অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

২ কোটি ৩২ লাখ টাকা বেতন!

বছরে বেতন কোটি ৩২ লাখ টাকা! করোনা মহামারির মধ্যে এই অঙ্কের বেতনে চাকরি পেয়েছেন ভারতীয় এক নারী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হায়দরাবাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম দীপ্তি নারকুটি। তিনি প্রযুক্তি বিষয়ক বহুজাতিক মাইক্রোসফটে চাকরি পেয়েছেন।

মাইক্রোসফটের গ্রেড- গ্রুপে দীপ্তি নারকুটিকে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে নির্বাচিত করা হয়েছে। ইতোমধ্যে তিনি কাজেও যোগ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত মাইক্রোসফটের প্রধান কার্যালয়ে কাজ করছেন দীপ্তি নারকুটি। ইউনিভার্সিটি অব ফ্লোরিডা থেকে তিনি কমপিউটারে এমএস ডিগ্রি সম্পন্ন করেছেন।

মাইক্রোসফট এই চাকরির জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। সেখানে ৩০০ প্রার্থী আবেদন করেছিলেন। তার মাঝ থেকে বেছে নেয়া হয়েছে দীপ্তিকে। মাইক্রোসফট এদের মধ্য থেকে সর্বোচ্চ প্যাকেজ বন্টন করেছে। তাতে দীপ্তি পেয়েছেন সবচেয়ে বেশি প্যাকেজ। দীপ্তির এমন কৃতিত্বে টুইটারে অভিনন্দন জানিয়েছেন হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার। দীপ্তির দক্ষতায় বলা হয়েছে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এএএ-রেটের বিভিন্ন প্রযুক্তি বিষয়ক কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেয়েছিলেন। আর প্রস্তাব পান পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন হওয়ার আগেই। এর মধ্যে আছে অ্যামাজন গোল্ডম্যান স্যাকস।

মাইক্রোসফটে কাজ শুরু করেছেন দীপ্তি নারকুটি। তিনি এর আগে জেপি মর্গানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। প্রযুক্তি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার পর তিনি যোগ দিয়েছিলেন আমেরিকান ইনভেস্টমেন্ট ব্যাংকে। হায়দরাবাদের ওসমানিয়া কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে তিনি গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেছেন। হায়দরাবাদ পুলিশ কমিশনারেটে তার পিতা একজন ফরেনসিক বিশেষজ্ঞ। জেপি মর্গানে তিন বছর কাজ করার পর উচ্চ শিক্ষার জন্য চাকরি থেকে ইস্তফা দেন দীপ্তি। তাকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার জন্য বৃত্তি প্রস্তাব করে ইউনিভার্সিটি অব ফ্লোরিডা। (সূত্র : টাইমস নাও, এনডিটিভি)

সম্পর্কিত খবর

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে