আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জেলা এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে এমন একজন শিক্ষামন্ত্রী রয়েছেন, যিনি ‘স্ট্যান্ডবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’। শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে নকল বন্ধের কথা বললেও ২০২৬ সালের পরীক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে, এ ধরনের ‘স্ট্যান্ডবাজি’ আর চলবে না। তার অভিযোগ, হাটু ও বুকসমান পানির মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছে এবং একটি পরীক্ষায় দুটি সৃজনশীল প্রশ্ন ভুল ছিল। এতে শিক্ষার্থীরা মানসিক চাপে পড়লেও শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ না করে তাদের ‘মাদকাসক্ত’ বলেছেন বলে দাবি করেন তিনি।
শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে হাসনাত বলেন, শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়। তাদের নিয়ে বারবার পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করতে হবে। তিনি বলেন, সরকারের অনেকের সন্তান দেশে পড়াশোনা না করে বিদেশে থাকে, অথচ অন্যের সন্তানকে রাস্তায় নামিয়ে রাজনীতি ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ২০২৬ সালের পরীক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণ না করলে তারা আবার রাস্তায় নামলে সরকারের অস্তিত্ব থাকবে না। শিক্ষার্থীদের অর্ধবেলার আন্দোলনেই সরকারের ‘দুর্বল ভিত’ প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যকে উদ্দেশ করে হাসনাত অভিযোগ করেন, এখানে ‘বাপ এমপি আর ছেলে চাঁদাবাজি করে’ এবং থানায় গিয়ে মুচলেকা দিতে হয়। তিনি বলেন, সারাদেশে গ্যাসের সংকট থাকলেও সোনারগাঁওয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান অবৈধ সংযোগ নিয়ে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। চুনা কারখানাগুলোতেও কোটি টাকার অবৈধ গ্যাস ব্যবহার হচ্ছে। রাজনৈতিক সমঝোতায় সোনারগাঁওয়ের নদী-খাল দখল হয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ব্যবসায়ী, হকার ও রিকশাচালকেরা চাপে আছেন। ২০০ টাকা আয় করলে ৫০ টাকা ছাত্রদল-যুবদলকে চাঁদা দিতে হচ্ছে এবং স্থানীয় এমপিদেরও চাঁদা দিতে হয় বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, ‘চাঁদাবাজির বাংলাদেশ’ আর চলবে না। আবার জুলাইয়ের মতো আন্দোলন হলে অভিযুক্তদের পালানোর সুযোগ থাকবে না। হাসিনার জন্য ভারত ছিল, কিন্তু যারা নিজেদের বাংলাদেশপন্থী দাবি করেন তাদের ভারত বা পাকিস্তানে জায়গা হবে না; তাই জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে জনগণই রাস্তায় বিচার করবে।
হাসনাত বলেন, তারা শুধু শেখ হাসিনার পরিবর্তন চাননি, ‘হাসিনা ব্যবস্থার’ পরিবর্তন চেয়েছিলেন। তার অভিযোগ, বর্তমান সরকার জনআকাঙ্ক্ষা ও গণভোটের বিপরীতে অবস্থান নিয়ে সেই প্রত্যাশার বিরোধিতা করছে।
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তার দাবি, বন্যা শুরুর পরপরই পার্বত্য চট্টগ্রামের এক প্রতিমন্ত্রী হজে চলে যান এবং একই সময়ে চট্টগ্রামের মানুষ বন্যায় দুর্ভোগে থাকলেও প্রধানমন্ত্রী বরিশাল সফর করেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে এ বছর ৯০ হাজার কোটি টাকার বেশি জাতীয় রাজস্ব জমা হয়েছে। অথচ সংকটের সময় বন্যার জন্য সেখানে জনপ্রতি ৩০ টাকারও কম বরাদ্দ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে হাসনাত বলেন, তিনি সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন সংবিধান সংশোধন কমিটির কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তার প্রশ্ন, যদি তা-ই হয়, তাহলে ২০২৬ সালের সংসদ নির্বাচনও কোন সংবিধানের অধীনে হয়েছে? সংবিধান অনুযায়ী নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা ছিল বলেও তিনি দাবি করেন। হাসনাত আরও বলেন, ছাত্র-জনতা প্রচলিত ব্যবস্থাকে উপেক্ষা করে নতুন বাংলাদেশের পথ তৈরি করেছে, কিন্তু সরকার তাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ কারণে সরকারের ‘পায়ের নিচে মাটি নেই’ বলেও মন্তব্য করেন তিনি।
পথসভা শেষে হাসনাত আবদুল্লাহ জাতীয় যুবশক্তির সিনিয়র সহসভাপতি তুহিন মাহমুদকে আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুহিন মাহমুদ। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলামসহ উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সংস্কার/ইএমই
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা
দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত ছাত্র
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ১৪০০ শহীদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাইরের কোনো দেশের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পরিচালনা করা মেনে নেওয়া হবে না। শনিবার (১১ জুলাই) রংপুরে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশে তিনি
ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সাম্যভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি আহ্বান জানান, এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে যেন কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা বিক্রি করা না হয়। শুক্রবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল