অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জেএসসি-জেডিসিপরীক্ষা হচ্ছে না

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছরের এসএসসি-দাখিল পরীক্ষা ফেব্রুয়ারীর পরিবর্তে নভেম্বরে এবং এইচএসসি-আলিম পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তবে অষ্টম শ্রেণীর জেএসসি জেডিসি পরীক্ষা বছর নেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

মন্ত্রী বলেন, এখন এসএসসি-এইচএসসি একদম সামনে। আমাদের সব প্রস্তুতি আছে। কিন্তু আমাদের মনে হয় না জেএসসি নেওয়ার মতো খুব একটা সুযোগ থাকছে। অন্যান্য শ্রেণীর মতো অষ্টম পঞ্চম শ্রেণীতে ক্লাস শেষে মূল্যায়ন হবে বলে জানান তিনি। তবে ক্লাস সমাপনী সেটা তো  হতেই পারে। সেটা সব শ্রেণীর মতোই অষ্টম শ্রেণীতে হবে, পঞ্চম শ্রেণীতেও হবে। কিন্তু সেটা পিইসি-জেএসসি সেরকম করে হবে না। সকল শ্রেণীতে সমাপনী মূল্যায়ন, সেটি হচ্ছে এবং হবে। এবার পিইসি পরীক্ষা হবে কি না- জানতে চাইলে দীপু মনি বলেন, সেটা তো প্রাথমিকের মন্ত্রী বলবেন। তবে সেটাও সম্ভবত হচ্ছে না।

স্কুল-কলেজে শিক্ষার্থী কমে আসার বিষয়ে তিনি বলেন, আমাদের কিছুটা শিক্ষার্থী কমার একটা কারণ আছে, সেটা হল যারা এবারের পরীক্ষার্থী, তারাই কিন্তু এসএসসি-এইচএসসি। তারাই কিন্তু প্রতিদিন ক্লাস করে আসছিল। এখন তাদের সংখ্যা কিন্তু ক্রমাগত কমে আসছে। তারা তাদের সিলেবাসটা কমপ্লিট করে ফেলেছে নানাভাবে। অনলাইনে, টেলিভিশনে, কেউ আবার নিজেরা করেছে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে করেছে। সে কারণে এখন এই প্রথম তিন সপ্তাহ আসার পরে এখন তারা একটু কম আসছে। এটা খুব স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপপ্রচারের কারণে অনেক অভিভাবক ভয়ে তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না বলে জানান তিনি। করোনা ভাইরাস মহামারীর কারণেগত বছরের মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দেড় বছর পরে গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার আগামী ১৪ নভেম্বর এসএসসি এবং নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরুর কথা রয়েছে। স্কুল-কলেজ খুলে দেয়ার তিন সপ্তাহের অবস্থা দেখে বিচার-বিশ্লেষণ করে শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান দীপু মনি।

সম্পর্কিত খবর

দেশব্যাপী ইফার সীরাত প্রতিযোগিতা শুরু : থাকছে নগদ পুরস্কার

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে

৪০ দিন জামাতে নামাজ : ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল ও নগদ পুরস্কার

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা

প্রধানমন্ত্রী একুশে পদক বিতরণ ও বইমেলার উদ্বোধন করবেন

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

চট্টগ্রামে বই বিনিময় উৎসব : একদিনে প্রায় ২৫ হাজার বিনিময়

চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার