আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ জুলাই ২০২৬ সোমবার: দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও সমাজের সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় অনেক পরীক্ষা কেন্দ্র প্লাবিত হয়েছে বা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পরীক্ষার্থীদের বুকসমান পানি ও তীব্র স্রোত পেরিয়ে কেন্দ্রে যেতে হচ্ছে। যাদের ঘরবাড়ি, বইখাতা বন্যায় নষ্ট হয়েছে এবং বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে, তাদের জন্য পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে পরে নতুন সময়সূচি ঘোষণার দাবি জানানো হয়।
একই দিনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর যৌথ বিবৃতিতে বলা হয়, বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষা কেন্দ্র অনুপযোগী হয়ে পড়েছে এবং পরীক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পথে কেন্দ্রে যেতে হচ্ছে। এতে তাদের নিরাপত্তা, মানসিক স্থিতিশীলতা ও স্বাভাবিক পরীক্ষা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংগঠনটি পরীক্ষা সাময়িক স্থগিত রাখার পাশাপাশি এইচএসসি শেষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিশ্চিত করারও আহ্বান জানায়।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ বিবৃতিতে বলা হয়, অতিবর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ৭ জেলার ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি এবং ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে এবং পরীক্ষার্থীদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সংগঠনটি এইচএসসি ও সমমানের পরীক্ষার পাশাপাশি অন্যান্য বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও সাময়িক স্থগিত করার দাবি জানিয়ে বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তায় নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ এক যৌথ বিবৃতিতে বন্যাকবলিত মানুষের জন্য দ্রুত উদ্ধার অভিযান, পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ পানি, খাদ্য ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় লাখ লাখ মানুষ ঘরবাড়ি, ফসল ও গবাদিপশু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দুর্গম এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দিতে বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়ে সমাজের বিত্তবান, তরুণ ও সর্বস্তরের মানুষকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও আর্থিক সহায়তা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা