আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত১৪ মাস ধরে কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে কিংবা ঘোড়ায় চড়ে সাপ-জোঁকে ভরা দুর্গম পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে চলছেন হিমালয়ের পাদদেশে অবস্থিত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। কারণ একটাই, প্রায় সাড়ে ৭ লাখ অধিবাসীর ছোট্ট দেশ ভুটানকে করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তা তদারকি করা।
৪১
বছর বয়সী রাজার এই
ভ্রমণের ফলাফলও চমকপ্রদ ও স্পষ্ট। হিমালয়ের
পূর্বদিকে ভারত ও চীনের
মাঝামাঝি অবস্থিত হলেও ভুটানে এখন
পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা মাত্র ১!
'রাজা
যখন মাইলের পর মাইল ভ্রমণ
করেন এবং মানুষের দ্বারে
দ্বারে গিয়ে মহামারি সম্পর্কে
সচেতন ও সতর্ক করেন,
তার কথা মানুষ গুরুত্বের
সঙ্গে নেয় এবং সম্মান
করে, বললেন দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং।
শেরিং
রয়টার্সকে আরও বলেন, 'শ্রদ্ধেয়
রাজার উপস্থিতি জনস্বাস্থ্যবিধি জারির চেয়ে অনেক বেশি
শক্তিশালী। তার উপস্থিতি মানুষকে
বুঝিয়ে দেয়, মহামারির বিরুদ্ধে
এই লড়াইয়ে তারা একা নয়।'
শেরিং একজন পেশাদার ইউরোলজিস্ট। তিনি প্রায়ই ভারতের সঙ্গে সীমান্তবর্তী জায়গাগুলোতে অক্সফোর্ড থেকে পাস করা রাজার ভ্রমণসঙ্গী হন। করোনার দ্বিতীয় তরঙ্গের আঘাতে তাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে গত দুই মাসেই মৃত্যুহার দ্বিগুণের বেশি দাঁড়িয়েছে। ভুটান সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয় ২০০৮ সালে; যেখানে রাজা তার সকল ক্ষমতা ত্যাগ করেন। কিন্তু রাজকীয় পরিবারের প্রতি আনুগত্য বজায় রাখার বিষয়টি এখনো দেশটির সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে রাজা দুর্গম অঞ্চলে কর্মরত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে পাঁচদিন ধরে পাহাড়ি পথ-জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে ১৪,২৫০ ফুট পথ পাড়ি দিয়েছেন।
রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ডিএমপির মোট ৫০ থানার ওসিকে নতুন করে দায়িত্ব প্রদান করা হলেও, তাদের মধ্য থেকে চার থানার কর্মকর্তাকে সরাসরি গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
নেপালের জেন-জি রা ফুঁসে উঠেছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি প্রজন্ম। তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু জুড়ে। এমনকি তারা পার্লামেন্টেও ঢুকে পড়েছে।