আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতইসরাইলের রাজনৈতিক আকাশে ফের অন্ধকারের ঘনঘটা। সরকার গঠন করতে পারলেন না নেতানিয়াহু। প্রেসিডেন্ট এখন অন্য দলকে সরকার গঠন করার জন্য ডাকবেন। মধ্যরাতের মধ্যে তাকে সরকার গঠন করতে হতো। কিন্তু প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় প্রেসিডেন্টের অফিসকে নেতানিয়াহু জানিয়ে দিলেন, তিনি সরকার গঠন করতে পারবেন না। এবার প্রেসিডেন্ট অন্য দলকে সুযোগ দেবেন। তারা যদি পারে, তাহলে ১২ বছর পর বিরোধী আসনে বসবেন নেতানিয়াহু এবং তার দলের নির্বাচিত সদস্যরা। এবার প্রেসিডেন্ট রিভলিন অন্য দলকে সুযোগ দেবেন। তারা যদি পারে, তাহলে ১২ বছর পর বিরোধী আসনে বসবেন নেতানিয়াহু এবং তার দলের নির্বাচিত সদস্যরা। খবর ডয়চে ভেলের।
সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে নেতানিয়াহুকে ইসলামপন্থি ইউনাইটেড আরব লিস্ট (ইউএএল) এবং চরম ডানপন্থি জিওনিস্ট পার্টির সমর্থন দরকার ছিল। কিন্তু জিওনিস্ট পার্টি জানিয়ে দিয়েছে, তারা কিছুতেই ইউএএলের সঙ্গে হাত মেলাবে না। ফলে নেতানিয়াহুর পক্ষেও জোট গঠন করা সম্ভব হয়নি। প্রেসিডেন্ট এবার ইয়াইর ল্যাপিদকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। তিনি জোট সরকার গঠন করার চেষ্টা করবেন। ল্যাপিদ সাবেক টিভি অ্যাক্টর এবং নেতানিয়াহুর তীব্র বিরোধী। এছাড়া নেতানিয়াহুর সাবেক জোটসঙ্গী বেনেট আছেন, তিনি দক্ষিণপন্থি দলের নেতা। তাকেও প্রেসিডেন্ট সরকার গঠনের জন্য ডাকতে পারেন। ইসরাইলে গত দুই বছরে চারবার ভোট হয়েছে। নেতারা জোট গঠন করতে হিমশিম খেয়েছেন। শেষ নির্বাচন হয়েছে। কোনো দল যদি সরকার গঠন করতে না পারে, তাহলে দুই বছরে পাঁচবার ভোট হবে ইসরাইলে। ২০০৯ সাল থেকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ৭০ বছর বয়সী এই নেতা ইসরাইলে সবচেয়ে বেশিদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্তও তিনি প্রধানমন্ত্রী ছিলেন। নেতানিয়াহু সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এমআইটিতে আর্কিটেকচার নিয়ে পড়েছেন। ইরান ও ফিলিস্তিন নিয়ে তার নীতি ছিল খুবই কড়া। তিনি বারবার বলেছেন, ইরান পরমাণু বোমা বানাতে চাইছে এবং ইসরাইল তা হতে দেবে না। তিনি ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্রেরও বিরোধী। তার বিরুদ্ধে এখন দুর্নীতি ও জালিয়াতির অভিযোগের বিচার চলছে। তিনি অবশ্য নিজেকে নির্দোষ ঘোষণা করেছেন। এই অভিযোগের ফলে তিনি বেকায়দায় পড়েছেন। (এপি, রয়টার্স)
রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ডিএমপির মোট ৫০ থানার ওসিকে নতুন করে দায়িত্ব প্রদান করা হলেও, তাদের মধ্য থেকে চার থানার কর্মকর্তাকে সরাসরি গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
নেপালের জেন-জি রা ফুঁসে উঠেছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে নেপালের জেন-জি প্রজন্ম। তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু জুড়ে। এমনকি তারা পার্লামেন্টেও ঢুকে পড়েছে।