অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মাওলানা কারী উসমান মানসুরপুরী দেওবন্দের নির্বাহী মুহতামিম আর নেই

ভারতে অবস্থিত বিশ্বখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরী রাহ. আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

জুমার পর তিনি ইন্তেকাল করেন। তার ছেলে মুফতি সালমান মানসুরপুরী এক হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। কারী সাইয়েদ উসমান মানসুরপুরী শাইখুল ইসলাম হযরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী রাহ.-এর সুযোগ্য জামাতা। অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সদর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এদিকে সম্প্রতি এক মাসের ভেতরে দারুল উলুম দেওবন্দের আরো সুযোগ্য দুজন শিক্ষক ইন্তেকাল করেন। একজন দেওবন্দের আদব বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মাওলানা নূরে আলম খলীল আমিনী রাহ. অন্যজন ইবনু হাজার ছানীখ্যাত মাওলানা হাবীবুর রহমান আজমী রাহ. এর আগের দিকে ইন্তেকাল করেন দারুল উলুম দেওবন্দের প্রবীণ উস্তাদ আরবি ম্যাগাজিন আদ-দাঈ-এর চিফ এডিটর মাওলানা নুর আলম খলিল আমিনী।

মাওলানা নুর আলম খলিল আমিনী রাহ.-এর আগে গত ১৫ দিন থেকে অসুস্থ ছিলেন। তাকে অক্সিজেন লাগানো হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে দুদিন আগে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।  তার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর মধ্যরাতে তিনি দেওবন্দে নিজের বিশ্রামাগারে ইন্তেকাল করেন।

মাওলানা নূর আলম খলিল আমিনী রাহ. দারুল উলুম দেওবন্দে তিন দশক ধরে আরবি ভাষা সাহিত্যের খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন।

এছাড়াও তিনি হিন্দুস্থান থেকে প্রকাশিত মাসিক আদ দাঈ ম্যাগাজিনের চিফ এডিটর ছিলেন। তিনি আরবি উর্দু দুই ভাষাতেই প্রায় ১০টির বেশি কিতাব লিখেছেন। কিতাবগুলো আহলে ইলমের মাঝে ব্যাপক জনপ্রিয়।

এর আগে ৩০ রমজানুল মোবারক ভোর সকালে ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেন দারুল উলূম দেওবন্দের প্রবীণ উস্তায ইবনু হাজার ছানীখ্যাত মাওলানা হাবিবুর রহমান আজমী রাহ. দারুল উলূম দেওবন্দ থেকে প্রকাশিত মাসিক পত্রিকা দারুল উলূম দেওবন্দের সম্পাদক ছিলেন মাওলানা হাবিবুর রহমান আজমী রাহ. তিনি আসমাউর রিজাল সম্পর্কে অভিজ্ঞ বিশেষজ্ঞ ছিলেন। ছাত্রদের মধ্যে জনপ্রিয় শিক্ষক ছিলেন। (সূত্র : ইসলামী জার্নাল)

সম্পর্কিত খবর

দেশব্যাপী ইফার সীরাত প্রতিযোগিতা শুরু : থাকছে নগদ পুরস্কার

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে

৪০ দিন জামাতে নামাজ : ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল ও নগদ পুরস্কার

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা

প্রধানমন্ত্রী একুশে পদক বিতরণ ও বইমেলার উদ্বোধন করবেন

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

চট্টগ্রামে বই বিনিময় উৎসব : একদিনে প্রায় ২৫ হাজার বিনিময়

চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার