অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ব্যস্ততম দশ বিমানবন্দরের ৭টি চীনে

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির নতুন র‌্যাঙ্কিংয়ে আধিপত্য বিস্তার করেছে চীন। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) দ্বারা প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, তালিকায় শীর্ষ দশের মধ্যে সাতটি বিমানবন্দরই রয়েছে চীনে। ২০২০ সালে সর্বাধিক যাত্রীকে স্বাগত জানিয়ে তালিকায় শীর্ষে রয়েছে চীনের গুয়াংজু বায়ুন আন্তর্জাতিক বিমানবন্দর। এর মাধ্যমে এটি পিছনে ফেলেছে ২২ বছর ধরে তালিকায় শীর্ষ অবস্থান ধরে রাখা যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা এয়ারপোর্টকে। বর্তমানে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং লন্ডনের হিথ্রো ২০২০ সালের মোট যাত্রী হিসাবের তালিকায় এবার শীর্ষ দশের বাইরে চলে গেছে। ২০১৯ সালে এগুলো চতুর্থ (দুবাই) এবং সপ্তম (লন্ডন) অবস্থানে তালিকাভুক্ত হয়েছিল। তবে আন্তর্জাতিক যাত্রী সংখ্যার হিসাবে দুবাই প্রথম স্থান অর্জন করেছে।

সামগ্রিকভাবে, চীনের সাতটি বিমানবন্দর শীর্ষ দশের তালিকায় আধিপত্য বিস্তার করেছে, অন্য তিনটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। ২০২০ সালে বিশ্বের শীর্ষ ১০ ব্যস্ততম বিমানবন্দরগুলি হচ্ছে- ) গুয়াংজু, চীন, . আটলান্টা, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, . চেংদু, চীন, . ডালাস ফোর্ট ওয়ার্থ, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র, . শেনজেন, চীন, . বেইজিং, চীন, . ডেনভার, কলোরাডো, মার্কিন যুক্তরাষ্ট্র, . কুনমিং, চীন, . সাংহাই, চীন, ১০. শিয়ান, চীন। (সূত্র: দ্য ন্যাশনাল নিউজ)

সম্পর্কিত খবর

কদমতলীর গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬

রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার : রাজশাহীর শিশু সাজিদ মারা গেছে

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান

ডিএমপির চার থানায় নেতৃত্বে পরিবর্তন :  যাচ্ছেন গোয়েন্দা শাখায়

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ডিএমপির মোট ৫০ থানার ওসিকে নতুন করে দায়িত্ব প্রদান করা হলেও, তাদের মধ্য থেকে চার থানার কর্মকর্তাকে সরাসরি গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞার ফলে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি’রা

নেপালের জেন-জি রা ফুঁসে উঠেছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি প্রজন্ম। তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু জুড়ে। এমনকি তারা পার্লামেন্টেও ঢুকে পড়েছে।