আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত১৩
জুলাইঃ বাংলাদেশের ভাষা সাহিত্যে বিশেষ
করে ভাষাতত্ত্ব ইতিহাসের প্রবাদ পুরুষ ড. মুহাম্মদ শহীদুল্লাহ
জ্ঞানের অন্বেষা ও ভাষা চর্চার
ক্ষেত্রে এক অনন্য কিংবদন্তী।
বর্ণাঢ্য ও ঘটনাবহুল কর্মজীবনে
ভাষা চর্চায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ছিলেন অনন্য। বাংলা লোক সাহিত্যের গবেষণায়
তিনি দিশারীর ভূমিকা পালন করেন। ড.
মুহাম্মদ শহীদুল্লাহ বাস্তবিকই বিচিত্র প্রতিভা ও সত্ত্বার অধিকারী
ছিলেন। তিনি ছিলেন একাধারে
বহু ভাষাবিদ, পন্ডিত, সাহিত্যিক, ধর্মবেত্তা ও শিক্ষাবিদ। তিনি
সংস্কৃত, পালি, প্রাকৃত, হিন্দী, উর্দু, তিব্বতী, সিংহলী, মৈথিল্লী, পাঞ্জাবী, সিন্ধী, ইংরেজী, ফরাসী, ল্যাটিন, গ্রীক, হির্রু, জার্মান, আরবী, আবেস্তান ও বাংলাসহ মোট
২০ টি ভাষায় প্রগাঢ়
পান্ডিত্যের অধিকারী ছিলেন। ১৯০৪ সালে হাওড়া
জিলা স্কুল থেকে তিনি প্রবেশিকা
পরীক্ষা পাস করেন। পরে
১৯০৬ সালে কলকাতা মাদরাসা
থেকে এফ এ (ফাস্ট
আর্টস) পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২৮ সালে
তিনি প্যারিসের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে ‘ডি-লিট’ ও পরে
ধ্বনিতত্ত্বে ডিপ্লোমা ‘ডিপ্লোফোন’ অর্জন করেন। ১৯৫৪ সালে রাজশাহী
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এর সাথে
তিনিও সংশ্লিষ্ট হয়ে যান। তার
ভাষাতাত্ত্বিক প্রজ্ঞা এশিয়ার এ অঞ্চলের মানুষের
কাছে যুগ যুগ ধরে
পরিগণিত হবে অবিস্মরণীয় হিসেবে।
তিনি ১৯৬৯ সালের ১৩
জুলাই ৮৪ বছর বয়সে
ঢাকায় ইন্তেকাল করেন।
জেনারেল আতাউল গণী ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর পিতার কর্মস্থল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। ওসমানীর মাতা ও পিতা যথাক্রমে জাবেদা খাতুন ও খান বাহাদুর মফিজুর রহমান। স্কুলে বাল্য শিক্ষা লাভের পর গভর্নমেন্ট হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে ওসমানী ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি ১৯৩৪ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৩৮ সালে তিনি মাস্টার্স ডিগ্রীর প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হন। ওসমানী নিজ মেধা বলে ১৯৩৯ সালে ক্যাডেট হিসেবে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৪৮ সালে তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন।
স্মরণীয় বরণীয় আগস্ট ২০২৪
মৌলভী মুজিবুর রহমানের ইন্তেকাল ২৬ এপ্রিলঃ বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও সমাজসেবক মৌলভী মুজিবুর রহমান ১৯৪০ সালের ২৬ এপ্রিল ইন্তেকাল করেন। চব্বিশ পরগণা জেলার বশিরহাটের নেহালপুরে ১৮৭৩ সালের ২২ জানুয়ারী তিনি জন্মগ্রহণ করেন। তিনি এন্ট্রাস পাস করে কলকাতা প্রেসিডেন্সি কলেজে এফএ পর্যন্ত অধ্যায়ন শেষে সরকারী চাকুরী ও কিছুদিন ব্যবসা করার পর সাংবাদিকতায় নিয়োজিত হন। কলকাতার সাপ্তাহিক ইসলাম রবিতে ক’বছর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২৪ এপ্রিলঃ বিশিষ্ট সমাজসেবী, দানবীর বিদ্যুৎসাহী টাঙ্গাইলের ওয়াজেদ আলী খান পন্নী ১৩৪৩ বাংলা সালের ১২ বৈশাখ ইন্তেকাল করেন। ১২৭৬ বাংলা সালে তিনি জন্মগ্রহণ করেন। মাতৃভাষা বাংলা ছাড়াও আরবী, ফারসী, উর্দু ও ইংরেজীতে তিনি প্রগাঢ় জ্ঞান লাভ করেন। তিনি তদানিন্তন বৃহত্তর ময়মনসিংহ জেলার কংগ্রেস ও খেলাফত কমিটির সভাপতি নিযুক্ত হন। পরাধীন ভারতকে ইংরেজ শাসনমুক্ত করার প্রত্যয়ে গান্ধী সূচীত অসহযোগ আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে তিনি ১৯২১ সালে