অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার প্রকাশিত বাংলাদেশ: কর্মক্ষেত্রের ভবিষ্যতের জন্য প্রস্তুত অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কাঠামোগত পরিবর্তনের জন্য শ্রমবাজারকে প্রস্তুত করা শীর্ষক নীতিপত্রে বলা হয়েছে, অটোমেশনের কারণে পোশাক খাতের ১২ লাখ ২০ হাজার পর্যন্ত চাকরি ঝুঁকিতে পড়তে পারে। ২০৪১ সালের মধ্যে এ খাতে কর্মরত নারীদের প্রায় ৬০ শতাংশ প্রযুক্তিগত পরিবর্তনের কারণে চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন।

সিপিডি বলছে, এলডিসি থেকে উত্তরণের পর শুল্ক সুবিধা কমে গেলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে। উৎপাদন খরচ কমানো ও উৎপাদনশীলতা বাড়াতে শিল্পপ্রতিষ্ঠানগুলো এআই ও অটোমেশনের ব্যবহার বাড়াবে। তবে এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর মতো দক্ষ জনশক্তি ও নীতিগত প্রস্তুতি এখনও পর্যাপ্ত নয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে দেশে প্রায় ১৩ লাখ কর্মসংস্থান কমেছে, যার প্রায় ৯০ শতাংশই নারী শ্রমিকের। উৎপাদন খাতে কর্মসংস্থান প্রায় স্থবির হয়ে আছে। উৎপাদন বাড়লেও একই হারে নতুন চাকরি তৈরি হচ্ছে না। সেবা খাতে কর্মসংস্থান বাড়লেও এর বড় অংশ অনানুষ্ঠানিক, কম উৎপাদনশীল ও অনিরাপদ। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থানের মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এআই ও অটোমেশনে বিশ্বে প্রায় ১ কোটি ১০ লাখ নতুন চাকরি তৈরি হলেও প্রায় ৯০ লাখ চাকরি বিলুপ্ত হতে পারে। কোন দেশ এই পরিবর্তন থেকে লাভবান হবে, তা নির্ভর করবে দক্ষ জনশক্তি তৈরি, পুনঃপ্রশিক্ষণ ও শ্রমবাজার সংস্কারের ওপর।

সিপিডি ২৭টি জাতীয় ও বৈশ্বিক চালিকাশক্তি বিশ্লেষণ করে ২০৩৫ সালের জন্য চারটি সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরেছে। সবচেয়ে ইতিবাচক পরিস্থিতিতে ডিজিটাল অর্থনীতি ও উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর নেতিবাচক পরিস্থিতিতে উৎপাদন খাত সংকুচিত হওয়া, কর্মসংস্থান কমে যাওয়া ও অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের শ্রমবাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ডিজিটাল প্রযুক্তির বিস্তার, সেবা খাতে কর্মসংস্থানের স্থানান্তর, শিক্ষা ও দক্ষতা ব্যবস্থার পিছিয়ে থাকা, বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কার ঝুঁকি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতা।

সিপিডির গবেষণায় বর্তমান নীতিমালার কয়েকটি ঘাটতি তুলে ধরা হয়েছে। গিগ ইকোনমি, প্ল্যাটফর্মভিত্তিক কাজ, বহনযোগ্য সামাজিক নিরাপত্তা ও কর্মক্ষেত্রে এআই ব্যবহারের নৈতিক নীতিমালা যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়নি। অটোমেশনের কারণে চাকরি হারানোর সম্ভাবনা জানা থাকলেও তা শিল্পনীতি, কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান পরিকল্পনায় প্রতিফলিত হয়নি। বিদ্যমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) মূলত বর্তমান শিল্পের চাহিদাকেন্দ্রিক। ভবিষ্যতের পেশাগত পরিবর্তনের জন্য কর্মীদের প্রস্তুত করতে এর সক্ষমতা সীমিত। পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও জবাবদিহিও দুর্বল।

সিপিডির সুপারিশ

শ্রমবাজারের ঝুঁকি মোকাবিলায় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থার আমূল সংস্কারের সুপারিশ করেছে সিপিডি। টিভিইটিকে শিল্পের চাহিদাভিত্তিক করা, পাঠ্যক্রম তৈরিতে নিয়োগকর্তাদের যুক্ত করা এবং শিক্ষার্থীদের শিক্ষানবিশের সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ, কারিগরি ও উচ্চশিক্ষার মধ্যে দক্ষতার স্বীকৃতি ও স্থানান্তর সহজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমানে কর্মরত শ্রমিকদের নিয়মিত পুনঃপ্রশিক্ষণ এবং প্রযুক্তিগত পরিবর্তনে চাকরি হারানো কর্মীদের নতুন খাতে কাজের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া শক্তিশালী লেবার মার্কেট ইনফরমেশন সিস্টেম (এলএমআইএস) গড়ে তোলার সুপারিশ করেছে সিপিডি। এর মাধ্যমে ভবিষ্যতে কোন খাতে কী ধরনের দক্ষতার চাহিদা তৈরি হবে, কোথায় কর্মসংস্থান বাড়বে এবং কোন খাতে সংকট দেখা দেবেএসব তথ্যের ভিত্তিতে শিক্ষা ও শিল্পনীতি তৈরি করা সম্ভব হবে।

শিল্প খাতের সরকারি প্রণোদনা, ঋণ ও রপ্তানি সহায়তাকে সরাসরি কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নের সঙ্গে যুক্ত করার পাশাপাশি পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) মানদণ্ড মানতে প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

গিগ ও প্ল্যাটফর্মভিত্তিক কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা, পেনশন, দুর্ঘটনা বীমা ও আয় হারানোর ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে বহনযোগ্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয়েছে। একই সঙ্গে কর্মক্ষেত্রে এআই ব্যবহারের জন্য নৈতিক কাঠামো তৈরির ওপর গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী, তরুণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নীতিগত উদ্যোগেরও সুপারিশ করা হয়েছে। নারীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে অংশগ্রহণের সামাজিক বাধা দূর করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজপ্রবেশযোগ্য অবকাঠামো ও সহায়ক প্রযুক্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে বর্তমানে সরকারি ব্যয় জিডিপির মাত্র ১ দশমিক ৩ শতাংশ, যা ভবিষ্যতের শ্রমবাজারের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। তাই দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে হবে।

সিপিডির মতে, প্রযুক্তিগত পরিবর্তনকে ভয় না পেয়ে তা কাজে লাগানোর সক্ষমতা তৈরি করাই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। শিক্ষা, শিল্প, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নীতিতে সমন্বিত সংস্কার আনা গেলে এআই ও অটোমেশনকে চাকরির হুমকির বদলে নতুন অর্থনৈতিক সম্ভাবনায় পরিণত করা সম্ভব। তা না হলে আগামী এক দশকে শ্রমবাজারে বৈষম্য, বেকারত্ব ও দক্ষতার সংকট আরও তীব্র হতে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা

রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংক নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ

রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম, বেনামি ফেসবুক পোস্ট এবং নামসর্বস্ব অনলাইন মাধ্যমে সংঘবদ্ধভাবে গুজব ও অপপ্রচার চালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংকগুলোর দায়িত্বশীল সূত্রের দাবি, ৫ আগস্টের আগে ও পরে সুবিধাভোগী একটি চক্র নি