আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতমাধ্যমিক
বিদ্যালয় ও মাদরাসাগুলোর তালিকা
অনুযায়ী টাংগাইল জেলার ১২টি উপজেলায় করোনাকালীন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় বাল্য বিয়ের
শিকার হয়েছেন ১ হাজার ২৪২
শিক্ষার্থী। এর মধ্যে ১
হাজার ২৪০ ছাত্রী ও
২ ছাত্র রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার লায়লা খানম। তবে বাস্তবে কয়েকগুণ
বেশি শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে বলে জানা গেছে।
শুধু মাধ্যমিকে নয় প্রাথমিকেও বাল্য
বিয়ে হয়েছে অনেক শিক্ষার্থী। কিন্তু
বিদ্যালয়ের পক্ষ থেকে যে
তথ্য দেয়া হয়েছে তাতে
কোন শিক্ষার্থী বাল্য বিয়ের শিকার হয়নি বলে জানিয়েছেন
জেলা শিক্ষা অফিসার মো.আব্দুল আজিজ
মিয়া।
তথ্যানুসন্ধানে
জানা গেছে, বাল্যবিয়ের শিকার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলের
হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ে প্রায়
৫০ জন, কালিহাতীর ফিরোজ
নগরের গান্ধিনা এলাকার ফেরদৌস আলম ফিরোজ উচ্চ
বিদ্যালয়ে ৪২ জন, ভূঞাপুর
উপজেলার চরাঞ্চল গাবসারা ইউনিয়নের রায়ের বাসালিয়ার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়ের ১৮
জন, চরগাবসারা দাখিল মাদরাসার ৩০ জন, টেপিবাড়ি
উচ্চ বিদ্যালয়ের ২৫ জন। এ
রকম জেলার প্রতিটি বিদ্যালয়েই ২০ থেকে ৩০
জন বাল্য বিয়ের শিকার হয়েছে শিক্ষার্থীরা। এদের মধ্যে কেউ
কেউ বিয়ের পরে স্কুলে আসলেও
অধিকাংশ শিক্ষার্থীরাই আর স্কুলে আসছে
না। শিক্ষকরা জানিয়েছেন, করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের
অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে অনেকটা দুশ্চিন্তায়
ছিলেন। অনেকেই আবার নিরাপত্তাহীনতায় ছিলেন
তাই পছন্দমতো ছেলে পেয়ে গোপনেই
তাদের সন্তানকে বিয়ে দিয়েছেন। তবে
বাল্যবিয়ের শিকার অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে
নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে এবং
পড়াশুনা করছে বলে তারা
জানিয়েছে।
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়–য়া বাল্য বিয়ের শিকার এক স্কুল ছাত্রী জানায়, বাবা না থাকায় এবং পারিবারিক আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ৭ম শ্রেণীতে পড়া অবস্থায় তার বিয়ে দেয়া হয়েছে। কর্মজীবী এক ছেলের সঙ্গে তাকে ছোট বয়সেই বিয়ে দেয়া হয় বলে জানায় ওই ছাত্রী। এ বিষয়ে শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাহমিনা বেগম জানান, তার প্রতিষ্ঠানে শুধু এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে থেকেই ১৪ জনের বিয়ে হয়ে গেছে। অন্য শ্রেণীর সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা আখলিমা বেগম জানান, এ পর্যন্ত তিনি ২৯ ছাত্রীর বাল্যবিয়ের তথ্য পেয়েছেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে
টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা
আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে
চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার