অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৮৯ শতাংশ কার্যকর অক্সফোর্ডের ভ্যাকসিন

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দুটি ডোজ নিলে উপসর্গযুক্ত কোভিডের বিরুদ্ধ ৮৫-৯০ শতাংশ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। বিশ্বজুড়ে টিকা দেয়া শুরু হওয়ার পর বিভিন্ন দেশ থেকে পাওয়া ডেটা (রিয়েল ওয়ার্ল্ড) বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)


পিএইচই বলছে, টিকাদান শুরু হওয়ার পর এমন প্রাথমিক ফলাফল এই প্রথম পাওয়া গেল। তবে যতক্ষণ না পর্যন্ত আরও ডেটা আসছে, ততক্ষণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। সাপ্তাহিক পর্যবেক্ষণ প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, টিকা দেওয়া হয়নি এমন মানুষের চেয়ে কোভিশিল্ড যাদের দেয়া হয়েছে, তাদের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকার ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। ব্রিটেনের এই স্বাস্থ্য সংস্থার দাবি, মে পর্যন্ত ইংল্যান্ডের ষাট এবং ষাটোর্ধ্ব ১৩ হাজার মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে টিকা। শুধু তাই নয়, টিকার দুটি ডোজ নেয়ার ফলে ৬৫ বছরের ঊর্ধ্বে এমন প্রায় ৪০ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন এই তথ্য প্রমাণ করছে যে, টিকা মানুষের জীবন বাঁচাচ্ছে। ব্রিটেনে প্রায় এক-তৃতীয়াংশ নাগরিককে টিকা দেয়া হয়ে গেছে। বাকিদের যত দ্রুত সম্ভব প্রথম ডোজ দেওয়ার লক্ষ্যে কাজ চালাচ্ছে ব্রিটিশ প্রশাসন। গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত প্রাপ্ত ডেটা এই কার্যকারিতার বিষয়ে চূড়ান্ত কিছু নয় বলেও সতর্ক করেছেন গবেষকরা। অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার পর নানা আলোচনা ছিল। শেষ হওয়ার পরও কার্যকারিতা নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেন। তবে ব্রিটিশ গবেষকরা এর ওপর আস্থা রেখে প্রথম দেশ হিসেবে টিকাদান শুরু করেন। বাংলাদেশ সরকারও এই টিকায় আস্থা রেখেছে। টিকাদান কার্যক্রম তত্ত্ববধানের দায়িত্বে থাকা ব্রিটিশমন্ত্রী নাদিম জাহায়ি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৯০ শতাংশ কার্যকারিতার এই তথ্য অবিশ্বাস্য এক ইতিবাচক প্রভাবের প্রতিফলন।হ (সূত্র : আইনিউজ)

সম্পর্কিত খবর

গ্লোবাল ডায়াবেটিস নিয়ে নতুন উদ্বেগ : উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

বিশ্বব্যাপী ডায়াবেটিস পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন প্রকৃত অর্থেই বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকির বড় সতর্কবার্তা দিচ্ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) প্রকাশিত সর্বশেষ অ্যাটলাসে উঠে এসেছে, পৃথিবীর প্রতি ৯ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এই রোগে ভুগছেন। ২০ থেকে ৭৯ বছর বয়সী জনগোষ্ঠীর

হাসপাতালে ভেন্টিলেশন কাদের জন্য এতে কী জানা যায়

হঠাৎ হাসপাতালে কোনো রোগীকে ভেন্টিলেশনে নেওয়ার কথা জানলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু বাস্তবে ভেন্টিলেটর এমন একটি চিকিৎসা-সহায়ক যন্ত্র, যা বিপদে পড়া রোগীর শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজ ভাষায় বোঝার জন্য বিষয়টি ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো। ভেন্টিলেশন কী, কেন দিতে হয় এবং

কিডনি ঠিক আছে কিনা জানা যাবে ঘরেই করা সহজ পরীক্ষায়

আপনি কি জানেন আমাদের দেহের গুরুত্বপূর্ণ জিনিস হলো কিডনী যা,দেখতে শান্ত,কথা না বলা এই দুই ছোট্ট অঙ্গ কিন্তু শরীরের নেপথ্যের নায়ক। কিডনি চুপচাপ নিজের কাজ করে যায়, আর সমস্যায় পড়লেও খুব একটা শব্দ করে না। তবুও শরীরের বর্জ্য ফেলা,পানি নিয়ন্ত্রণ,রক্তচাপ সামলানো সবকিছুরই বড় দায়িত্ব

কিডনি বা পিত্তথলির পাথর কেনো হয়, কী ভাবে এ প্রবণতা আটকানো যায়

কিডনি হোক বা পিত্তথলি, দৈনন্দিন ভুলেই পাথর হয়, কী ভাবে এমন প্রবণতা আটকানো সম্ভব? কিডনিতে এক বার পাথর হলে, আবার তা হতে পারে। পিত্তথলিতেও পাথর হতে পারে দৈনন্দিন জীবনযাপনে নিয়ন্ত্রণ না আনলেই। কী ভাবে সেই ঝুঁকি এড়াবেন?