অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

চুম্বকের মালা পেটে

ছোট্ট ছোট্ট পুঁতির মতো দেখতে ম্যাগনেট বা চুম্বকীয় বল। জিভের উপর এমন ম্যাগনেট লাগিয়ে প্রায়ই টিকটক ভিডিও শ্যুট করেন টিকটকাররা। দেখে মনে হবে, ঠিক যেন জিভ ফুঁড়ে বসানো হয়েছে ওই বল। বিষয়টা দেখতে মজাদার হলেও এই চুম্বক পেটে যাওয়ার পরিণতি জানেন কি? অঙ্গহানি অথবা মৃত্যু! এমন সতর্কবার্তাই শোনাচ্ছেন ব্রিস্টলেররয়্যাল আলেকজান্দ্রা চিল্ড্রেন্স হাসপাতাল’-এর সার্জেন কোস্টা হিলি।

সম্প্রতি সাসেক্সের বছরের এক শিশুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন কোস্টা। সস্তানকে ফিরে পাওয়ার পর অন্য অভিভাবকদের উদ্দেশে বাচ্চাটির মায়ের বার্তা, ‘দয়া করে বাচ্চাদের ম্যাগনেট নিয়ে খেলতে দেবেন না!’ বছরের মেয়েটির অ্যাপেনডিক্স বাদ দিতে গিয়ে তার অন্ত্রে ২৩টি ম্যাগনেট বল পেয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের ব্যাখ্যা, এই বল বেশিদিন বাচ্চাটির পেটে থাকলে সারাজীবনের জন্য কোনও ক্ষত হয়ে যেত অথবা নেমে আসত মৃত্যু! বাচ্চাটির মা টানিথ জানিয়েছেন, টিকটক ভিডিও দেখেই ওই ম্যাগনেটের প্রতি বাচ্চাটির আগ্রহ জন্মেছিল। পুতুলের গয়না বানানোর জন্য ওই ম্যাগনেট বল সংগ্রহের নেশায় মেতেছিল সে। স্কুলে বলগুলি নিয়ে খেলতে গিয়ে ২৩টি ম্যাগনেট বল গিলে ফেলে বাচ্চাটি। আচমকা পেটব্যথা শুরু হয় তার। সঙ্গে বমিও। ডাক্তারের কাছে নিয়ে গেলে শিশুটির অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। সার্জেনরা অ্যাপেন্ডিক্স বাদ দেওয়ার অপারেশন করতে গিয়ে বাচ্চাটির অন্ত্রে ম্যাগনেট বলগুলির হদিশ পান। ২৩টি চুম্বকীয় বল একসঙ্গে জুড়ে একটা হারের আকার নিয়েছিল। সার্জেন কোস্টা জানান, ম্যাগনেট বলগুলো ইতিমধ্যেই অন্ত্রে ছিদ্র করতে শুরু করেছিল, আর বেশি দেরি হলে মৃত্যুও হতে পারত। তবে, চিকিৎসকদের তৎপরতায় বাচ্চাটির শরীরে স্থায়ী কোনও ক্ষতি হয়নি। (সূত্র : টাইমস অব ইন্ডিয়া, বিবিসি নিউজ।)

সম্পর্কিত খবর

কদমতলীর গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬

রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার : রাজশাহীর শিশু সাজিদ মারা গেছে

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান

ডিএমপির চার থানায় নেতৃত্বে পরিবর্তন :  যাচ্ছেন গোয়েন্দা শাখায়

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ডিএমপির মোট ৫০ থানার ওসিকে নতুন করে দায়িত্ব প্রদান করা হলেও, তাদের মধ্য থেকে চার থানার কর্মকর্তাকে সরাসরি গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞার ফলে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি’রা

নেপালের জেন-জি রা ফুঁসে উঠেছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি প্রজন্ম। তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু জুড়ে। এমনকি তারা পার্লামেন্টেও ঢুকে পড়েছে।