আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতচলতি ২০২০-২১ অর্থবছর শেষে বাংলাদেশের মাথাপিছু আয়ের প্রাক্কলন ২ হাজার ২২৭ ডলার। এদিকে ভারতের হালনাগাদ তথ্য বলছে, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের প্রভাবে দেশটির মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৭ ডলার। এ হিসাবে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
ভারতীয়
গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে মাথাপিছু
আয়ে ভারতকে বাংলাদেশের ছাড়িয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে
দেশটির সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ামকে উদ্ধৃত করে বলা হয়,
সংখ্যাগুলো তুলনাযোগ্য নয়। সময় ও
এলাকাভেদে কল্যাণমূলক কার্যক্রমের তুলনার জন্য বাজার বিনিময়
হার বিবেচনা যথার্থ নয়। এতে করে
অভ্যন্তরীণ মূল্যস্ফীতি অথবা উৎপাদনশীলতার চিত্র
সঠিকভাবে ফুটে নাও উঠতে
পারে। স্থিরমূল্যে মোট দেশজ উৎপাদন
(জিডিপি), ক্রয়ক্ষমতার বিনিময় হার তুলনা করা
সমীচীন, যা বিবেচনায় নিলে
ভারত এগিয়েই থাকবে।
মাথাপিছু
আয়ে ভারতকে ছাড়িয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়নের একটা প্রতিফলন হিসেবে
দেখছেন দেশের অর্থনীতিবিদরা। তবে তাদেরও মতামত
হলো, তুলনা যথার্থ হবে ক্রয়ক্ষমতা বিবেচনার
নিরিখে। মাতৃমৃত্যু হার, শিশুদের টিকা
প্রদান কার্যক্রম, প্রাথমিক শিক্ষায় ছেলেমেয়ের পার্থক্য এমন বেশকিছু আর্থসামাজিক
সূচকে বাংলাদেশ ভারত থেকে ভালো
আছে। কিন্তু দুই দেশের অর্থনীতির
আকারে ভিন্নতা অনেক বড়। বাংলাদেশের
যেখানে সাড়ে ৩০০ বিলিয়ন
ডলারের অর্থনীতি সেখানে ভারতের ২ দশমিক ৮
ট্রিলিয়ন ডলারের। ক্রয়ক্ষমতায় পার্থক্যটা আরো বেশি।
সাবেক
তত্ত্ব্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি
মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, পরিসংখ্যানগুলো বাজারমূল্যের ওপর ভিত্তি করে
বলা হয়। ক্রয়ক্ষমতার বিচারে
দেখলে হয়তো ভিন্ন চিত্র
পাওয়া যাবে। ভারতের বর্তমান পরিস্থিতি খারাপ, করোনার কারণে দেশটির নেতিবাচক প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ। কোভিড
চলে গেলে ভারতের প্রবৃদ্ধি
বেড়ে যাবে। তবে বাংলাদেশের সঙ্গে
মাথাপিছু আয়ের এ পার্থক্য
নিয়ে খুব বেশি উল্লসিত
বা উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই। এর
পেছনে যুক্তি হলো মাথাপিছু আয়
গড় চিত্র তুলে ধরছে। আমাদের
দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠীর
বিষয়টি যদি খতিয়ে দেখি,
সাম্প্রতিক সমীক্ষাগুলোয় এটা ১৯-২৩
শতাংশ। কোনো কোনো সমীক্ষায়
৪০ শতাংশের হিসাবও বলা হচ্ছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি
সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)
রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান