অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামপন্থি দলগুলো এবং ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে দেশে ইসলাম প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ইসলামপন্থিদেরকে কোন অশুভ শক্তি এক হতে দিচ্ছে না। তা খুঁজে বের করতে হবে। তিনি বলেন, তাগুতি শক্তির লেজুর বৃত্তি না করে কেবলমাত্র ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এদেশে আরো বহু আগেই ইসলাম প্রতিষ্ঠা হতো। রাজধানী ঢাকার জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সাথে সৌজন্য সাক্ষাতকালে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন। শীর্ষ এই দুইনেতা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। সময় বাংলদেশ মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তেজগাঁও থানার তারবিয়াত: এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা শাখার সদস্য তারবিয়াত কাওরান বাজারস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর জয়েন্ট সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম নাঈম। বিশেষ অতিথি ছিলেন ছাত্র যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মু. শওকত আলী হাওলাদার। তেজগাঁও থানা সভাপতি আলহাজ¦ আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ ইলিয়াছ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সদস্য তারবিয়াতে থানা নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, দীন প্রতিষ্ঠার আন্দোলনে লোভ-লালসা পরিহার করে সর্বক্ষেত্রে ত্যাগ কুরবানীর দৃষ্টান্ত স্থাপন করতে হবে। প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে সন্ত্রাস, দুর্নীতি মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে এক যোগে কাজ করতে হবে। তারা বলেন, ইসলাম ছাড়া মানবতার মুক্তির কোন পথ খোলা নেই।

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা