অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৫৪ শতাংশ শিক্ষার্থীর করোনা টিকা নিবন্ধন হয়নি

অক্টোবর মাসের প্রথম সাপ্তাহে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও এখনো উচ্চশিক্ষা স্তরের ৫৪ শতাংশ শিক্ষার্থীর করোনা টিকা নেয়ার নিবন্ধন হয়নি। সরকার বলেছিল, যদি কোনো বিশ্ববিদ্যালয় বা তার অধিভুক্ত কলেজগুলোর সব শিক্ষার্থী ২৭ সেপ্টেম্বরের মধ্যে কোভিড-১৯ এর টিকার নিবন্ধন সম্পন্ন করতে পারে, তাহলে তারা সশরীরে ক্লাস শুরু করতে পারবে। কিন্তু এখন পর্যন্ত দেশ জুড়ে উচ্চশিক্ষা স্তরের অর্ধেকের বেশি শিক্ষার্থী নির্দিষ্ট সময়-সীমার মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে পারেনি। সরকারের সুরক্ষা অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের দরকার হয়। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীর তা নেই।

জানা যায়, জাতীয় পরিচয়পত্রের শিক্ষার্থীদের জন্য জন্ম সনদ ব্যবহার করে টিকার নিবন্ধনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি ওয়েব লিংক খুলেছে। তবে কমিশনের কয়েক জন শীর্ষ কর্মকর্তা জানান, বেশিরভাগ শিক্ষার্থী এখন পর্যন্ত ওই লিংকটি ব্যবহার করেননি। যদিও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ মনে করছেন, বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত কলেজগুলোতে সশরীরে ক্লাস শুরুর বিষয়টি বড় কোনো চ্যালেঞ্জ হবে না। তিনি বলেন, কোভিড-১৯ এর সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এটা এখন শতাংশের নিচে। যদি বিশ্ববিদ্যালয়গুলো যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে, তাহলে তারা অ্যাকাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ক্লাস শুরু করতে পারে। আর ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর আশা প্রকাশ করে বলেন, ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে সরকার পরিচালিত দিনব্যাপী বিশেষ অভিযানে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের প্রথম ডোজের টিকা পাবেন।

সম্পর্কিত খবর

দেশব্যাপী ইফার সীরাত প্রতিযোগিতা শুরু : থাকছে নগদ পুরস্কার

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে

৪০ দিন জামাতে নামাজ : ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল ও নগদ পুরস্কার

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা

প্রধানমন্ত্রী একুশে পদক বিতরণ ও বইমেলার উদ্বোধন করবেন

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

চট্টগ্রামে বই বিনিময় উৎসব : একদিনে প্রায় ২৫ হাজার বিনিময়

চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার