আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত১৩
অক্টোরবঃ আব্দুল মোনায়েম খান, সংক্ষেপে মোনয়েম
খান। পাকিস্তানের তদানীন্তন পূর্বাঞ্চলীয় রাজনীতিতে বহুলালোচিত একটি নাম। ১৮৯৯
সালের ২৮ জুলাই কিশোরগঞ্জ
জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম
পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
তিনি ১৯১৬ সালে এন্ট্রান্স,
১৯১৮ সালে
আই এ এবং ১৯২০
সালে বি এ পাশ
করেন। তারপর তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়
থেকে আইন ডিগ্রী লাভ
করেন। তিনি প্রথমে শিক্ষকতা
এবং পরে আইনজীবি হিসেবে
কর্মজীবন শুরু করেন। ১৯৩৫
সালে মুসলিম লীগে যোগ দেন
এবং ১৯৬২ সালে তিনি
পাকিস্তান জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ আসন থেকে
সংসদ সদস্য নির্বাচিত হয়ে পাকিস্তানের কেন্দ্রীয়
মন্ত্রীসভার অন্তর্ভূক্ত (স্বাস্থ্যমন্ত্রী) হন। তিনি একই
বছর পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৬২ সালে
২৮ অক্টোবর থেকে ১৯৬৯ সালের
২৩ মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্ণর থাকাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ
ও আধুনিকায়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর নগর
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৭১ সালের ১৩
অক্টোবর ঢাকার বনানীস্থ ভবনে তিনি আততায়ীর
গুলিতে নিহত হন।
জেনারেল আতাউল গণী ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর পিতার কর্মস্থল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। ওসমানীর মাতা ও পিতা যথাক্রমে জাবেদা খাতুন ও খান বাহাদুর মফিজুর রহমান। স্কুলে বাল্য শিক্ষা লাভের পর গভর্নমেন্ট হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে ওসমানী ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি ১৯৩৪ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৩৮ সালে তিনি মাস্টার্স ডিগ্রীর প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হন। ওসমানী নিজ মেধা বলে ১৯৩৯ সালে ক্যাডেট হিসেবে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৪৮ সালে তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন।
স্মরণীয় বরণীয় আগস্ট ২০২৪
মৌলভী মুজিবুর রহমানের ইন্তেকাল ২৬ এপ্রিলঃ বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও সমাজসেবক মৌলভী মুজিবুর রহমান ১৯৪০ সালের ২৬ এপ্রিল ইন্তেকাল করেন। চব্বিশ পরগণা জেলার বশিরহাটের নেহালপুরে ১৮৭৩ সালের ২২ জানুয়ারী তিনি জন্মগ্রহণ করেন। তিনি এন্ট্রাস পাস করে কলকাতা প্রেসিডেন্সি কলেজে এফএ পর্যন্ত অধ্যায়ন শেষে সরকারী চাকুরী ও কিছুদিন ব্যবসা করার পর সাংবাদিকতায় নিয়োজিত হন। কলকাতার সাপ্তাহিক ইসলাম রবিতে ক’বছর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২৪ এপ্রিলঃ বিশিষ্ট সমাজসেবী, দানবীর বিদ্যুৎসাহী টাঙ্গাইলের ওয়াজেদ আলী খান পন্নী ১৩৪৩ বাংলা সালের ১২ বৈশাখ ইন্তেকাল করেন। ১২৭৬ বাংলা সালে তিনি জন্মগ্রহণ করেন। মাতৃভাষা বাংলা ছাড়াও আরবী, ফারসী, উর্দু ও ইংরেজীতে তিনি প্রগাঢ় জ্ঞান লাভ করেন। তিনি তদানিন্তন বৃহত্তর ময়মনসিংহ জেলার কংগ্রেস ও খেলাফত কমিটির সভাপতি নিযুক্ত হন। পরাধীন ভারতকে ইংরেজ শাসনমুক্ত করার প্রত্যয়ে গান্ধী সূচীত অসহযোগ আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে তিনি ১৯২১ সালে