অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

১১০ রত্ন গর্ভাকে সম্মাননা দেবেন মেয়র জাহাঙ্গীর

১১০ রত্ন গর্ভাকে সম্মাননা দেয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা জোনে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সচিব মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান কাজল, মেডিকেল অফিসার রহমত উল্লাহ, জ্যেষ্ঠ নগর পরিকল্পনাবিদ মো. মইনুল হোসেনসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মেয়র জানান, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে গাজীপুর সিটির পক্ষ থেকে ১১০ রতœগর্ভা বা যাদের তত্ত্ব¡াবধানে মায়ের ভূমিকা নিয়ে কোন সন্তানকে সমাজ বা রাষ্ট্রীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত হতে অবদান রেখেছেন তাদের মধ্য থেকে ১১০ জন মহিয়ষী নারীকে সম্মাননা দেবেন।

তার মধ্যে ১০০ জন হবেন গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক এবং বাকি ১০ জন (মরণোত্তর) হবেন সিটির বাইরের বাসিন্দা। এ উপলক্ষে ৩১মার্চ ভাওয়াল রাজবাড়ী মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের নিয়ে একটি ডকুমেন্টারিও তৈরি করা হবে। ইতোমধ্যে সিটি কর্পোরেশন ও সিটির বাইরে থাকা এসব নারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ২৫ মার্চ’র মধ্যে সিটির সকল ওয়ার্ড কাউন্সিলর, সচিবসহ সংশ্লিষ্টদেরকে তাদের তথ্য নিতে বলা হয়েছে। ৩১ মার্চের এ অনুষ্ঠানে ১০ হাজার নারীর জন্য আসন ব্যবস্থা থাকবে। এদিন আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মেয়র জাহাঙ্গীর আলম আরো জানান, এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী দীপুমনি। 

সম্পর্কিত খবর

৪০ দিন জামাতে নামাজ : ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল ও নগদ পুরস্কার

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা

প্রধানমন্ত্রী একুশে পদক বিতরণ ও বইমেলার উদ্বোধন করবেন

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

চট্টগ্রামে বই বিনিময় উৎসব : একদিনে প্রায় ২৫ হাজার বিনিময়

চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার

সমন্বিত সাংস্কৃতিক সংসদ সিজন–৬ চূড়ান্ত বাছাই পর্ব সম্পন্ন

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন ৬ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ প্রাঙ্গণে মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে এই অডিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলে। এতে গান, অভিনয় ও আবৃত্তি-এই