অনুসরন করুন :

রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন

চলতি মাস থেকেই রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন চলাচলের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। সপ্তাহে একদিন বাদে বাকি সবদিন ট্রেনটি সকালে রাজশাহী থেকে ঢাকায় ফিরবে, আবার সেদিনই পুনরায় ঢাকা থেকে রাজশাহী যাবে। বাংলা নববর্ষের প্রথম দিন (১৪ এপ্রিল) থেকে ট্রেনটি চালু হওয়ার কথা রয়েছে। ট্রেনটিতে মালয়েশিয়া থেকে আনা উন্নত মানের নতুন কোচ থাকবে এমনটি জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বিস্তারিত
মাদারীপুরে অর্ধশত বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের

খুনের ঘটনার জের ধরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ও কালিকাপুর ইউনিয়নে কমপক্ষে ৩০ কিশোরীর লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এছাড়াও মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আকনের বাড়ীসহ কমপক্ষে ৫০টি বাড়ীতে অগ্নি সংযোগ ও লুটপাট চালানোর অভিযোগ করা হয়েছে। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেবালী মাতুব্বর নামে এক ব্যক্তিকে ২৭ ফেব্র“য়ারী হামলা

বিস্তারিত
৯৪ বছরেও জোটেনি বয়স্ক ভাতা

৯৪ বছর পেরিয়ে গেলেও এখনও বিধবা বা বয়স্ক ভাতার কার্ড পায়নি শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের মিয়াপাড়ার মমিরণ বিবি। বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রদান সরকারের একটি ভাল উদ্যোগ। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী এই ভাতার একজন প্রকৃত দাবিদার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া

বিস্তারিত
শরিয়তপুর ও বরিশালে নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন করছে খুলনা শিপইয়ার্ড

বরিশালের চরবাড়িয়ায় কীর্তনখোলা ও শরিয়তপুরের নড়িয়াতে পদ্মার ভয়াবহ ভাঙন রোধে আসন্ন বর্ষার আগেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে নৌ বাহিনী। পানি উন্নয়ন বোর্ডের নকশা ও তত্ত¡াবধানে বাংলাদেশ নৌবাহিনী এদু’টি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় ১৩শ’ কোটি টাকা ব্যয়ে ভাঙন প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন করছে। এলক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে এ দু’টি নদী তীরে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ ‘ডিপার্টমেন্টাল প্রকিউরমেন্ট মেথড-ডিপিএম’এর ভিত্তিতে শরিয়তপুরের নড়িয়া-সুরেশ্বর এলাকার ভাঙন রোধে প্রায় ১ হাজার ৭৭ কোটি টাকা ব্যয় সাপেক্ষ

বিস্তারিত
ঢাবিতে নিষিদ্ধ মুখোশ ভুভুজেলা ও বাঁশি

পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে বাংলা নববর্ষ-১৪২৬। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শৃঙ্খলার কথা বিবেচনা করে দিবসটি উপলক্ষে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে প্রশাসন। পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ের মনিটরিং এর মাধ্যমে ১৪ এপ্রিল সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল

বিস্তারিত
মুসলিম উম্মাহর বিপর্যয়ের কারণ

বর্তমান মুসলিম উম্মাহর এরূপ পরিণতির সম্মূখীন হওয়ার মৌলিক পাঁচটি কারণ চিহ্নিত করা হয়েছে। (১) আল্লাহ তা’আলার পক্ষ থেকে আরোপিত বিধান পারস্পরিক ঐক্য সংহতির কথা ভুলে গিয়ে সতধা বিচ্ছিন্ন হওয়া। (২) আল্লাহ তা’আলার অলৌকিকত্বের উপর নির্ভরশীল হওয়া। (৩) নিজেদেরকে নিষ্ক্রয় রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করার প্রবণতা। (৪) ইসলামি শিক্ষা না থাকা। (৫) জিহাদে অনিহা প্রদর্শন।

বিস্তারিত
অহংকার ও আত্মতৃপ্তি

যাবতীয় প্রশংসা কেবলই আল্লাহ তা‘আলার যিনি সমগ্র জগতের মালিক ও রব। আর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল­ামের ওপর, যিনি সমস্ত নবীগণের সরদার ও সর্বোচ্চ সম্মানের অধিকারী। আরও বর্ষিত হোক তার পরিবার-পরিজন ও সমগ্র সাথী-সঙ্গীদের ওপর। মনে রাখতে হবে, অহংকার ও বড়াই মানবাত্মার জন্য খুবই ক্ষতিকর ও মারাত্মক ব্যাধি, যা একজন মানুষের নৈতিক চরিত্রকে শুধু কলুষিতই করে না বরং তা একজন মানুষকে হেদায়াত ও সত্যের পথ থেকে দূরে সরিয়ে ভ্রষ্টতা ও গোমরাহির পথের দিকে নিয়ে যায়। যখন কোনো মানুষের অন্তরে অহংকার ও বড়াইর অনুপ্রবেশ ঘটে, তখন তা তার জ্ঞান, বুদ্ধি ও ইরাদার ওপর প্রাধান্য বিস্তার করে এবং তাকে নানাবিধ প্রলোভন ও প্ররোচনার মাধ্যমে খুব শক্ত হস্তে টেনে নিয়ে যায় ও বাধ্য করে সত্যকে অস্বীকার ও বাস্তবতাকে প্রত্যাখ্যান করতে। আর একজন অহংকারী সবসময় চেষ্টা করে হকের

বিস্তারিত
বাংলা নববর্ষের শুরুর কথা

ইতিহাস এবং ঐতিহ্যের ধারাবাহিকতায় মানুষ কিছু আনন্দ এবং স্মৃতিকে আপন করে নেয়। আর এ আপন করে নেয়ার বিভিন্ন স্তর এবং সময়ের পথ ধরে সংস্কৃতির বিকাশ। প্রতিটি জাতি ও সভ্যতা সংস্কৃতির মাধ্যমে খুঁজে পায় তার নিজস্ব অনুভূতি এবং স্বকীয় বৈশিষ্ট্য। বাংলাদেশী ও বাঙালী জাতি হিসেবে, ইতিহাস এবং ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের এমন একটি উৎসব হল পহেলা বৈশাখ। স্বাগতম, সুস্বাগতম বাংলা নববর্ষ। আমরা সবাই প্রতি বছর ১৪ই এপ্রিল ১ বৈশাখের এই দিনটি পালন করে থাকি। কিন্তু আমরা সবাই কি জানি বা কেউ জানার চেষ্টাও করেছি-কি এই পহেলা বৈশাখের ইতিহাস।

বিস্তারিত
রোহিঙ্গা নিয়ে সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব সংসদে

রোহিঙ্গা সমস্যা সমাধানে সংসদে বিশেষভাবে আলোচনা করে প্রস্তাব গ্রহণ এবং একটি সর্বদলীয় কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন সিনিয়র সংসদ সদস্যরা। প্রয়োজনে কমিটি ভারত, চীন, মিয়ানমার ও জাতিসঙ্ঘ সফর করে প্রতিবেদন তৈরী করে তা সংসদে পেশ করবে। তারা বলেন, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা সমাধান দ্বিপক্ষীয়ভাবে হবে না, জাতিসঙ্ঘসহ ত্রিপক্ষীয় উদ্যোগ প্রয়োজন। তারা বলেন, আর কত দিন আমরা এই বোঝা বহন করব। মিয়ানমারের সাথে আমাদের যে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল তা যথাযথ ছিল কি না তা খতিয়ে দেখা দরকার। রোহিঙ্গাদের ব্যাপারে নতুন সংসদ এবং বর্তমান সরকারের অবস্থান কী তা দেশবাসী ও বিশ্বকে জানানো উচিত। সরকারি দলের সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী মো: নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি

বিস্তারিত
সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন মাজীদ

যাবতীয় কল্যাণ, সর্বপ্রকার জ্ঞান-গরিমা, প্রজ্ঞা ও রহস্যের আধার হল আল কুরআন। একে অনুসরণ করেই দুনিয়া ও আখিরাতে পাওয়া যায় সুখের সন্ধান, মেলে সঠিক পথের দিশা। আল কুরআন মহান আল্লাহর বাণীর অপূর্ব সমাহার বিস্ময়কর এক গ্রন্থের নাম। আল কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সংরক্ষিত এক সংবিধান। আল্লাহ তা‘আলা জিবরাঈল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ ২৩ বছরে মানব জাতির হিদায়াত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর যে কিতাব অবতীর্ণ করেছেন তার নাম আল কুরআন। এই কুরআন যেমন সমগ্র মানব জাতির মানসিক সংশয়, সন্দেহ, অস্পষ্টতা, কুপ্রবৃত্তি, লোভ-লালসা নামক নানা রকম রোগ-ব্যাধি নিরাময়ের অব্যর্থ মহৌষধ ঠিক তেমনি দৈহিক রোগ-ব্যাধি, বেদনা, কষ্ট-ক্লেশ এবং জীবন চলার পথের সকল অন্ধকার বিদূরিত করার এক অনবদ্য নির্দেশিকা। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন, ‘আমি কুরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের প্রতিষেধক এবং মুমিনদের জন্য রহমত।’ (বনী ইসরাঈল : ৮২) এই কুরআন হল, সত্য-মিথ্যা এবং বৈধ-অবৈধের সীমা-রেখা

বিস্তারিত
ইউরোপে ঘড়ির কাঁটা এগুলো ১ ঘণ্টা

রোববার (৩১ মার্চ) দিনগত রাত থেকে ইউরোপ ও যুক্তরাজ্যে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে গেল। রাত যখন ১টা তখন ব্রিটিশ সামার টাইম (বিএসটি) অনুসারে সময় বাড়িয়ে করা হয় ২টা। ঠিক একইভাবে চলতি বছরের ২৭ অক্টোবর আবারও ১ ঘণ্টা পেছানো হবে ঘড়ির কাঁটা। খবর দ্য গার্ডিয়ানের। দিনের আলো সংরক্ষণ (ডিএসটি) ও কাজে লাগানোর

বিস্তারিত
চীনে দাবানল নেভাতে গিয়ে ২৬ দমকল কর্মীর মৃত্যু

চীনের সিচুয়ান প্রদেশের দুর্গম জঙ্গলে ছড়িয়ে পড়া আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ২৬ জন দমকল কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর এএফপি। প্রতিবেদনে বলা হয়, পাহাড়ি এলাকাটির আগুন নেভাতে কয়েকশ অগ্নিযোদ্ধা মোতায়েন করা হয়েছে। মুলি কাউন্টিতে সমতল থেকে

বিস্তারিত
মোদির বিরুদ্ধে ভারতের প্রতিক্ষরা গোপনীয়তা ফাঁসের অভিযোগ

ভারতের স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সামর্থ তুলে ধরে জনগণের বাহবা কুড়াতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রতিক্ষার বিষয়ে গোপনীয় তথ্য ফাঁস করে দিচ্ছেন বলে বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছে। কংগ্রেসের সিনিয়র এমপি ও সাবেক অর্থমন্ত্রী পালানিয়াপ্পান

বিস্তারিত
নেপালে ঝড়-বৃষ্টিতে মৃত ২৫

নেপালের দক্ষিণাঞ্চলে ঝড়-বৃষ্টিতে ২৫ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপ‚র্ণ আবহাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় আরও কয়েকশ মানুষ আহত হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু গ্রামে ঝড় আঘাত হেনেছে। এসব এলাকায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে উদ্ধারকারীদের। ঝড়ের কারণে এসব এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাতে রাজধানী কাঠমান্ডু থেকে ১২০ কিলোমিটার দক্ষিণের বারা ও পারসা জেলার ওপর দিয়ে তীব্র ঝড়বৃষ্টি বয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অনেক দুর্গম এলাকায় উদ্ধারকারীরা এখনও পৌঁছাতে পারেননি।

বিস্তারিত
স্লোভাকিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট

স্লোভাকিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জুজানা কাপুতোভা। জুজানা দেশটির সরকারের কড়া সমালোচক এবং দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ এক কণ্ঠস্বর ছিলেন। এছাড়া তিনি আইন পেশায় অন্যতম পরিচিত মুখ। নির্বাচনী প্রচারণায় দুর্নীতির বিরুদ্ধে প্রচারণাকে হাতিয়ার হিসেবে বেছে নেন জুজানা।

বিস্তারিত
নির্বাচনে এরদোগানের দলের বিজয়

তুরস্কের স্থানীয় নির্বাচনে জয় পেয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের দল একে পার্টি। মেয়র নির্বাচনে এরদোগানের দল ৫৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী এরদোগানের দল ১৬টি মেট্রোপলিটন ও ২৪টি শহরে জয় পেয়েছে। এবারের স্থানীয় সরকার নির্বাচনে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংসদের পাঁচ দলের বাইরে আরও সাত দল লড়েছে এবারের নির্বাচনে। ভোটে জেতার লড়াইয়ে টিকে থাকতে ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলো জোট করে

বিস্তারিত