অনুসরন করুন :

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন

হযরত আবু হুরাইরা রা. হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তমরূপে অযূ করে এবং অযূকে পরিপূর্ণরূপে করে। অত:পর সে শুধু নামাযের উদ্দেশ্যে মসজিদে আসে আল্লাহ তায়ালা সেই বান্দার উপর এমন খুশী হন যে রূপ দূরে চলে যাওয়া কোন আত্মীয় হঠাৎ আগমন করলে ঘরের লোকে খুশী হয়। (ইবনু খুযাইমাহ)

বিস্তারিত
মানুষ আল্লাহর সেরা জীব

মানুষ আল্লাহর সেরা জীব। আশরাফুল মাখলুকাত। আল্লাহ মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমি জীন ও ইনসানকে আমার ইবাদত করার জন্যেই শুধূমাত্র সৃষ্টি করেছি’। মানুষের আদি সৃষ্টি মাটি হতে আর জীন জাতির সৃষ্টি আগুন হতে। এই বিশ্বে যত প্রাণী বা সৃষ্টি রয়েছে তার মধ্যে মানুষ ও জীন জাতির বিবেক রয়েছে। আর তাই এদেরকে সৃষ্টি করা

বিস্তারিত
দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয়

বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদের অনেকেই চাহিদার উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করতে পারে না, তাই এরা দুর্নীতির মতো বাজে কাজে নিজেকে জড়িযে ফেলে এবং নিজে সম্পদের পাহাড় গড়ে তুলে সমাজকে ধ্বংস করে। প্রতিকার সরূপ যুব সমাজই দেশকে দুর্নীতি মুক্ত করার ক্ষেত্রে উদ্দীপনামূলক ভূমিকা রাখতে পারে। একটি সুন্দর, সুশৃঙ্খল যুব সমাজের ভাবমূর্তির ওপর সমগ্র জাতির নীতি-নৈতিকতার ভবিষ্যৎ নির্ভর করে। দেশের সব প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব প্রাজ্ঞ প্রবীণদের ওপর থাকে। তাঁদের অভিজ্ঞতা, সততা, দক্ষতা এবং ন্যায়নিষ্ঠার

বিস্তারিত
ইসলাম ও মাযহাব নিয়ে কিছু বিভ্রান্তি ও তা নিরসন

লা মাযহাবির পক্ষ থেকে আর একটা প্রশ্ন করা হয়, ইমামগণ সাধারণ মানুষ; তারা তো নবী না। আর সবাই একমত যে নবী ছাড়া প্রতিটি মানুষ যত বড়ই ইমাম হোক সবাই সঠিক করতে পারে আবার ভুল করতে পারে। তাই আমি এমন একজন মানুষকে কিভাবে মানবো যে সঠিক করতে পারে আবার ভুল করতে পারে। ইমামকে মানা ওয়াজিব করে দেওয়া মানে একটা ভুল কাজ

বিস্তারিত
সৌভাগ্যবান এক হতভাগার গল্প

বাংলাদেশ দল যখন জেতে, তখন আপনি কী করেন? আর সেই জয়টা যদি হয় বড় দলগুলোর বিপক্ষে, বড় কোনো মঞ্চে? শেষ ওভারে নাটকীয় কোনো জয়! আচ্ছা, বাংলাদেশ দল যখন হেরে যায়, তখন আপনি কী করেন? বড় কোনো মঞ্চেই, টুর্নামেন্টের ফাইনালে, শেষ ওভারে! উত্তেজনায় থরথর কাঁপতে থাকেন, যেন একটা পুকুরে ক্রমাগত ঢিল ছুড়ছে কেউ।

বিস্তারিত
রাসূল সা. এর আদর্শের সার্বজনীনতা

সার্বজনীনতা ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতি নির্বিশেষে গোটা মানবজাতির জন্য গ্রয়োগযোগ্য কল্যাণ। ব্যক্তির আত্মিক নিবেদনের আকুতি যদিও ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু জাগতিক সংলগ্নতায় স্রষ্টার ঈপ্সিত মানব সমাজ নির্মাণে আত্মিকতা হচ্ছে মননের উৎসে দৃষ্টিকোণ এবং মূল্যবোধ হিসেবে বহুমাত্রিক। এটি স্রষ্টাসূত্র ছাড়াও মানবিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক উপযোগিতায় সক্রিয় সাপেক্ষ। অন্তর্গত আত্মিকতা ও জাগতিক বহিরাবরণ উভয় ক্ষেত্রেই আত্মিকতার অবদান রয়েছে।

বিস্তারিত
সূরা: (আন নাহল - আয়াত ৪৮-৬২)

৪৮. তারা কি দেখেনা, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সেগুলোর ছায়া ডানে এবং বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সাজদাবনত হয় ? ৪৯. মহাকাশে যা কিছু আছে এবং পৃথিবীতে যতো জীবজন্তু আছে সবাই আল্লাহর জন্যে সাজদাবনত হয়, আর ফেরেশতারাও তাঁকে সাজদা করে এবং তারা অহংকার করেন। ৫০. তারা তাদের উপর থেকে তাদের প্রভুর ভয়ে ভীত থাকে এবং তারা কেবল তাই করে যা তাদের নির্দেশ দেয়া হয়। ৫১. আল্লাহ বলেছেন; ‘তোমরা দুই ইলাহ্ গ্রহণ করোনা। তিনি তো একমাত্র ইলাহ্। তাই তোমরা কেবল আমাকেই ভয় করো’। ৫২. মহাকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। আর অবিচ্ছিন্ন আনুগত্য পাওয়ার মালিক কেবল তিনিই। তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকেও ভয় করবে?

বিস্তারিত
আল হাদীস

হযরত আবু হুরাইরা রা. হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যারা অন্ধকারে মসজিদের দিকে যায় কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তাদেরকে (চারদিক) আলোকিত করে এমন নূর দ্বারা নূরান্বিত করবেন। (তাবারানী, মাজমায়ে যাওয়ায়েদ) হযরত আবু হুরাইরা রা. হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এক নামাযের পর আরেক নামাযের অপেক্ষায় বসে থাকে সেই ঘোড়সওয়ারের ন্যয় যারা ঘোড়া তাকে নিয়ে দ্রুতগতিতে আল্লাহর রাস্তায় দৌড়ায়। নামাযের অপেক্ষাকারী (নফস ও শয়তানের বিরুদ্ধে) সবচেয়ে বড় আত্মরক্ষা ব্যুহে অবস্থান করে। (মুসনাদে আহমাদ, তাবারানী, তারগীব)

বিস্তারিত
রমজান আসে রমজান যায়

১.রমজান আসে রমজান যায়। বিশ্ব মুসলিমের মুক্তির বারতা নিয়ে প্রতি বছর রমজান আসে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে। কিন্তু কম সংখ্যকই এই রমজানের মুক্তির বারতা গ্রহণ করতে পারে। খুব কম সংখ্যকই এই সুয়োগ কাজে লাগায়। শয়তানের কুটচালে বন্দী হয়ে মানুষ নামী শয়তানগুলো এই রমজানের স্রষ্টার সাথে নানা ধরনের হঠকারিতার আশ্রয় নেয়। আমাদের বাংলাদেশের কথাই ধরা যাক না কেনো? রমজান আসতে দু’মাস কিংবা দেড় মাস বাকী। এরি মধ্যে মজুদদাররা নব নব পন্থায় তাদের অসাধু ব্যবসায়িক হিসেব কষতে শুরু করেছেন। রমজানে দ্রবমূল্য স্থিতিশীল রাখতে হবে। তাই তারা রমজানের দু’মাস আগে থেকেই বাজার গরম করে ফেলে। এবারও তাই হলো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুহু করে বাড়িয়ে দিল। যে চাল গত রমজানে মানুষ ৪৫/৪৬ টাকা করে খেয়েছে, সে চাল ব্যবসায়ীদের কারসাজীতে ৫৯/৬০ টাকা করে কিনতে হবে কেন? ফলন ভালো, আমদানী-রপ্তানী ভালো, তাহলে কি কারণে চালের দাম ১০/১৫ টাকা বেশী হবে এক বছরের মাথায়।?

বিস্তারিত
রাসূল সা. উওম আদর্শ ও আমাদের অবস্থা

এ বিষয়েও আলেমগণ চার অবস্থার কথা উল্লেখ করেছেন: প্রথম: কোন খারাপ কাজ দেখার পর তা প্রতিরোধ করলে তা দমন হয়ে যাবে। যেমন আমি কাউকে দেখলাম যে সে মসজিদে বসে সিগারেট খাচ্ছে। আমি যদি এ অন্যায় কাজ প্রতিরোধ করি এবং তাকে সিগারেট খেতে বারণ করি তবে সে মসজিদ থেকে বের হয়ে যাবে আর খারাপ কাজটি দমন হবে। দ্বিতীয়: অবস্থা হল, খারাপ কাজ দমন হবে না তবে দাওয়াত দ্বারা সে খারাপ কাজটির মাত্রা কমে যাবে। যেমন আমার ভাই-বোন কে সিনেমা দেখতে দেখে আমি বারণ করলাম। এর দ্বারা হয়ত খারাপ কাজ পুরোপুরি দমন হবে না তবে এর মাত্রা কমে যাবে। হয়ত তারা সিনেমা দেখার মাত্রা কমিয়ে দিবে অথবা আমার সামনে দেখবে না । যদি দেখে তবে গোপনে গোপনে দেখবে।

বিস্তারিত
আল কুরআন : আল- আম্বিয়া : ৪৪ থেকে ৬৪

বরং আমরাই তাদের এবং তাদের পূর্ব পুরুষদের ভোগবিলাসের উপকরণ দিয়েছি, তাছাড়া তাদের বয়সকালও হয়েছিল দীর্ঘ। তারা কি দেখেনা, আমরা তাদের দেশকে চারদিক থেকে সংকুচিত করে আনছি, তবু কি তারা বিজয়ী হবে? হে নবী! তাদের বলুন: “আমি তোমাদের সতর্ক করছি অহীর সাহায্যে”। কিন্তু বধির লোকেরা কোনো ডাকই শুনেনা, যাতে তাদের সতর্ক করা হয়। আপনার প্রভুর কিছু আযাবও যদি তাদের স্পর্শ করে, তারা বলে উঠবে: হায়, আমাদের ধ্বংস, আমরা অবশ্যি যালিম ছিলাম।

বিস্তারিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

আবু আইয়ুব রা. বলেন, আমি যখনি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিছনে নামায পড়েছি, তাকে নামায শেষ করে এই দোয়া পড়তে শুনেছি। (যার অর্থ:) হে আল্লাহ, আমার সমস্ত ভুল-ভ্রান্তি ও গুনাহ মাফ করে দিন, হে আল্লাহ, আমাকে উন্নতি দান করুন, আমার ত্রুটি-বিচ্যুতি দূর করে দিন এবং আমাকে উত্তম আমল ও উত্তম আখলাকের প্রতি হিদায়াত দান করুন, কারণ উত্তম আমল ও উত্তম আখলাকের প্রতি হিদায়াত আপনি ব্যতিত আর কেউ দিতে পারে না।

বিস্তারিত
রক্তদানে অনীহা কেন?

রক্তদান নিঃসন্দেহে একটি ভালোকাজ।

বিস্তারিত
দ্রব্য-মূল্যের দুর্বিপাক

করোনার প্রকোপ যখন বিশ্বের অন্যান্য দেশ ছাড়িয়ে বাংলাদেশে হানা দিয়েছে তখনো বিষয়টার গভীরতা বুঝে উঠতে পারিনি।

বিস্তারিত
বিশেষজ্ঞ নিয়োগ দেয়া জরুরী

দেশের অবস্থা আজ এমন অবস্থানে দাঁড়িয়েছে যে কিছুদিন পরপরই খবরের কাগজ উল্টালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যার খবর মিলে। এ ব্যাপারটি এতবেশি ঘটছে যে, আত্মহত্যার খবরগুলো আমাদের নিকটও স্বাভাবিক হ

বিস্তারিত
বাড়ছে বাল্যবিবাহ

আমাদের দেশের প্রকট আকার ধারণ ক

বিস্তারিত