অনুসরন করুন :

দ্রুত গতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা

যুক্তরাষ্ট্র এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নামে শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর আগে হাইপারসনিক এয়ার-ব্রিদিং উইপন কনসেপ্ট (এইচএডব্লিউসি) এর ফ্রি ফ্লাইট টেস্ট পরিচালনা করে। ডিফেন্স অ্যাডভান্সড রিসার্স প্রজেক্ট এজেন্সি (ডারপা) সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৩ সালের পর এই প্রথম এই শ্রেণীর অস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র।

বিস্তারিত
সুকুকে বিনিয়োগের সুবর্ণ সুযোগ

ব্যবসার নামে নাজায়েজ সুদের বদলে দেশ-বিদেশ থেকে যারা হালাল ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে চান তাদের জন্য এসেছে সুবর্ণ সুযোগ। দেশে চলছে শতভাগ হালাল ব্যবসার শরিয়াহ ভিত্তিক ইসলামি বন্ড সুকুকে বিনিয়োগ। ট্রেজারি বন্ডের মতোই এই বন্ড শতভাগ নিরাপদ। ইসলামি শরিয়াহ অনুযায়ী পরিচালিত হওয়ায় এই বন্ডে বিনিয়োগ করে একদিকে অর্থের নিরাপত্তা, অন্যদিকে রয়েছে লাভবান হওয়ার সুযোগ। দেশি ও প্রবাসী বাংলাদেশি যে কেউ শরিয়াহ ভিক্তিক এই নিরাপদ বন্ডে পুঁজি খাটাতে পারেন। তবে সুকুকে বিনিয়োগের সময় আছে আজ বুধ ও কাল বৃহস্পতিবার।

বিস্তারিত
বাড়ছে নারী কর্মী

ব্যাংক খাতে আবার নারীসহ সব ধরনের কর্মী নিয়োগ শুরু হয়েছে। এ জন্য প্রায় প্রতিটি ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশে যখন করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়, তখন থেকে পরিবার, শিশু ও নিজেদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে অনেক নারী কর্মী ব্যাংকের চাকরি ছেড়ে দেন।

বিস্তারিত
নলেজ ব্যাংক

প্রশ্নঃ বাংলাদেশে সংবিধানের ব্যাখ্যাকারক কে? উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (এও) পণ্য কতটি? উত্তরঃ ৪টি। প্রশ্নঃ বাংলায় স্বাধীন সুলাতানী শাসন প্রতিষ্ঠা করেন কে? উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ। প্রশ্নঃ বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোন দেশে? উত্তরঃ লন্ডন, যুক্তরাজ্য। প্রশ্নঃ ৯২ তম অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্রের নাম কি? উত্তরঃ প্যারাসাইট।

বিস্তারিত
জেনারেল আতাউল গণী ওসমানীর জন্ম

১ সেপ্টেম্বরঃ জেনারেল আতাউল গণী ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর পিতার কর্মস্থল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। ওসমানীর মাতা ও পিতা যথাক্রমে জাবেদা খাতুন ও খান বাহাদুর মফিজুর রহমান। স্কুলে বাল্য শিক্ষা লাভের পর গভর্নমেন্ট হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে ওসমানী ম্যাট্রিক পাস করেন।

বিস্তারিত
নারীন্দা পীর সাহেব নজর ইমামের ইন্তেকাল

২ সেপ্টেম্বরঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বুজুর্গ, নারীন্দার পীর সাহেব মাওলানা শাহ সৈয়দ নজর ইমাম মোহাম্মদ রাহ. ২০০২ সালের ২ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। নারীন্দার পীর সৈয়দ নজর ইমাম ১৯২৭ সালে ভারতের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বোম্বে শহরে জন্মগ্রহণ করেন। মরহুমের পূর্ব পুরুষ সউদী আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশে ভারতে এসেছিলেন।

বিস্তারিত
আল-বেরুনীর জন্ম

৩ সেপ্টেম্বরঃ দশম শতাব্দীর ক্রান্তিলগ্নে এবং একাদশ শতাব্দীর প্রারম্ভে যেসব মনীষীর অবদানে পৃথিবীর জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতা কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল, আল বেরুনী তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।

বিস্তারিত
আবুল মনসুর আহমদের জন্ম

১৩ সেপ্টেম্বরঃ উপমহাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ মরহুম আবুল মনসুর আহমদ ১৮৯৮ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মরহুম আবুল মনসুর আহমদ চল্লিশ দশকের শেষের দিকে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তখন তিনি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

বিস্তারিত
ইতিহাসে সেপ্টেম্বর মাসে সংঘটিত কিছু ঘটনা নিম্নে উল্লেখ করা হল।

১ সেপ্টেম্বর ১৭১৫ঃ ফরাসী সম্রাট চতুর্দশ লুই এর মৃত্যু হয়। ১৯৩৯ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। ১৯৭৮ঃ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা হয়। ২ সেপ্টেম্বর ১৯৪৫ঃ বিনা শর্তে যুক্তরাষ্ট্রের কাছে জাপান আত্মসমর্পণ করে। ১৯৪৬ঃ মুসলিম লীগকে বাদ দিয়ে নেহেরুর ইন্টেরিম কেবিনেট গঠন। ১৯৫৮ঃ পিকিং এ চীনের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু। ৩ সেপ্টেম্বর ৮৭৩ঃ বিশ্বখ্যাত দার্শনিক ও পন্ডিত আল-বিরুনীর জন্ম। ১৭৮৩ঃ প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।

বিস্তারিত
আল্লামা মুহাম্মাদ আব্দুর রহীম রাহ. এর ইন্তেকাল

১ অক্টোবরঃ পাক-ভারত উপমহাদেশের ইসলামী আন্দোলনের পথিকৃত আল্লামা আব্দুর রহীম রাহ. ১৯১৮ সালের ২ মার্চ পিরোজপুর জেলার কাউখালী থানার শিয়ালকাঠি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৪ সাল থেকে শর্ষিণা আলিয়া মাদরাসায় পাঁচ বছর শিক্ষা লাভের পর ১৯৩৮ সালে কৃতিত্বের সাথে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন।

বিস্তারিত
ইসরাইল ও আরব রাষ্ট্র সমূহের যুদ্ধ

৬ অক্টোবরঃ ইসরাইল কর্তৃক জোর জবরদস্তিভাবে আরব ভূ-খ- দখলের জন্য আরব রাষ্ট্রগুলো ইসরাইলকে প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ হয়। এক পর্যায়ে ১৯৭৩ সালের ৬ অক্টোবর ইসরাইল ও আরব রাষ্ট্র সমূহের মধ্যে যুদ্ধ শুরু হয়। উল্লেখ এখন পর্যন্ত ইসরাইল আরব ভূ-খ- ত্যাগ করে নি। আরব রাষ্ট্রসমূহ তাদের মাতৃভূমিকে ইসরাইল মুক্ত করার জন্য আজও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

বিস্তারিত
মোনায়েম খানের ইন্তেকাল

১৩ অক্টোরবঃ আব্দুল মোনায়েম খান, সংক্ষেপে মোনয়েম খান। পাকিস্তানের তদানীন্তন পূর্বাঞ্চলীয় রাজনীতিতে বহুলালোচিত একটি নাম। ১৮৯৯ সালের ২৮ জুলাই কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

বিস্তারিত
লিয়াকত খানের ইন্তেকাল

১৬ অক্টোবরঃ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী নওয়াবজাদা লিয়াকত আলী খান ১৯৫১ সালের ১৬ অক্টোবর রাওয়ালপিন্ডিতে এক জনসমাবেশে বক্তৃতা দানকালে আততায়ীর গুলিতে নিহত হন। ত্রিশের দশকের প্রথম দিকে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ভারতবর্ষের তদানীন্তন রাজনৈতিক পরিস্থিতিতে নিরাশ হয়ে যখন লন্ডনে স্বেচ্ছা নির্বাসিত জীনব যাপন করছিলেন সে সময় কায়দে আজমকে দেশে ফিরে এসে নিখিল ভারত মুসলিম লীগের নেতৃত্ব গ্রহণের ব্যাপারে যারা অগ্রণী ভূমিকা রাখেন তাদের মধ্যে লিয়াকত আলী খান অন্যতম।

বিস্তারিত
খন্দকার আব্দুল হামিদের ইন্তেকাল

২৩ অক্টোবরঃ দেশ ভিত্তিক জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা বাংলাদেশী জাতীয়তাবাদের তাত্ত্বিক জনক, খ্যাতনামা সাংবাদিক, রাজনীতিবিদ খন্দকর আব্দুল হামিদ ১৯৮৩ সালের ২৩ অক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন। ১৯১৮ সালের ১ মার্চ শেরপুর শহরে জন্মগ্রহণকারী জনাব হামিদ ১৯৪০ এ কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন।

বিস্তারিত
ইতিহাসে অক্টোবর মাসে সংঘটিত কিছু ঘটনা নিম্নে উল্লেখ করা হল।

০১ অক্টোবর ১৭৯২ঃবৃটেনে মানিঅর্ডার পদ্ধতির প্রবর্তন। ১৮৭৩ঃচীনকে গণপ্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ১৯৬০ঃনাইজেরিয়া স্বাধীনতা লাভ করে। ১৯৮৭ঃমাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম র.-এর ইন্তেকাল। ০২ অক্টোবর ১৭৮০ঃআমেরিকার স্বাধীনতা আন্দোলন কালে গুপ্তচর বৃত্তির অভিযোগে বৃটিশ সামরিক অফিসার জন এ্যান্ডের ফাঁসি। ১৮৬৮ঃকলকাতার জেনারেল পোষ্ট অফিস উদ্বোধন। ০৩ অক্টোবর ১৯৩২ঃইরাকের স্বাধীনতা ঘোষণা। ১৯৪৫ঃবিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৭৫ঃবাংলাদেশে রাজনৈতিক কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। ১৯৯৯ঃরাজনীতিবিদ জামায়াত নেতা আব্বাস আলী খানের মৃত্যু। ৪ অক্টোবর ১৮৩০ঃবেলজিয়ামের স্বাধীনতা ঘোষণা। ১৯৯৯ঃশতাব্দীর শেষ সাফ গেমস ফুটবল খেলায় বাংলাদেশ চ্যাম্পিয়ন।

বিস্তারিত
আলো নেই সড়ক বাতিতে

প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে বরিশাল-ঢাকা জাতীয় মহাসড়কের ‘বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু’ ও ‘মেজর জলিল সেতু দুটি আলোকিত করার লক্ষ্যে বিদ্যুৎ সরঞ্জাম স্থাপনের পরে দশ বছর কেটে গেলেও বাতি জ্বলেনি। অথচ এ খাতে সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে বিপুল অর্থ। কবে, কিভাবে এসব বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হয়েছিল, তাও কিছু জানেন না সড়ক ও জনপথ অধিদফতরের বর্তমান দায়িত্বশীলরা। অথচ সন্ধ্যা হলেই এসব সেতু, সংযোগ সড়কসহ সন্নিহিত এলাকা অন্ধকারে নিমজ্জিত হচ্ছে।

বিস্তারিত