অনুসরন করুন :

সূরা: (ত্বহা , আয়াত নং, ১১৫ থেকে ১২৮)

১১৫. ইতোপূর্বে আমরা আদমকে একটি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আমরা তাকে পাইনি মজবুত সংকল্পের অধিকারী। ১১৬. আমরা যখন ফেরেশতাদের বলেছিলাম, তোমরা সাজদা করো আদমকে, তখন তারা সাজদা করলো, কিন্তু করেনি শুধু ইবলিস। সে অস্বীকার করলো। ১১৭. তখন আমরা বলেছিলাম, হে আদম! নিশ্চয়ই এ (ইবলিস) তোমার এবং তোমার স্ত্রীর শত্রু। সে যেনো তোমাদের জান্নাত থেকে বের করে না দেয়। দিলে তোমরা দুর্ভোগে পড়বে। ১১৮. তোমার জন্যে নিয়ম করে দেয়া হলো, তুমি জান্নাতে ক্ষুধার্তও হবেনা বিবস্ত্রও হবেনা। ১১৯. তুমি সেখানে পিপাসার্তও হবে না, রোদেও পুড়বেনা।

বিস্তারিত
রাসূল সা. ইশরাদ করেছেন,

ওকাবা ইবনু আমের রা. বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি গুনাহ করে অত:পর নেক আমল করতে থাকে। তার দৃষ্টান্ত ঐ ব্যক্তির মতো যার শরীরে একটি আঁটসাঁট লৌহবর্ম থাকে, যা দ্বারা শ্বসরুদ্ধ করে রাখে। অত:পর সে কোন নেক আমল করে যার কারণে ঐ লৌহবর্মের একটি আংটা খুলে যায়।

বিস্তারিত
বেওয়ারিশদের জন্য হাসপাতাল চাই

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতেও শহরাঞ্চলের পথে-ঘাটে বেওয়ারিশ, অনাহারী মানুষের দেখা মেলে। ছিন্নমূল, বেওয়ারিশ এসব অসহায় মানুষের কাছে ‘স্বাধীনতা’ অর্থবহ হতে পারেনি। স্বাধীনতার পাঁচ যুগে এসেও সমাজে দরিদ্র, ছিন্নমূল, বেওয়ারিশ মানুষের সংখ্যা কমার পরিবর্তে দ্বিগুণ হারে বাড়ছে। এখনো লাখো বাংলাদেশি প্রতিদিন ফুটপাথে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এসব ছিন্নমূল, বেওয়ারিশ মানুষের নেই কোনো আবাসস্থল।

বিস্তারিত
বিভাগ ও বিষয় নিয়ে বৈষম্য নয়

আমাদের দেশে পড়াশোনার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগকে অনেক বড় করে দেখা হয়। আমার তাতে আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি সেখানেই, যখন অন্যান্য বিভাগকে অবহেলার নজরে দেখা হয়। কিন্তু এই বৈষম্য কেন! কলা কিংবা বাণিজ্য বিভাগে যারা অধ্যয়ন করছেন তারা কী কোনো অংশে কম পড়ালেখা করেন? নাকি তারা না পড়েই ভালো নম্বর পায়?

বিস্তারিত
বাংলা ভাষা ও তার সঠিক প্রয়োগ

মনের ভাব প্রকাশের প্রধান বাহন ভাষা। মানুষ মাত্রই ভাষার মাধ্যমে পারস্পরিক ভাব আদান-প্রদান করে। কিন্তু স্থান, কাল, পাত্র ভেদে ভাষার বিভিন্নতা বিদ্যমান। যেমন, কোথাও বাংলা, কোথাও আরবী, হিন্দি, উর্দু, ইংরেজী ইত্যাদি। কিন্তু প্রতিটি ভাষার রয়েছে নিজস্ব নিয়ম-নীতি, উচ্চারণরীতি, বানানরীতি এবং প্রয়োগ কৌশল।

বিস্তারিত
ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে ঢেঁড়স

আমাদের সকলের পরিচিত একটি সবজি হল ঢেঁড়স। এই ঢেঁড়সকে একটু অবহেলা করে দেখা হয়। কিন্তু পুষ্টি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঢেঁড়সের খাদ্যগুণ অনেক। পেটের কষ্ট থেকে মুক্তি দেয় এই ঢেঁড়স। এর ফাইবার হজমে বিশেষ সহায়তা করে। ঢেঁড়সে রয়েছে বিটা ক্যারোটিন, আছে ভিটামিন-এ। ফলে ঢেঁড়স চোখের জন্য খুবই উপকারী।

বিস্তারিত
করোনা টিকার নিবন্ধন বন্ধ

অগ্রিম টাকা নিয়ে ভারত সেরামের টিকা অনিদৃষ্টকালের জন্য রফতানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ করে। অতপর টিকার নিবন্ধন কার্যক্রমও বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিস্তারিত
৮৯ শতাংশ কার্যকর অক্সফোর্ডের ভ্যাকসিন

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দু’টি ডোজ নিলে উপসর্গযুক্ত কোভিডের বিরুদ্ধ ৮৫-৯০ শতাংশ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। বিশ্বজুড়ে টিকা দেয়া শুরু হওয়ার পর বিভিন্ন দেশ থেকে পাওয়া ডেটা (রিয়েল ওয়ার্ল্ড) বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)।

বিস্তারিত
২ কোটি ৩২ লাখ টাকা বেতন!

বছরে বেতন ২ কোটি ৩২ লাখ টাকা! করোনা মহামারির মধ্যে এই অঙ্কের বেতনে চাকরি পেয়েছেন ভারতীয় এক নারী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হায়দরাবাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম দীপ্তি নারকুটি। তিনি প্রযুক্তি বিষয়ক বহুজাতিক মাইক্রোসফটে চাকরি পেয়েছেন।

বিস্তারিত
ফিলিস্তিনকে সমর্থন দিতে গুগলকে তাগিদ ইহুদি কর্মীদের

গাজায় ইসরাইলের চলমান প্রাণঘাতী বোমা হামলার মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বৃদ্ধি করতে মার্কিন প্রযুক্তি-জায়ান্ট গুগলের প্রতি আহবান জানিয়েছে প্রতিষ্ঠানটির একদল ইহুদি কর্মী। এক চিঠিতে গুগলের প্রধান নির্বাহী কর্মী (সিইও) সুন্দর পিচাই’কে ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিতেও আহবান জানিয়েছেন প্রতিষ্ঠানটির অন্তত ২০০ কর্মী। সম্প্রতি এ খবর দিয়েছে দ্য ভার্জ।

বিস্তারিত
ইরানের নতুন ড্রোন-গাজা

ফিলিস্তিনের অবরুদ্ধ ‘গাজা’ সিটির নামে নতুন ড্রোন তৈরী করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে বড় আকৃতির এই ড্রোনটি উন্মোচন করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম।

বিস্তারিত
নলেজ ব্যাংক

প্রশ্নঃ পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশের অভ্যন্তরীণ নৌপথ কতটি? উত্তরঃ ৫৩ টি। প্রশ্নঃ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিল আনুষ্ঠানিক উদ্বোধন হয় কত সালে? উত্তরঃ ২০২১ সালে। প্রশ্নঃ বিইশি শিম-৭ উদ্ভাবন করেন কোন বিশ্ববিদ্যালয়? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃষি) প্রশ্নঃ আইসিটি শিল্পের জন্য বাংলাদেশে কতটি হাইটেক পার্ক স্থাপন করা হবে? উত্তরঃ ২৮টি।

বিস্তারিত
মেঘনা বক্ষে লঞ্চ ডুবি

৩ মেঃ ২০০২ সালের ৩ মে মেঘনা বক্ষে প্রায় শতাধিক যাত্রী নিয়ে ডুবেছিল ঢাকা থেকে পটুয়াখালীগামী এম ভি সালাহ উদ্দীন-২। রাত ন’টার দিকে অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চটি চাঁদপুরের মতলব উপজেলার ষাটনলে পৌঁছলে কাল বৈশাখীর হিংস্র ছোবলে আক্রান্ত হয়ে তা নদী বক্ষে হারিয়ে প্রায় ১৫০ ফুট পানির নীচে গিয়ে ঠেকে।

বিস্তারিত
টিপু সুলতানের ইন্তেকাল

৩ মেঃ ইংরেজ বেষ্টিত ভারতে মোঘল আধিপত্য বলয়ের বাইরে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েমের সফল স্বপ্নদ্রষ্টা ছিলেন টিপু সুলতান। তাঁর অবস্থান ছিল স্বাধীনতার পক্ষে আর সে কারণেই বেনিয়া ইংরেজদের মোকাবেলায় তিনি সম্মুখ যুদ্ধে বীরের মত শাহাদাত বরণ করে যাওয়ার পাশাপাশি ইতিহাসে অমর হয়ে রয়েছেন।

বিস্তারিত
মৌলভী মোহাম্মদ ইসমাইল

৩ মেঃ খান বাহাদুর মৌলভী মোহাম্মদ ইসমাইল এর ৩১তম মৃত্যু বার্ষিকী। মৌলভী মোহাম্মদ ইসমাইল ছিলেন একজন খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ। ফরিদপুরে এক সম্ভ্রান্ত পরিবারে তিনি বাংলা ১৩০০ সালে পহেলা বৈশাখ জন্ম গ্রহণ করেন। ১১০ বছর আয়ু পেয়েছিলেন তিনি।

বিস্তারিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

৩ মেঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শত বছর আগে ১৮৯৯ সালের ২৫ মে অভিবক্ত ভারতবর্ষের বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে এক ঐতিহ্যবাহী বনেদী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কবি বেড়ে উঠেন বাংলাদেশে। তাই নজরুল আমাদের আত্মার আত্মীয়। বহুমুখী প্রতিভার ও সংগ্রামী জীবনের অধিকারী কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম যুগস্রস্টা কবি, গীতিকার ও সুরকার।

বিস্তারিত