অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব সউদীর

মধ্য প্রাচ্যের দেশ সউদী আরব ইয়েমেনে যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রাজি হলে ‘অতি দ্রুত’ এ পরিকল্পনা কার্যকর হবে বলে জানিয়েছে তারা। সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ এ তথ্য জানিয়েছেন।

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি ইয়েমেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী শহর সানায় বিমানবন্দর পুনরায় চালুর সুযোগ দেয়া হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি এ পরিকল্পনার আওতায় ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ বন্দর দিয়ে প্রয়োজনীয় জ্বালানি ও খাবার আমদানির সুযোগ দেবে সউদী আরব। তবে সউদী আরবের এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কেননা, গত বছরও এমন একটা পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। সাড়ে ছয় বছর ধরে হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সউদী নেতৃত্বাধীন জোট। এ বিষয়ে প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, পুরো বিষয়টি এখন হুতি বিদ্রোহীদের ওপর নির্ভর করছে। তাদের বেছে নিতে হবে, তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় নাকি ইরানের। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব স্বাগত জানিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে প্রতিক্রিয়ায় বলা হয়েছে, সউদী আরবের ওই প্রস্তাব নতুন কিছু নয়। এক বিবৃতিতে হুতির মুখপাত্র মোহাম্মদ আবদুস সালাম বলেন, সউদী আরবকে আগ্রাসন বন্ধের ঘোষণা দিতে হবে। বিমান ও সমুদ্র বন্দরের ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে। প্রতি বছর যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করা নতুন কিছু নয়। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারের লড়াইয়ে দুই প্রতিপক্ষ সউদী আরব ও ইরান। ইয়েমেনে সউদী আরবের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান। এ কারণে হুতি দমনে সর্বশক্তি প্রয়োগ করেছে সউদী আরব। সউদী অবরোধের জের ধরে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে চলমান মানবিক সংকটের কারণে সমালোচিত হয়েছে রিয়াদ। হুতিরাও সউদী ভূ-খন্ডের একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সীমান্তের পাশাপাশি নিজ ভূ-খন্ডের নিরাপত্তা রক্ষায় বাড়তি নজর দিতে হচ্ছে সউদী আরবকে। (সূত্র: আল-জাজিরা)

সম্পর্কিত খবর

গাজা ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান : নেতানিয়াহুর সমালোচনায় এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যাচারী শাসক’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে

মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা, মহাকাশ উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্ক সফরকালে পাকিস্তান

৩৩ বছরের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ উদ্বোধন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে

ইব্রাহিমি মসজিদের দরজা ফিলিস্তিনিদের জন্য বন্ধ - এলাকায় নিষেধাজ্ঞা জারি

পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা