অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

উইজডেনের এশিয়া একাদশে সাকিব-মুশফিক-মুস্তাফিজ

ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‌র‌্যাঙ্কিং বিবেচনা করে এশিয়ার ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ নির্বাচন করেছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। পাঁচ ব্যাটার, দুই অলরাউন্ডার এবং চার বোলারের একাদশে জায়গা পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশ ছাড়াও একাদশে জায়গা পেয়েছেন ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের ক্রিকেটাররা। তবে নেই কোনো লঙ্কান ক্রিকেটার।

আইসিসি ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ১১তম অবস্থানে থাকা ফখর জামান এবং ৩য় স্থানে থাকা রোহিত শর্মাকে একাদশের ওপেনার হিসেবে রাখা হয়েছে। তিন নম্বর পজিশনে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে রাখা হয়েছে চার নম্বরে। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে অবধারিতভাবেই বর্তমানে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থাকা সাকিব আল হাসানের নাম। অবস্থান করছেন। তার পরই আছেন ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে থাকা সতীর্থ মুশফিকুর রহিম। ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটারকে দেওয়া হয়েছে উইকেটরক্ষকের দায়িত্বও। ব্যাটিং অর্ডারের সাত নম্বরে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নবী। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে অবস্থান করছেন আফগান তারকা।

বোলারদের মধ্যে তিনজন পেসার এবং এক স্পিনারকে একাদশে রেখেছে উইজডেন। স্পিনার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন মুজিব-উর-রহমান। তিনি বোলার র‌্যাঙ্কিংয়ে ৩য় অবস্থানে আছেন। এছাড়াও পেসারদের মধ্যে জায়গা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, জসপ্রিত বুমরাহ এবং মুস্তাফিজুর রহমান। র‌্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে আছেন শাহীন শাহ আফ্রিদি। এছাড়াও ৭ম স্থানে আছে জাসপ্রিত বুমরাহ এবং ১১তম স্থানে আছেন মুস্তাফিজ।উইজডেন একাদশ : ফখর জামান, রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, শাহীন শাহ আফ্রিদি, মুজিব-উর-রহমান, জসপ্রিত বুমরাহ মুস্তাফিজুর রহমান।

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন সিনার

ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে : বিদায় সুইজারল্যান্ড ও নরওয়ে

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে

বিশ্বকাপে ইতিহাস : ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড