আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৫ জুলাই ২০২৬ বুধবার: বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। তাই দমন-পীড়ন, ভয়ভীতি বা শক্তি প্রয়োগ করে শিক্ষার্থীদের আন্দোলন থামানো সম্ভব নয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। এর জবাবে বলপ্রয়োগ কোনো গ্রহণযোগ্য সমাধান নয়। শিক্ষার্থীদের ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের এই দায়িত্ব ইতিহাস বারবার প্রমাণ করেছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও সন্ত্রাসনির্ভর রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বগুড়াকে এমন মডেল জেলা হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে চাঁদাবাজ, মাদক কারবারি, ধর্ষক ও সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না। তাঁর মতে, প্রকৃত পরিবর্তন কোনো ব্যক্তি বা ক্ষমতাসীন গোষ্ঠীর মাধ্যমে নয়, জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমেই সম্ভব।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে দেশের বিভিন্ন এলাকায় এখনো চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ হয়রানির শিকার হলেও ভয়ে অনেকে মুখ খুলতে পারছেন না। এ অবস্থায় অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, মানুষের ভয় পাওয়ার একমাত্র সত্তা মহান আল্লাহ; অন্যায়ের কাছে মাথা নত করার সুযোগ নেই।
সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, ভারত সীমান্তে বিভিন্ন সময়ে উসকানিমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে। সীমান্ত হত্যা, পুশইন ও সীমান্ত ব্যবস্থাপনার অনিয়মের মতো গুরুত্বপূর্ণ বিষয় সংসদে যথাযথ গুরুত্ব না পাওয়া দুঃখজনক। দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় এসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতিতে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে কর্মরত লাখো নারী বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রাখছেন। তাই কর্মক্ষেত্র ও সমাজের সর্বস্তরে নারীর নিরাপত্তা, মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পেশিশক্তি, অস্ত্রের মহড়া ও ভয়ভীতির রাজনীতি থেকে বেরিয়ে ন্যায়বিচার, মানবিকতা ও জবাবদিহিতাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দুর্নীতি, বৈষম্য ও নির্যাতনের স্থান থাকবে না এবং সব নাগরিক সমান অধিকার ও মর্যাদা পাবেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সৎ, দক্ষ ও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর কেউ দুর্নীতি, অনিয়ম বা জনগণের সঙ্গে প্রতারণায় জড়ালে এনসিপি তার দায় নেবে না। বরং দলটি জনগণের পক্ষে অবস্থান নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
সমাবেশের শেষ দিকে বগুড়াবাসীর প্রতি পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন প্রজন্মের নেতৃত্বের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। তাঁর মতে, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা
দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত ছাত্র