজন আহত হওয়ার তথ্য জানিয়েছিলেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

পরিস্থিতির অবনতি হলে আগুনের তীব্রতা বিবেচনায় ধাপে ধাপে মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার : রাজশাহীর শিশু সাজিদ মারা গেছে

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান

ডিএমপির চার থানায় নেতৃত্বে পরিবর্তন :  যাচ্ছেন গোয়েন্দা শাখায়

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ডিএমপির মোট ৫০ থানার ওসিকে নতুন করে দায়িত্ব প্রদান করা হলেও, তাদের মধ্য থেকে চার থানার কর্মকর্তাকে সরাসরি গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞার ফলে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি’রা

নেপালের জেন-জি রা ফুঁসে উঠেছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি প্রজন্ম। তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু জুড়ে। এমনকি তারা পার্লামেন্টেও ঢুকে পড়েছে।

ইরাক ছাড়ছে মার্কিন সামরিক বাহিনী

দখলদার বাহিনী হিসেবে আরও একটি দেশ ছাড়তে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র।