অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বাড়ছে নারী কর্মী

ব্যাংক খাতে আবার নারীসহ সব ধরনের কর্মী নিয়োগ শুরু হয়েছে। জন্য প্রায় প্রতিটি ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশে যখন করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়, তখন থেকে পরিবার, শিশু নিজেদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে অনেক নারী কর্মী ব্যাংকের চাকরি ছেড়ে দেন। তবে করোনার ভয় কাটতে থাকায় আবার ব্যাংকগুলোতে শুরু হয়েছে নারী কর্মী নিয়োগ। অবশ্য নারী কর্মীই নন, সব ধরনের কর্মীই আবার নিয়োগ দিতে শুরু করেছে ব্যাংকগুলো। সম্প্রতি ছয় মাসের বেশি সময়ে প্রায় প্রতিটি ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর ফলে ব্যাংকে কর্মীর সংখ্যা বাড়ছে। তবে পুরুষের তুলনায় নারী কর্মীর সংখ্যা দিন দিন কমছে। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের তথ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত লিঙ্গ সমতাবিষয়ক একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ব্যাংকগুলোতে মোট নারী কর্মীর আট দশমিক ৩৮ শতাংশের বয়স ৫০ বছরের বেশি। আর ৩০ বছরের কম বয়সী নারী কর্মীর হার ২২ দশমিক ১১ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বিদেশি ব্যাংকগুলোতে দিন দিন নারী কর্মী কমছে। ২০১৯ সালের ডিসেম্বরে যেখানে বিদেশি ব্যাংকগুলোতে নারী কর্মী ছিল এক হাজার ৯৪ জন, সেখানে ২০২০ সালের জুনে তা কমে ৯৭৮ জন এবং ডিসেম্বরে ৯৪৮ জনে নেমে আসে। আর বছরের জুনে আরো কমে হয় ৯৪০ জন। তবে সার্বিকভাবে ২০১৯ সালের ডিসেম্বরে ব্যাংক খাতে নারী কর্মী ছিল ২৮ হাজার ৪৮০ জন, যা ২০২০ সালের জুনে কমে ২৮ হাজার ৭৮ জন হয়। ওই বছরের ডিসেম্বরে নারী কর্মী কিছুটা বেড়ে হয় ২৮ হাজার ৩৭৮ জন, যা বছরের জুনে আরো বেড়ে হয় ২৯ হাজার ৫১৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাসের শেষে ব্যাংকগুলোতে মোট কর্মীসংখ্যা ছিল এক লাখ ৮৬ হাজার ৭৮৪। এর মধ্যে নারী কর্মী ২৯ হাজার ৫১৩ এবং পুরুষ কর্মী এক লাখ ৫৭ হাজার ২৭১ জন। গত জুন শেষে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে নারী কর্মী ছিল আট হাজার ২৩ জন এবং পুরুষ কর্মী ছিল ৪২ হাজার ৫৪৪ জন। বিশেষায়িত ব্যাংকগুলোতে নারী কর্মী এক হাজার ৮২৮ জন পুরুষ কর্মী ১১ হাজার ৪৭৭ জন ছিল। বেসরকারি খাতের ব্যাংকগুলোতে নারী কর্মীর সংখ্যা ১৮ হাজার ৭২২ জন এবং পুরুষ কর্মী এক লাখ ৩৯৫ জন। আর বিদেশি ব্যাংকগুলোতে নারী কর্মী ৯৪০ জন এবং পুরুষ কর্মী এক হাজার ৮৫৫ জন। বিদেশি ব্যাংকগুলোতেই নারী কর্মীর হার সর্বোচ্চ, প্রায় ২৫ শতাংশ। বর্তমানে সরকারি খাতের ব্যাংকগুলোর নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে। আর বেসরকারি বিদেশি খাতের ব্যাংকগুলো নিজেদের নীতিমালা অনুযায়ী নিয়োগ দিয়ে থাকে। বিভিন্ন ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, ২০২০ সালে নিয়োগ একরকম বন্ধ ছিল। চলতি ২০২১ সালে আবার নিয়োগ শুরু হয়।

সম্পর্কিত খবর

ইউরোপীয় আইন লঙ্ঘনের অভিযোগে গুগলের বিরুদ্ধে বড় জরিমানার প্রস্তুতি

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে কয়েকশ কোটি ইউরো পর্যন্ত জরিমানা আরোপের প্রস্তুতি চলছে। জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে

ব্যক্তিগত সমস্যায় এআই চ্যাটবটের ওপর ঝুঁকছে ইউরোপের তরুণরা

ইউরোপের অনেক তরুণ এখন ব্যক্তিগত ও মানসিক বিষয় নিয়ে আলোচনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে দেখছেন। সম্প্রতি প্রকাশিত ইপসোস বিভিএ-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩ হাজার ৮০০ তরুণের মধ্যে ৫১ শতাংশ জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যা নিয়ে

বিপিএলএক্স ২০২৬-এ এনার্জিপ্যাকের আধুনিক বিদ্যুৎ প্রযুক্তির প্রদর্শনী

বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স) ২০২৬-এ দেশের শীর্ষ বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের সর্বাধুনিক বিদ্যুৎ প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে। এ প্রদর্শনীতে জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা আলোচনা ও বিশ্লেষণ করেন।

প্রযুক্তি দুনিয়ার ৫ প্রভাবশালী তারকা : সাফল্য পরিবার ও ব্যতিক্রমী জীবন

প্রযুক্তি খাতে শীর্ষে থাকা পাঁচ জায়ান্টের ব্যক্তিগত জীবন, সংগ্রাম ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। ইলন মাস্ক: ব্যর্থতা পেরিয়ে শীর্ষে, পরিবারে বিশেষ গুরুত্ব: বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন ইলন মাস্ক ছোটবেলা থেকেই প্রযুক্তিতে পারদর্শী; ১৩ বছর বয়সে সফটওয়্যার তৈরি করেন এবং ১৭ বছর