অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৫ জুলাই ২০২৬ বুধবার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হলেও এখন আবার পুলিশকে দলীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একইভাবে সাংবাদিকদের দলীয়করণের আয়োজন করা হয়েছে। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানানো হলেও সরকার তাতে সাড়া দেয়নি।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত বছরগুলোর দুর্বিষহ যাত্রায় রাষ্ট্রের বাসের চাকা পাংচার, ব্রেক ফেল এবং কাচ ভেঙে গেছে। এসব সংস্কার করে তারেক রহমানকে চালকের আসনে বসানোর কথা বলা হলেও কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শে তাকে ভাঙা বাসের চালকের আসনে বসানো হয়েছে।

সংবিধান ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি সংবিধানের কথা বারবার বলে, তাহলে সংবিধান অনুযায়ী নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা ছিল, ২০২৪ সালে নয়। সংবিধান অক্ষরে অক্ষরে মানতে হলে তারেক রহমানের লন্ডনে, সালাউদ্দিন আহমদের শিলংয়ে এবং হাজার হাজার নেতাকর্মীর ধানক্ষেতে থাকার কথা ছিল বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা দীর্ঘ ১৭ বছর নির্যাতন সহ্য করে বিএনপি করেছেন, তারা বর্তমানে ভালো অবস্থানে নেই। বরং ৫ আগস্টের পর যারা বিএনপি সেজেছেন, তারাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ত্যাগী নেতাকর্মীদের এনসিপিতে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন করে বিএনপি সেজেছেন এমন নেতাদের নিয়ে তারেক রহমান সুখে-শান্তিতে থাকুন।

শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাব দিয়ে তিনি বলেন, যাদের ফার্মের মুরগি বলা হচ্ছে, তারা রাস্তায় নেমেছিল বলেই আজ তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। তাদের আন্দোলনের কারণেই অনেকে শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ এবং লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা শুধু একজন হাসিনার পরিবর্তন চাননি; হাসিনার তৈরি করা ব্যবস্থারও পরিবর্তন চেয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সরকার জনআকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে।

সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েত, ঢাকা বিভাগের প্রধান সংগঠক সাইফুল্লাহ হেদায়েত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল হক ও সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান বিভিন্ন ছাত্র সংগঠনের

দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত ছাত্র