অনুসরন করুন :

নতুন এক উপদ্রব সাদা মাছি

সর্পিলাকার সাদা ফড়িং নামে এক নতুন উপদ্রব কৃষিতে উদ্বেগ বাড়াচ্ছে। মাঠের কলা বাগান থেকে নারিকেল গাছে সংক্রমণে চিন্তিত দেশের শীর্ষ কীটতত্ত্ববিদরাও। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে দেখা গেছে, মুন্সিগঞ্জ, বগুড়া ও দিনাজপুরের বিস্তীর্ণ কলার বাগান, যশোরসহ দক্ষিণের নারিকেল উৎপাদনকারী অঞ্চলের শত শত নারিকেল গাছে চলছে সাদা ফড়িংয়ের উপদ্রব। সর্পিলাকার এই সাদা ফড়িংয়ের সংক্রমণের ফলে গাছের পাতা কালচে রং ধারণের পর সেগুলো পোড়া পোড়া হয়ে ঝরে পড়ছে। বিশেষ করে নারকেল গাছে এর প্রভাব অনেক বেশি।

বিস্তারিত
রেলওয়ে নেবে ৫ হাজার জনবল

বাংলাদেশ রেলওয়ের ‘নিয়োগ-খরা’ কাটতে চলেছে। শুরু হচ্ছে ধারাবাহিক নিয়োগ প্রক্রিয়া। ইতোমধ্যে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মোট ১৫ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে। এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, রেলে জনবল সংকট সমাধান করতে ধাপে ধাপে শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

বিস্তারিত
৩০ শতাংশ খুন বেড়েছে আমেরিকায়

শুধুমাত্র ২০২০ সালে আমেরিকায় খুন হয়েছে ২১ হাজার ৫০০। ২০১৯ সালের তুলনায় যা প্রায় ৩০ শতাংশ বেশি। এমনই রিপোর্ট প্রকাশ করেছে এফবিআই। বিশেষজ্ঞদের বক্তব্য, শুধু খুন নয়, আমেরিকায় অস্ত্র বিক্রির পরিমাণও আগের চেয়ে বেড়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুনের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে এফবিআই।

বিস্তারিত
চুম্বকের মালা পেটে

ছোট্ট ছোট্ট পুঁতির মতো দেখতে ম্যাগনেট বা চুম্বকীয় বল। জিভের উপর এমন ম্যাগনেট লাগিয়ে প্রায়ই টিকটক ভিডিও শ্যুট করেন টিকটকাররা। দেখে মনে হবে, ঠিক যেন জিভ ফুঁড়ে বসানো হয়েছে ওই বল। বিষয়টা দেখতে মজাদার হলেও এই চুম্বক পেটে যাওয়ার পরিণতি জানেন কি? অঙ্গহানি অথবা মৃত্যু! এমন সতর্কবার্তাই শোনাচ্ছেন ব্রিস্টলের ‘রয়্যাল আলেকজান্দ্রা চিল্ড্রেন্স হাসপাতাল’-এর সার্জেন কোস্টা হিলি।

বিস্তারিত
এবার ডিম!

খাবারের মেলায় ডিম ছুড়ে প্রতিবাদ। ফরাসি প্রেসিডেন্ট ‘ইমানুয়েল ম্যাখোঁকে’ লক্ষ্য করে ডিম ছুড়ে মারলেন এক ছাত্র। ফ্রান্সের শহর লিয়ঁর একটি বাণিজ্য মেলায় এসেছিলেন ম্যাখোঁ। ঘটনাটি তখন ঘটে। ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে চেঁচিয়ে ওই ছাত্র বলে ওঠেন ‘ভিভা লা রেভলিউশন’। অর্থাৎ ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’। পুলিশ প্রায় সঙ্গে সঙ্গে ছাত্রটিকে গ্রেফতার করে। তদন্তে জানা গিয়েছে, তিনি পুলিশ পরিষেবার ছাত্র। তবে রাজনৈতিক মতাদর্শগত দিক দিয়ে চরম বামপন্থী। যদিও কিসের প্রতিবাদে তিনি ম্যাখোঁঁকে লক্ষ্য করে ডিম ছুড়েছিলেন, তা জানা যায়নি। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, ডিমটি ভাঙেনি। ম্যাখোঁর কাঁধ আলতোভাবে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। তবে ঘটনাটিতে ম্যাখোঁ যে বেশ ভালরকম চমকেছিলেন, তা তার হাবভাবে স্পষ্ট।

বিস্তারিত
৫৪ শতাংশ শিক্ষার্থীর করোনা টিকা নিবন্ধন হয়নি

অক্টোবর মাসের প্রথম সাপ্তাহে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও এখনো উচ্চশিক্ষা স্তরের ৫৪ শতাংশ শিক্ষার্থীর করোনা টিকা নেয়ার নিবন্ধন হয়নি। সরকার বলেছিল, যদি কোনো বিশ্ববিদ্যালয় বা তার অধিভুক্ত কলেজগুলোর সব শিক্ষার্থী ২৭ সেপ্টেম্বরের মধ্যে কোভিড-১৯ এর টিকার নিবন্ধন সম্পন্ন করতে পারে, তাহলে তারা সশরীরে ক্লাস শুরু করতে পারবে। কিন্তু এখন পর্যন্ত দেশ জুড়ে উচ্চশিক্ষা স্তরের অর্ধেকের বেশি শিক্ষার্থী নির্দিষ্ট সময়-সীমার মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে পারেনি। সরকারের সুরক্ষা অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের দরকার হয়। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীর তা নেই।

বিস্তারিত
বাল্য বিয়ের শিকার ১২৪২

মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোর তালিকা অনুযায়ী টাংগাইল জেলার ১২টি উপজেলায় করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় বাল্য বিয়ের শিকার হয়েছেন ১ হাজার ২৪২ শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ২৪০ ছাত্রী ও ২ ছাত্র রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম। তবে বাস্তবে কয়েকগুণ বেশি শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। শুধু মাধ্যমিকে নয় প্রাথমিকেও বাল্য বিয়ে হয়েছে অনেক শিক্ষার্থী। কিন্তু বিদ্যালয়ের পক্ষ থেকে যে তথ্য দেয়া হয়েছে তাতে কোন শিক্ষার্থী বাল্য বিয়ের শিকার হয়নি বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মো.আব্দুল আজিজ মিয়া।

বিস্তারিত
শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দিলেন

স্কুল ড্রেসের সাথে নির্ধারিত জুতা পরে না আসায় মোংলার সেন্ট পলস্ স্কুলের ক্লাস থেকে শতাধিক ছাত্র-ছাত্রীকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে। স্কুলের ক্লাস রুমে প্রবেশ করলে প্রধান শিক্ষক এড্র জয়ন্ত কস্তা’র নির্দেশে ক্লাশ শিক্ষক সব ছাত্রদের ড্রেস ও জুতা চেক করেন। এ সময় সবার গায়ে স্কুল ড্রেস থাকলেও অনেক ছাত্রের পায়ে জুতা ছিলো বিভিন্ন রংয়ের। এ সময় ক্লাশ শিক্ষকরা ড্রেসের সাথে মিল না থাকা সব ছাত্রদের শ্রেণীকক্ষ ও স্কুল বাউন্ডারী থেকে বের করে দেন। ক্লাশ থেকে বের করে দেয়া ছাত্র- ছাত্রীরা কেউ কেউ বাড়ী ফিরে গেলেও কেউ কেউ রাস্তায় ঘুরতে দেখা গেছে। বিষয়টি জানতে পেরে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস ছাত্র ছাত্রীদের ক্লাশে ফিরিয়ে নেয়ার নির্দেশ দেন। এরপর ক্লাশ শুরুর এক ঘন্টা পর গেটের বাইরে ঘুরতে থাকা কয়েকজন ছাত্র-ছাত্রীকে ক্লাশে ফিরিয়ে নেয়া হলেও বাকিরা বাড়ি চলে যায়।

বিস্তারিত
জেএসসি-জেডিসিপরীক্ষা হচ্ছে না

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছরের এসএসসি-দাখিল পরীক্ষা ফেব্রুয়ারীর পরিবর্তে নভেম্বরে এবং এইচএসসি-আলিম পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তবে অষ্টম শ্রেণীর জেএসসি ও জেডিসি পরীক্ষা এ বছর নেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিস্তারিত
ইসরাইলি দূতাবাস হবে না সুদানে

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ১১ মাস পর সুদানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খার্তুমে ইসরাইলের দূতাবাস খুলতে দেওয়া হবে না। সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আস-সাদিক আল-মাহদি এ কথা বলেছেন। খবর আরব নিউজের।

বিস্তারিত
তিনটি হামলায় নিহত ৫৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে তিনটি আলাদা স্থানে হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৫৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাদুনাতেই বন্দুকধারীর হামলায় অন্তত ৩৪ জন নিহত ও সাত জন আহত হয়েছেন।

বিস্তারিত
মিথ্যার ফুলঝুরি ছড়িয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইরান সম্পর্কে যে বাগাড়ম্বর করেছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান । ইরান বলেছে, বেনেটের বক্তব্য ‘মিথ্যার ফুলঝুরি’ ছাড়া আর কিছু নয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্জি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

বিস্তারিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামপন্থি দলগুলো এবং ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে দেশে ইসলাম প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ইসলামপন্থিদেরকে কোন অশুভ শক্তি এক হতে দিচ্ছে না।

বিস্তারিত
বাংলাদেশ বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলিতে জন্ম নেয়া বিমান বাহিনী এই দিনটিকে ‘বিমান বাহিনী দিবস’ হিসেবে পালন করে থাকে। উল্লেখ্য, ১৯৭১ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে দেশের আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিমান বাহিনীর অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সম্মুখযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি বিমান বাহিনীর কর্মকর্তা সেক্টর কমান্ডারের মত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছিলেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত
হার্ট অ্যাটাক করে হাসপাতালে ইনজামাম

হাসপাতালে ভর্তি করা হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং তারকা ক্রিকেটার ইনজামাম-উল হককে। পাকিস্তানের গণমাধ্যমের সূত্রে জানা গেছে ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের মৃদু হার্ট অ্যাটাক হয়েছে। লাহোরের বেসরকারি একটি হাসপাতালে সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে ভর্তি হন ইনজামাম-উল-হক। সেখানে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় সাবেক পাকিন্তান অধিনায়কের বুকে একটি ‘ব্লক’ রয়েছে। ফলে তৎক্ষনাৎ তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে এবং বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন বলে জানা গেছে। ইনজামাম-উল-হকের ম্যানেজার সাংবাদিকদের জানিয়েছেন, গেল তিন দিন ধরেই বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। কিন্তু নিজ বাড়িতে অবস্থানকালে সেই ব্যথা বেড়ে যায়। ফলে তৎক্ষনাৎ তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিস্তারিত
উইজডেনের এশিয়া একাদশে সাকিব-মুশফিক-মুস্তাফিজ

ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‌র‌্যাঙ্কিং বিবেচনা করে এশিয়ার ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ নির্বাচন করেছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। পাঁচ ব্যাটার, দুই অলরাউন্ডার এবং চার বোলারের একাদশে জায়গা পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার।

বিস্তারিত