অনুসরন করুন :

বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন

সাজানো কাবিন ব্যবসায়ীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন (বিএমআরএফ)। জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

বিস্তারিত
ছাত্রদল

মো. সাইফুল আলমকে আহবায়ক ও শরীফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম নগর ছাত্রদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কমিটি অনুমোদন করেন।

বিস্তারিত
ইসলামী সংগীত অন্তর্ভুক্ত করতে হবে

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশিরুল হাসান ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বকর সিদ্দিক এক যুক্ত বিবৃতিতে বলেছেন, দেশের ২০ হাজারেরও বেশি মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে।

বিস্তারিত
ভোরের হাসি সংঘ

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিসাদুল হককে সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক বীরেন্দ্র চন্দ্র দাস কে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ব্যাংক গৃহায়ন তহবিলের সহকারী পরিচালক আজিজুল হক (আজিজ)-কে সাংগঠনিক সম্পাদক করে ভোরের হাসি সংঘের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত
দশকসেরা ওয়ানডে দলে সাকিব

ব্যাপারটা অনুমিতই ছিল। গত ১০ বছরের সেরা ওয়ানডে একাদশ হবে, তাতে সাকিবের নাম না থাকাটাই হতো খবর। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা সেই খবর হতে দেয়নি। সম্প্রতি তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আলাদা আলাদাভাবে তিনটি দশকসেরা একাদশ নির্বাচন করেছে আইসিসি।

বিস্তারিত
চলে গেলেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক

প্রবীণ ক্রীড়া সাংবাদিক বিএসজে চট্টগ্রাম শাখার ভাইস প্রেসিডেন্ট তমাল চৌধুরী (৭২) চমেক হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। নগরীর অভয়মিত্র মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বিস্তারিত
জয়ের স্বাদ পেল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচে কোনো জয় নেই। এর মধ্যে পাঁচটিতেই কপালে জুটেছে হার। বড়দিনের ছুটি থেকে ফিরেই নিজেদের মেলে ধরল দুর্দান্তভাবে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় দাপুটে ফুটবল খেলে চেলসিকে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল।

বিস্তারিত
ব্যাডমিন্টন ফাইনাল

মাগুরায় আছাদুজ্জামান ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা এজি একাডেমি মাঠে এ ফাইনাল টুর্নামেন্টে চূড়ান্ত ৪টি দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ এ খেলায় উদয় মল্লিক, আলমগীর জুটি, বাহালুল, টিআই মোর্শেদ জুটি চ্যাম্পিয়ন হয়।

বিস্তারিত
চিকিৎসক সৈয়দ আলী রেজার ইন্তেকাল

২ জানুয়ারীঃ বাংলাদেশের হোমিও চিকিৎসার অন্যতম পথিকৃৎ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সৈয়দ আলী রেজা ২০০১ সালের ২ জানুয়ারী ইন্তেকাল করেন।

বিস্তারিত
কবি কাজী কাদের নেওয়াজের জন্ম

১৫ জানুয়ারীঃ কবি কাজী কাদের নেওয়াজ ১৯০৯ সালের ১৫ জানুয়ারী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। কবি শৈশবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আরবী ও ফার্সী ভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।

বিস্তারিত
নওয়াব সলিমুল্লাহর ইন্তেকাল

১৬ জানুয়ারীঃ বাংলাদেশের মুসলমানদের স্বাধিকার, স্বাধীনতা, শিক্ষা, সংস্কৃতি প্রতিষ্ঠা ও পুনর্জাগরণের অভিভাবক নওয়াব স্যার সলিমুল্লাহ ১৯১৫ সালের ১৬ জানুয়ারী ইন্তেকাল করেন। ১৮৬৬ সালে তিনি ঢাকার বিখ্যাত নবাব পরিবারে জন্মগ্রহণ করেন।

বিস্তারিত
জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী

১৯ জানুয়ারীঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারী বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মনসুর রহমান ও মা জাহানারা খাতুনের সংসারে যে শিশুটির জন্ম হয়েছিল সময়ের সাথে বেড়ে তিনিই হয়ে উঠেন এ জাতি ও এ দেশের ইতিহাসের এক ক্ষণজন্মা ব্যক্তিত্ব।

বিস্তারিত
হাজী শরীয়তুল্লাহর ইন্তেকাল

২৮ জানুয়ারীঃ বাঙ্গালী মুসলমানের জাতীয় জাগরণে ধর্মীয় সংস্কারের পথ ধরে স্বাধীনতার মস্ত্রে উজ্জীবিত কিংবদন্তিতুল্য শরীয়তুল্লাহ। তিনি ১৮৪০ সালের ২৮ জানুয়ারী ইন্তেকাল করেন। ১৮৮১ সালে তারই নামকরণে ‘শরীয়তপুর’ জেলার নামকরণ করা হয়।

বিস্তারিত
এই মাসে জানুয়ারী ২০২১ ইতিহাসে জানুয়ারী মাসে সংঘটিত কিছু ঘটনা নিম্নে উল্লেখ করা হল।

এই মাসে জানুয়ারী ২০২১ ইতিহাসে জানুয়ারী মাসে সংঘটিত কিছু ঘটনা নিম্নে উল্লেখ করা হল। গ্রন্থনা : মো. ফরিদ হোসাইন ০১ জানুয়ারী ৯৯৩ খৃঃ ইমাম আবু জাফর তাহাবী রাহ. এর মৃত্যু। ১৮৪২ খৃঃ কাবুলের কাছে বৃটিশবাহিনী আত্মসমর্পন করে। ১৯০৩ খৃঃ পল্লীকবি জসীম উদ্দীনের জন্ম। ০২ জানুয়ারী ১৯৪২ খৃঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে। ০৩ জানুয়ারী ১৯৮৩ খৃঃ কবি কাজী কাদের নেওয়াজের ইন্তেকাল। ০৪ জানুয়ারী ১০৬৩ সুসাহিত্যিক, রাজনীতিবিদ ইবনে হামদুন-এর মৃত্যু। ১৭৫৭ খৃঃ নবাব সিরাজ্ উদ দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে তাদের বিশেষ অধিকার ফিরিয়ে দেন।

বিস্তারিত
আবু ওমামা বাহেলীর ইন্তেকাল

স্মরণীয় বরণীয় : এই মাসে ফেব্রুয়ারী ১ ফেব্রুয়ারীঃ আবু ওমামা রা. উত্তর জাজিরাতুল আরবের প্রসিদ্ধ বনু বাহেল গোত্রের বিশিষ্ট সাহাবী। তার পিতা সিরিয়ায় বসবাস করতেন। অধিক হাদীস বর্ণনকারী সিরীয় সাহাবীদের মধ্যে আবু ওমামা বাহেলী রা. কেও গণ্য করা হয় এবং সিরিয়াবাসীদের মধ্যে তার বর্ণিত হাদীসের সংখ্যা সর্বাধিক। বলা হয়ে থাকে যে, তিনিই ছিলেন সিরিয়ায় ইন্তেকালকারী সর্বশেষ সাহাবী।

বিস্তারিত
খায়রুল কবিরের ইন্তেকাল

৭ ফেব্রুয়ারীঃ বিশিষ্ট সাংবাদিক, ব্যাংকার ও রাজনীতিবিদ জনাব খায়রুল কবির ১৯৯৭ সালের ৭ ফের্রুয়ারী ইন্তেকাল করেন। মরহুম কবি ছিলেন দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য।

বিস্তারিত