অনুসরন করুন :

স্মরণীয় বরণীয় : এই মাসে জুলাই

১ জুলাইঃ তৎকালীন পূর্ববাংলার মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, তাহজীব-তমদ্দুন, সাংস্কৃতিক ও আর্থ-সামাজিক অবকাঠামোর উন্নয়ন করে আত্মনির্ভরশীল জাতি গঠনের মহান উদ্দেশ্য নিয়ে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়।

বিস্তারিত
আলাউদ্দীন আজাদের ইন্তেকাল

৩ জুলাইঃ বাংলোদেশের প্রগতিশীল ও গণমুখী সাহিত্যের অগ্রসেনানিদের অন্যতম ছিলেন আলাউদ্দীন আল আজাদ। জন্ম ১৯৩২ সালে নরসিংদী জেলার মেঘনাতীরবর্তী রায়পুরা উপজেলার রামনগর গ্রামে। ভারত ভাগের পর তৎকালীন পূর্ব বাংলার সাহিত্য অনেকটা অনিশ্চিত অবস্থার সস্মুখীন হয়েছিল।

বিস্তারিত
হুমায়ুন রশীদ চৌধুরীর ইন্তেকাল

১০ জুলাইঃ জাতীয় সংসদের সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী ১৯২৮ সালের ১১ নভেম্বর সিলেট শহরে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে তিনি আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। পরে লন্ডন ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক বিষয়ে ডিপ্লোমা লাভ করেন।

বিস্তারিত
বিশ্ব জনসংখ্যা দিবস

১১ জুলাইঃ প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর বি. সি. সি. ইউনিট প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় বিশ্ব জনসংখ্যা ৬১০ কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন। অর্থাৎ প্রতিবছর সাত কোটি সত্তুর লাখ মানব সন্তান নতুন করে যোগ হচ্ছে।

বিস্তারিত
ড. মুহাম্মদ শহীদুল্লাহর ইন্তেকাল

১৩ জুলাইঃ বাংলাদেশের ভাষা সাহিত্যে বিশেষ করে ভাষাতত্ত্ব ইতিহাসের প্রবাদ পুরুষ ড. মুহাম্মদ শহীদুল্লাহ জ্ঞানের অন্বেষা ও ভাষা চর্চার ক্ষেত্রে এক অনন্য কিংবদন্তী। বর্ণাঢ্য ও ঘটনাবহুল কর্মজীবনে ভাষা চর্চায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন অনন্য।

বিস্তারিত
ইরাক বিপ্লব দিবস

১৭ জুলাইঃ ১৭ জুলাই ইরাক প্রজাতন্ত্রের বিপ্লব দিবস। ১৯৬৮ সালের এ দিনে সিপাহী জনতার মিলিত গণঅভ্যূত্থানে তৎকালীন ইরাকের সামরিক শাসক প্রেসিডেন্ট জেনারেল আহমেদ হাসান আবু বকর ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দী হন।

বিস্তারিত
ডঃ মুহাম্মদ ওসমান গণির ইন্তেকাল

২২ জুলাইঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃৎবিজ্ঞানী, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্লামেন্টারিয়ান ছিলেন ডঃ মুহাম্মদ ওসমান গণি। তিনি ১৯১২ সালে ১ মার্চ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খোজদিয়া গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বিস্তারিত
ইতিহাসে জুলাই মাসে সংঘটিত কিছু ঘটনা নিম্নে উল্লেখ করা হল।

০১ জুলাই ১৯২১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্বোধন। ১৯৫৩ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ঃ সোমালিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা। ১৯৬২ঃ রুয়ান্ডার স্বাধীনতা লাভ। ২ জুলাই ০৬৮৪ঃ খানায়ে কা’বার সংস্কার করা হয়। ০৭১২ঃ ইবনু কাশিমের সিন্দু বিজয়। ১৯৯০ঃ মিনায় সুরঙ্গ দুর্ঘটনায় ১৪১৬ জন নিহত।

বিস্তারিত
ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মিসরের তিন নাগরিককে। ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি, মিসরীয়সহ মোট ২৬৭ জনকে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেরবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বিস্তারিত
জরুরী পরিষেবা ব্যতীত সারাদেশে সরকারি বেসরকারি অফিস বন্ধ

করোনাভাইরাস সংক্রমণ রোধে (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরী পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান। জরুরী পণ্যবাহী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিস্তারিত
বিদেশি ও প্রবাসীদের মামলায় পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক

কোনো বিদেশি নাগরিক কিংবা প্রবাসীদের মামলা দায়ের করলে এজাহারে পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ আদেশ দিয়েছেন। ভুয়া ওয়ারেন্ট এবং ভুয়া মামলায় ভুক্তভোগীদের হয়রানি বন্ধে আদালত এ ধরণের নির্দেশনা দিলেন।

বিস্তারিত
পায়ে হেঁটে গাড়িতে কিংবা ঘোড়ায় চড়ে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ভুটানের রাজা

১৪ মাস ধরে কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে কিংবা ঘোড়ায় চড়ে সাপ-জোঁকে ভরা দুর্গম পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে চলছেন হিমালয়ের পাদদেশে অবস্থিত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। কারণ একটাই, প্রায় সাড়ে ৭ লাখ অধিবাসীর ছোট্ট দেশ ভুটানকে করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তা তদারকি করা।

বিস্তারিত
মিয়ানমারে বাস্তুচ্যুত আরো ২ লাখ ৩০ হাজার মানুষ

কয়েক দিন পরই মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ছয় মাস পূর্ণ হবে। এই সময়ের মধ্যে চরম সংঘাত প্রত্যক্ষ করেছে মিয়ানমারবাসী। সেনা অভ্যুত্থানের পরে রক্তক্ষয়ী সংঘাতের মুখে মিয়ানমারে ২ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত এসব মানুষের জরুরী ভিত্তিতে মানবিক সহায়তার প্রয়োজন।

বিস্তারিত
কানাডার আদিবাসী স্কুলে ফ্লোরে শিশুদের কবর

কানাডার পুরনো আদিবাসী আবাসিক স্কুলে আবারও শিশুদের কবরের খোঁজ মিলেছে। দেশটির সাসকাচেওয়ান প্রদেশে কোনও চিহ্ন না থাকা এসব কবরের খোঁজ পেয়েছে একটি আদিবাসী গ্রুপ। কাওয়েসসেস ফার্স্ট নেশন এই খবর জানালেও ঠিক কতটি কবর পেয়েছে তা জানায়নি।

বিস্তারিত
উচ্চশিক্ষার উন্নয়নে বাংলাদেশকে বিশ্বব্যাংকের সহায়তা

উচ্চশিক্ষা খাতের উন্নতি ও করোনা মহামারি মোকাবিলায় সামর্থ্য বাড়াতে বাংলাদেশের জন্য ১৯ কোটি ১০ লাখ ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পরিষদ। এই অনুমোদন দেয়া হয় বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৬২২ কোটি ডলার।

বিস্তারিত
চবির সাবেক ভিসি প্রফেসর মোহাম্মদ আলীর ইন্তেকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ভিসি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য প্রফেসর মোহাম্মদ আলী নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

বিস্তারিত